শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬২০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষি

তালায় আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কৃষির সাফল্য

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১ অক্টোবর ২০২৫, ১৮:৪৮

শেয়ার করুনঃ
তালায় আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কৃষির সাফল্য

সাতক্ষীরার তালা উপজেলায় আমন ধানের আবাদে নতুন সাফল্যের নজির তৈরি হয়েছে। এক সময় তামাক নির্ভর এ অঞ্চলে কৃষকরা এখন ঝুঁকছেন আধুনিক ধান চাষে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আমন আবাদ হওয়ায় কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ১৯,৩৫০ হেক্টর জমিতে আমন ধান আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদারকি, সরকারি প্রণোদনা এবং কৃষকদের আগ্রহে আবাদ হয়েছে ১৯,৩৫৫ হেক্টর জমিতে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।

কৃষকদের জন্য প্রণোদনা হিসেবে সরকার ২,৭০০ জন কৃষককে দিয়েছে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার। প্রতিজন কৃষক পেয়েছেন ৫ কেজি উন্নত জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার। কৃষক গণেশ চন্দ্র সরকার জানান, “সময়মতো ভালো মানের বীজ ও সার পাওয়ায় আমরা এবার ফলন ভালো হওয়ার আশা করছি।”

আরও

কাউখালীতে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কাউখালীতে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
তামাক চাষ নিরুৎসাহিত করতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে বিকল্প লাভজনক ফসলের জন্য বিশেষ প্রণোদনার প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন পেলে কৃষকরা তামাকের ক্ষতি থেকে মুক্ত হয়ে আর্থিকভাবে আরও লাভবান হবেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, “আমরা মাঠ পর্যায়ে কৃষকদের কারিগরি সহায়তা দিচ্ছি। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানো হচ্ছে। আধুনিক কৃষি ব্যবস্থাপনা কাজে লাগিয়ে তালার কৃষকরা কৃষিতে বিপ্লব ঘটাতে সক্ষম হবেন।”

তালায় কৃষির এ সাফল্য কৃষকদের মধ্যে আশার আলো জাগিয়েছে। এ অঞ্চলের কৃষি উৎপাদন সামনের দিনে আরও বৃদ্ধি পাবে বলেই আশা করা হচ্ছে।

আমনধানআধুনিককৃষিপ্রণোদনাকৃষির সাফল্য
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হলুদ রঙের তরমুজ চাষ করে আলোচনায় এসেছেন তরুণ উদ্যোক্তা খোর্শেদ আলম। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী ডোমাবাড়ী গ্রামের এই উদ্যমী কৃষক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন জাতের তরমুজ চাষে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও সাড়া। লালতীর কোম্পানির উদ্ভাবিত এবং চীন থেকে আমদানিকৃত নতুন জাতের এই হলুদ তরমুজ দেখতে আকর্ষণীয় ও

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বিদেশি সবজি ক্যাপসিকাম চাষ করে সফল হয়েছেন স্থানীয় কৃষকরা। কম সময়ে উৎপাদন এবং ভালো ফলনের কারণে কৃষকরা এ সবজি চাষে আগ্রহী হলেও বড় শহরের তুলনায় স্থানীয় বাজারে দাম কম থাকায় তারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন। ক্যাপসিকাম চাষি গাউসুল আজম বলেন, “আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করার পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল চাষ করি।

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

দিনাজপুরের হাকিমপুর উপজেলা-এর সাতকুড়ী গ্রামে নতুন ফসল হিসেবে জিরা চাষ করে সফলতা পেয়েছেন কৃষক হামিদুর রহমান। অনলাইনে বীজ সংগ্রহ করে তিনি প্রথমবার ২ শতাংশ জমিতে চাষ করে প্রায় সাড়ে তিন কেজি জিরা উৎপাদন করেছেন। হামিদুর রহমান জানান, তাদের এলাকায় আগে কখনো জিরা চাষ হয়নি। নতুন উদ্যোগ হিসেবে শুরু করলেও ভালো ফলন তাকে আরও উৎসাহিত করেছে। তিনি বলেন, তার উৎপাদিত জিরার সুগন্ধ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর গ্রামে মসলা জাতীয় ফসল মৌরি চাষে লাভের নতুন স্বপ্ন বুনছেন কৃষক জয় চন্দ্র দেব। সুগন্ধি ও ঔষধিগুণে সমৃদ্ধ এই ফসলের চাহিদা বাড়ায় চলতি মৌসুমে ভালো ফলনের আশায় উচ্ছ্বসিত তিনি। সরেজমিনে দেখা গেছে, লাহারপুর গ্রামের মাঠজুড়ে এখন মৌরি ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। বাতাসে ভাসছে এর সুগন্ধ। স্থানীয়ভাবে এই ফসল কোথাও ‘গুয়ামুরি’, আবার কোথাও ‘মহুরি’ নামে পরিচিত। গাছ

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিষ্টি ও রসালো ‘হানিকুইন’ আনারস চাষ করে সাফল্যের নজির স্থাপন করেছেন সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের তরুণ উদ্যোক্তা মো. আতর আলী। পাহাড়ি টিলাভূমিতে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে তিনি এখন স্থানীয় কৃষকদের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। চাষি আতর আলী জানান, ডলুছড়া এলাকার পাহাড়ি জমিতে এবার তিনি মোট ৩৫ একর জমিতে ‘হানিকুইন’ আনারস ও লেবুর চাষ করেছেন। এর মধ্যে প্রায়

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ