শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল সরকার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২১, ২০:৪৫

শেয়ার করুনঃ
অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল সরকার

করোনাভাইরাস মহামারি ঠেকাতে যে টিকার দিকে সবাই মুখ করে আছে তেমন একটি টিকার অনুমোদন দিয়েছে সরকার। এরইমধ্যে ট্রায়ালে সফল হওয়া বেশ কয়েকটি টিকার মধ্যে এগিয়ে থাকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত টিকাটির অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার ওষুধ প্রস্তুতকারী দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার আবেদনের পরিপ্রেক্ষিতে জরুরি ব্যবহারের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দেয় বলে জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক মাহবুবুর রহমান।

আরও

আজ ঐতিহাসিক কামান্না দিবস, ২৯ শহীদের রক্তঝরা আত্মত্যাগ

আজ ঐতিহাসিক  কামান্না দিবস, ২৯ শহীদের রক্তঝরা আত্মত্যাগ

এর আগে টিকা অনুমোদনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে বেক্সিমকো। এই অনুমোদনের ফলে ভারতের সেরাম ইনস্টিটিউটের থৈরি অক্সফোর্ডের টিকাটি দেশে আনতে কোনো বাধা থাকছে না।

টিকাটির অনুমোদনের আগে সোমবার সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এক খবরকে ঘিরে সেরামের এই টিকা রপ্তানির নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা। অবশ্য পরে খবরটি সত্য নয় বলে জানায় ভারতের এই ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান।

আরও

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবসহ সরকারের দায়িত্বশীলরা জানান যথাসময়ে ভারতের কাছ থেকে টিকা পাওয়ায় কোনো সমস্যা হবে না। সবশেষ দিন গড়িয়ে সন্ধ্যা নামতে সোমবার অক্সফোর্ডের টিকার অনুমোদন দেয় সরকার। এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকে টিকার অনুমোদনের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে আবেদনের কথা জানায়।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এর প্রতিষেধক আবিষ্কারে কাজ করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। অনেক দেশ করোনার টিকার অনুমোদনও দিয়েছে। তবে টিকা আবিষ্কারের পরই যাতে পাওয়া যায় সেজন্য সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে বেক্সিমকো।

টিকা রপ্তানির বিষয়ে ভারতের নিষেধ্বাজ্ঞা নিয়ে খবর চাউড় হওয়ার পর অবশ্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত থেকে নির্ধারিত সময়েই বাংলাদেশ করোনার টিকা পাবে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়েই ভারত থেকে বাংলাদেশ করোনার টিকা আসবে, চুক্তির কোনো ব্যত্যয় হবে না।

সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ টিকা আগামী মাসের শুরুতে পাবে বলে আশা করা হচ্ছে। প্রতি মাসে ৫০ লাখ ডোজ হিসেবে পুরো তিন কোটি টিকার জন্য অগ্রিম হিসেবে এরইমধ্যে ছয়শ কোটি টাকা সেরামের অ্যাকাউন্টে রবিবার জমা দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। এর একদিন পর টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে সর্বত্র।

আন্তর্জাতিক একটি গণমাধ্যমের এমন খবর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় সেরাম ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন জানিয়েছেন, ‘তাদের টিকা রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। যে খবর প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি সঠিক নয়।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মন্ত্রীর সঙ্গে টিকা নিয়ে একই সূরে কথা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান। তিনি বলেন, টিকার ব্যাপারে যেহেতু ভারতের সঙ্গে বাংলাদেশের জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তি হয়েছে, তাই যথাসময়ে টিকা পেতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না।

স্বাস্থ্য সচিব বলেন, ‘আমরা যে চুক্তি করেছি, সেখানে আর্থিক লেনদেন হয়েছে দুই সরকারের মধ্যে। ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপারে, আমাদের ব্যাপারে না। ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে এটা পরিষ্কার করে দিয়েছে।’

এদিকে কোন প্রক্রিয়ায় করোনাভাইরাসের প্রতিষেধক এই টিকা সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে দেশে আনা হবে সে বিষয়ে বিস্তারিত জানান বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। যথাসময়ে টিকা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই বলেও পাপন।

তিনি বলেন, ‘সেরাম ইনস্টিটিউটের সঙ্গে আমাদের সেরামের যে চুক্তি হয়েছে, সেটি একটি আন্তর্জাতিক চুক্তি। এ ধরনের চুক্তি বাতিল হওয়ার কোনো আশঙ্কা নেই। বাংলাদেশ এই ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দিলে এক মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসবে।’

পাপন বলেন, ‘সেরাম ইনস্টিটিউড, বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মা তিন কোটি টিকা কেনার চুক্তি করেছে। সেই চুক্তিতে লেখা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ টিকা অনুমোদন দেয়া তিনটি প্রতিষ্ঠানের যেকোনো একটি প্রতিষ্ঠান থেকে অনুমোদনপ্রাপ্ত হতে হবে। বাংলাদেশ ঔষধ প্রশাসন অনুমোদন দেয়ার এক মাসের মধ্যে তারা টিকা সরবরাহ শুরু করবে।

বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসের মধ্যে তিন কোটি টিকা সরবরাহ করবে। এছাড়া অগ্রিম টাকা দিতে হবে। তারা ব্যাংক গ্যারান্টি দিচ্ছে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আমরা সরকারের একটি টাকাও নষ্ট হোক সেটি চাই না। হঠাৎ দেখা গেল তারা টিকা দিতে পারলো না। তখন সরকার সব টাকা ফেরত পাবে।’

বেক্সিমকোর এমডি বলেন, ‘প্রথমে তারা টিকার দাম আট ডলার চেয়েছিল। আমাদের চেষ্টায় এখন টিকার দাম চার ডলার নির্ধারণ করা হয়েছে। তবে ভারত সরকার যদি এর চেয়ে বেশি দামে কিনে তখন চার ডলারেই আমাদেরকে দিতে হবে। আর যদি ভারতীয় সরকার এরচেয়ে কম দামে কিনে তাহলে সেই দামেই আমাদের টিকা দিতে হবে।’

সর্বশেষ সংবাদ

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

জনপ্রিয় সংবাদ

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলার কথা রয়েছে। মৌলভীবাজারের ১৩৫টি কেন্দ্রে দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি জানান, সব কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিপন সিকদার নামে এক ব্যবসায়ীর মুদি মনোহারি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিপন সিকদার ওই এলাকার করিম সিকদারের ছেলে। স্থানীয়

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৪ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭০০ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ বন্য হাতি লোকালয়ে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি প্রবেশ করে। এ সময় স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ও ঢিল

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিতে শুরু করেন। অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবে চালু হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরের প্রায় সব কারখানা শনিবার খোলা রয়েছে। ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা,