শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রাত পোহালেই হাতীবান্ধায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৪২৫ পরিবার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ১৭:৩৭

শেয়ার করুনঃ
রাত পোহালেই হাতীবান্ধায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৪২৫ পরিবার

‘হামাক খুবই ভালো লাইগবার নাইগছে। হামরা বিল্ডিং ঘরোত থাইকবার পামো। এইল্যা হামরা কোনদিনও স্বপনোত ভাবোং নাই। আল্লাহ হামার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো কইরবে,

আরও

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথে ঢাকার দূরত্ব কমবে ১১২ কিলোমিটার

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথে ঢাকার দূরত্ব কমবে ১১২ কিলোমিটার

এ ভাবে কথা গুলো বললেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জমি ও পাকাঘর প্রাপ্ত সুবিধাভোগী ফরিউল ইসলাম। শুধু ফরিউল ইসলাম নয়, তার মত ওই উপজেলায় জমি ও পাকা ঘর পাচ্ছেন ৪২৫ গৃহহীন পরিবার।

মুজিববর্ষ উপলক্ষে ওই উপজেলায় ৪২৫ টি ঘর প্রস্তুত করা হচ্ছে ৪২৫ গৃহহীন পরিবারের জন্য। কাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের কাছে এসব ঘর হস্তান্তর করবেন। সরকারের দেওয়া পাকা ঘরে বসবাস করতে পারবেন ভেবে ভীষণ আনন্দিত ভূমিহীন মানুষগুলো।

আরও

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

জেলার ৫ উপজেলায় সরকারি খাস জমিতে ৯৭৮টি পাকা ঘর তৈরির কাজ চলছে পুরোদমে। সরকারের নকশা অনুযায়ী কাজের মান ঠিক রেখেই এসব ঘর তৈরি করা হচ্ছে বলে জানান লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।

লালমনিরহাট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বিভিন্ন জনের দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করে সেখানে ভূমিহীন পরিবারগুলোর জন্যে তৈরি করা হচ্ছে পাকা ঘর। মুজিববর্ষ উপলক্ষে কাল শনিবার আনুষ্ঠানিক ভাবে তাদের কাছে তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উপহার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের বিধবা হাজরা বেগম, শিশু বালা,  প্রতিবন্ধী মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার এই পাকা ঘর। আমি মহাখুশি। এক সময় আমাদের মাথা গুজবার স্থান ছিল না। এখন আমরা জমির মালিক হয়েছে। পাকা ঘর পাবো।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ঘরগুলোর তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। পর্যায়ক্রমে এগুলো ভূমিহীন পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে। 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানা গেছে, লালমনিরহাট জেলার পাঁচ উপজেলায় ৯৭৮টি ঘর তৈরির কাজ চলছে পুরোদমে। সদর উপজেলায় ১৫০টি, আদিতমারীতে ১৩০টি, কালীগঞ্জে ১৫০টি, হাতীবান্ধায় ৪২৫টি ও পাটগ্রামে ১২৩টি ঘর তৈরি করা হচ্ছে। ৩৯৪ বর্গ ফুটের প্রতিটি ঘর তৈরিতে খরচ হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেছেন, ‘সারা জেলায় জরিপ চালিয়ে ‘ক’ শ্রেণির ৫ হাজার ৮১৩টি ভূমিহীন পরিবারের তালিকা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৯৭৮টি পরিবার পাচ্ছেন সরকারি পাকা ঘর। বাকি পরিবারগুলোকেও পর্যায়ক্রমে সরকারি ঘর দেওয়া হবে। সরকারের নকশা অনুযায়ী কাজের মান ঠিক রেখেই এসব ঘর তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলার কথা রয়েছে। মৌলভীবাজারের ১৩৫টি কেন্দ্রে দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি জানান, সব কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিপন সিকদার নামে এক ব্যবসায়ীর মুদি মনোহারি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিপন সিকদার ওই এলাকার করিম সিকদারের ছেলে। স্থানীয়

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৪ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭০০ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ বন্য হাতি লোকালয়ে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি প্রবেশ করে। এ সময় স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ও ঢিল

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিতে শুরু করেন। অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবে চালু হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরের প্রায় সব কারখানা শনিবার খোলা রয়েছে। ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা,