রবিবার, ১৭ মে, ২০২৬৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়লো কৃষকের স্বপ্ন !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ২:১৯

শেয়ার করুনঃ
ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়লো কৃষকের স্বপ্ন !

কুমিল্লার দেবীদ্বারে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় শতাধিক একর আবাদী জমির ফসলের ক্ষতিসাধন হয়েছে । তার সাথে শতাধিক কৃষকের খেয়ে পরে বেঁচে থাকার স্বপ্ন পুড়ে ছাঁই হয়েছে। এদিকে ফসলের ক্ষতিপুরনের দাবীতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইটভাটা ঘেড়াও করে কর্মকর্তাদের ১৫ ঘন্টা অবরোধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে, শনিবার (২০এপ্রিল) ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ‘চন্দ্রনগর- বারুর’ গ্রামে অবস্থিত ‘ব্রাদার্স ব্রীকস ফিল্ডে’। ওই ব্রীক্স ফিল্ডের ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মচারীকে বিক্ষুব্ধ কৃষকেরা প্রায় ১৫ ঘন্টা অবরুদ্ধ করে রাখে । পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ক্ষতিপুরণ পরিশোধের আশ্বাসে শনিবার রাত ৯টায় অবরোধ প্রত্যাহার করা হয়।

আরও

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

সোমবার দুপুরে ঘটনাস্থলে সরজমিনে গিয়ে কৃষকদের সাথে কথা বলার সময় তাদের আহাজারী, আর্তনাদ, অভিযোগে আকাশ ভারী হয়ে উঠে। আগামী দিনগুলোতে পরিবার পরিজনকে নিয়ে কি খেয়ে বাঁচবে সেই আক্ষেপই অধিকাংশ কৃষকের।

স্থানীয়রা জানান, গত শুক্রবার (১৯ এপ্রিল) রাতে ব্রাদার্স ব্রীক্স ফিল্ডের চিমনির বিষাক্ত ধোঁয়ায় কয়েক মিনিটের বাতাসের চাঁপে প্রায় একশত একর ফসলী জমির বোরোধান জ্বলে শেষ হয়ে যায়। ওই ঘটনায় পরিদর্শনের আসা কৃষি কর্মকর্তা আমাদের বলেছেন এ ফসলের পরিচর্যা করে আর লাভ হবেনা। তাই আমরা ফসলের ক্ষতিপুরণ চেয়ে মালিক পক্ষের নিকট আবেদন করেছি। তারা আরো জানান, ব্রীকস ফিল্ডটি সম্পূর্ণ অবৈধ। রাজনৈতিক প্রভাবে ঘনবসতীপূর্ণ এলাকা ও কৃষি জমিতে এক কিলোমিটারের মধ্যে ১টি আধুনিক ব্রীকস ফিল্ডসহ ১১টি ব্রীক্স ফিল্ড তৈরী করা হয়েছে। ফলে এসব ব্রীক্স ফিল্ডের বিষাক্ত ধোঁয়ায় আম- কাঠাল-নারিকেলসহ ফল ফলাদী, মাছ, পাখী এবং ফসলী জমির উপর বিপর্যয় ঘটে। ব্রীক্স ফিল্ডগুলোর মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় সড়কগুলো যেমন খানাখন্দ হয়ে থাকে তেমনি ধূলাবালিতে বাড়িঘর ঢেকে যায়। বালুবাহী শ্বাসকষ্ট জনিত রোগবালাইসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু বয়স্করা।

আরও

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

সংবাদ পেয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্রীক্স ফিল্ডের মালিককে ৩দিনের মধ্যে কৃষকের ফসলের ক্ষতিপুরণ প্রদানের নির্দেশ দেন, অন্যথায় ইউএনও নিজে বাদী হয়ে ব্রীকস ফিল্ড মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে হুশিয়ার করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ষাটোর্ধ বয়সী কৃষক মো. সফিকুল ইসলাম কেঁদে কেঁদে বলেন, আমার ১৫ শতাংশ জমিতে ১৭/১৮ মন ধান পেতাম। এখন সবই শেষ, সামনের দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচব সে চিন্তায় আছি।

কৃষক মনিরুজ্জামান জানান, আজ থেকে ১২ বছর পূর্বে ব্রাদার্স ব্রীক্স ফিল্ড নির্মানে বাঁধা প্রদান করায় মালিক পক্ষ, প্রশাসন ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে জীবন বাঁচাতে আমি, মীর মনি, ধনু মিয়া, আব্দুল কাদের, আব্দুল আলিম ৬বছর পালিয়ে মানবেতর জীবন যাপন করেছি। পরে এ নিয়ে আর কোন প্রতিবাদ না করার শর্তে বাড়িতে ফিরি। আব্দুল কাদের আর ফিরে আসেনি, সে প্রবাসে চলে যায়, এখনো প্রবাসে আছে।

এ ব্যপারে ব্রাদার্স ব্রীক্স ফিল্ডের ব্যবস্থাপক আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুন মিস্ত্রি মহসীন মিয়া ফিল্ডে ইট পোড়াতে অতিরিক্ত কয়লা জ্বালাতে যেয়ে চিমনির ধোঁয়া বাতাসের চাঁপে ফসলের ব্যপক ক্ষতি সাধন হয়। আমরা কৃষকদের বাঁচাতে ক্ষতিপুরন দিতে প্রস্তুত আছি, ইতিমধ্যে ৩৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করেছি। আগামী ১/২ দিনের মধ্যে বাকী তালিকা সম্পন্ন করব। কৃষি কর্মকর্তার ক্ষতি পুরনের হিসেবের তালিকা পেলেই আমরা পরিশোধ করে দেব।

তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় জানান, ইউএনও’র নির্দেশে গঠিত তদন্ত কমিটিতে কৃষি বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় ইউপি মেম্বার, অভিযুক্ত ব্রীক্স ফিলের মালিক, ব্রীকস ফিল্ড সমিতির কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ক্ষতিগ্রস্থ্য কৃষকদের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রনয়নে জমির মালিক, জমির পরিমান, ক্ষতিগ্রস্থ্য ফসলের মূল্য নির্ধারণপূর্বক আগামী মঙ্গলবারের দিনের মধ্যে ক্ষতিপুরনের অর্থ পরিশোধের নির্দেশ দেন। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখনো প্রকৃত ক্ষতির পরিমান ও জমির পরিমান নির্ধারন করা শেষ হয়নি।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়কে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে মঙ্গলবার (২৩ এপ্রিল)’র মধ্যে বিষয়টি সমাধানের দায়িত্ব দিয়েছি। তাছাড়া অবৈধ ইট ভাটা বন্ধ ও জরিমানা আদায় অব্যাহত আছে।

ইট ভাটা
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

গ্রীষ্ম এলেই বাজারে মৌসুমি ফলের সমারোহ দেখা যায়। এর মধ্যে প্রথম সারির জনপ্রিয় ফল জামরুল এখন দৃষ্টি কাড়ছে সর্বত্র। দুধসাদা কিংবা লাল রঙের ঘণ্টাকৃতির এই ফলটি আমাদের দেশে জামরুল, আমরুজ, গোলাপজাম কিংবা সাদা জাম নামেও পরিচিত। রসালো ও জলসমৃদ্ধ হওয়ায় গরমের দিনে শরীরকে সতেজ রাখতে জামরুলের জুড়ি নেই। সরেজমিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাখাইছড়া চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়,

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বৈরী আবহাওয়া, শ্রমিক সংকট এবং ধানের কম বাজারদরের কারণে চরম উদ্বেগে রয়েছেন তারা। মাঝে মাঝে বৃষ্টিপাতের পর রোদের দেখা মিললেও নিয়মিত বৃষ্টি ধান কাটায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম জাতের বিআর–২৮ ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা দ্রুত

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলার মোট ৫ হাজার ৬২৩ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায়

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

মৌলভীবাজার জেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট ও শ্রমিক সংকটে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সরেজমিনে জেলার বিস্তীর্ণ হাওরাঞ্চল ঘুরে দেখা গেছে, সবুজ ও সোনালি আভায় ভরে উঠেছে মাঠ। পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় থাকলেও অনিশ্চয়তা কাটছে না কৃষকদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, হাওরাঞ্চলসহ মোট ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

হাইব্রিড ও উচ্চফলনশীল ধানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মৌলভীবাজার জেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশীয় অসংখ্য জাতের বহুমাত্রিক ধান। এক সময় জেলার গ্রামাঞ্চলে দেশি ও স্থানীয় বিভিন্ন বৈশিষ্ট্যের ধানের ব্যাপক চাষাবাদ হলেও বর্তমানে আমন, বোরো ও আউশ মৌসুমে এসব ধানের চাষ প্রায় বিলুপ্তির পথে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, তিন দশক আগেও জেলায় প্রায় সত্তর প্রজাতির স্থানীয় ধানের চাষ হতো। বর্তমানে