শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬১৫ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আবহাওয়া

দক্ষিণাঞ্চলে ১১টি নদীর পানি বিপৎসীমার ওপরে

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১০:৪১

শেয়ার করুনঃ
দক্ষিণাঞ্চলে ১১টি নদীর পানি বিপৎসীমার ওপরে

আকস্মিকভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত, যার প্রভাবে অন্তত ১১টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় উপকূলবর্তী জনপদে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা। তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে নৌ কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ নদ-নদীর পানি প্রবাহ নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এবং সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ১১টি নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে।

বরিশাল আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশালে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ বাতাসের গতি ছিল ১০ কিলোমিটার। এ অবস্থায় পরিস্থিতি আগামী দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

আরও

পাঁচ দিনের পূর্বাভাসে দেশের তাপমাত্রা হ্রাসের আভাস

পাঁচ দিনের পূর্বাভাসে দেশের তাপমাত্রা হ্রাসের আভাস

এছাড়া পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে, ভোলা-ইলিশা রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার অনেক ওপরে প্রবাহিত হচ্ছে। যেমন, ভোলার তজুমদ্দিনে সুরমা-মেঘনা পয়েন্টে ১৬৫ সেন্টিমিটার, দৌলতখানে ৮২ সেন্টিমিটার এবং বরগুনার বেতাগীতে ৫২ সেন্টিমিটার ওপরে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বরিশালের কীর্তনখোলায় ৩০ সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালী পয়েন্টে ১৬ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর পয়েন্টে ৩২ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হচ্ছে। এসব এলাকায় নিম্নাঞ্চল ইতোমধ্যে তলিয়ে গেছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জ ও আমতলী উপজেলার বুড়িশ্বর/পায়রা পয়েন্টে যথাক্রমে ২৯ ও ১৮ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হচ্ছে। বরগুনা ও পাথরঘাটায় বিষখালী পয়েন্টে ৩১ ও ৪৫ সেন্টিমিটার এবং কচা নদীর উমেদপুর পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপরে পানি বইছে।

বিপৎসীমাদক্ষিণাঞ্চল বন্যাবরিশাল নদী পানি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

জানুয়ারিতে শৈত্য প্রবাহ: দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

জানুয়ারিতে শৈত্য প্রবাহ: দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

সাধারণ মানুষদের দুর্ভোগে পড়তে হচ্ছে নৌ চলাচল, কৃষি জমি ও বসতবাড়িতে পানি উঠার কারণে। পরিস্থিতির অবনতির শঙ্কায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নজরদারি বাড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

সর্বশেষ সংবাদ

ইরান উত্তেজনায় নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ইরান উত্তেজনায় নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

২৭ দিনে ১০ ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ, বড় দুর্যোগের শঙ্কা বাড়ছে

২৭ দিনে ১০ ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ, বড় দুর্যোগের শঙ্কা বাড়ছে

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে মৌলভীবাজার, জনজীবন বিপর্যস্ত

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে মৌলভীবাজার, জনজীবন বিপর্যস্ত

সারা দেশে তীব্র শীতের প্রকোপের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয় মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে মৌলভীবাজার জেলায় সর্বনিম্ন এবং সারা দেশের মধ্যেও এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে বুধবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে মৌলভীবাজার

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

নওগাঁ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। বুধবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এ তাপমাত্রাই চলতি বছরে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন। এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর পরদিন নওগাঁয় তাপমাত্রা আরও

১২ জানুয়ারি পর্যন্ত বাড়ছে শৈত্যপ্রবাহ, কাঁপবে দেশ

১২ জানুয়ারি পর্যন্ত বাড়ছে শৈত্যপ্রবাহ, কাঁপবে দেশ

দেশজুড়ে চলমান হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের তীব্রতা আরও দীর্ঘায়িত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এ সময় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিডব্লিউওটি ঢাকা পোস্টকে দেওয়া এক তথ্যে জানায়, দুপুরের পর দেশের বেশিরভাগ এলাকায়

জানুয়ারিতে শৈত্য প্রবাহ: দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

জানুয়ারিতে শৈত্য প্রবাহ: দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে দেশের বিভিন্ন এলাকায় শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে, যা শীতের তীব্রতা বাড়াবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, দেশের পাঁচটি শৈত্য প্রবাহ সম্ভাব্য। এর মধ্যে ২-৩টি শৈত্য প্রবাহ মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে

নতুন শৈত্যপ্রবাহ কনকনের দাপটে কাঁপবে দেশ

নতুন শৈত্যপ্রবাহ কনকনের দাপটে কাঁপবে দেশ

দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার দাপটে প্রতিদিনই বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমশ কমছে। এরই মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এই শৈত্যপ্রবাহের প্রভাবে আগামী কয়েক দিনে শীত আরও তীব্র হতে পারে। রোববার (২৮ ডিসেম্বর) ফেসবুকে প্রকাশিত এক বার্তায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শৈত্যপ্রবাহ ‘কনকন’ ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অথবা ৩১