সোমবার, ৮ জুন, ২০২৬২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পর্যটনবাংলাদেশ

করোনায় ভিন্ন রূপে সুন্দরবন, বন্যপ্রাণীর স্বাভাবিক জীবন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০:৫৩

শেয়ার করুনঃ
করোনায় ভিন্ন রূপে সুন্দরবন, বন্যপ্রাণীর স্বাভাবিক জীবন

মহামারী করোনার কারণে পাঁচ মাস ধরে সুন্দরবনে বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ। এ সময়টাতে নতুন সাজে সেজেছে বনটি। প্রকৃতি সুযোগ পেয়েছে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার। মানুষের কোলাহল ও নৌযানের শব্দ না থাকায় বনে বিরাজ করছে শুনশান নিরবতা। কেবল শোনা যাচ্ছে পাখিদের কুহুতান। বিভিন্ন প্রাণীর ঝাঁক দেখা যাচ্ছে। বনের নদ-নদী ও খালের পাড়গুলোতে দেখা মিলছে নানা জলজ জীব। গত ১০ বছরেও যেখানে বাঘের দেখা মেলেনি, সেখানেও দিনে দুপুরে আসছে বাঘ। এ যেন বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচল।

আরও

কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলা ২০২৫ শুরু

কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলা ২০২৫ শুরু

বন বিভাগ সূত্রে জানা যায়, বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবন দেখার আগ্রহ রয়েছে দেশ-বিদেশের সব বয়সের মানুষের। প্রতি বছর পর্যটন মৌসুমে সুন্দরবনে ছুটে আসেন পর্যটকেরা। কিন্তু চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের দুই বছরে দর্শনার্থীদের সেই ভ্রমণ সুযোগ অনেকাংশেই কমেছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে গত ৩ এপ্রিল থেকে বন্ধ রয়েছে সুন্দরবনে পর্যটকদের ভ্রমণ। তাই বনে নেই মানুষের পদচারণা। নেই পরিবেশ দূষণকারী নৌযানের বিকট শব্দ ও চলাচল। পাঁচ মাস জনসমাগম না থাকায় গাছপালা, প্রাণ-প্রকৃতি আর পাখির কলকাকলীতে মুখর সুন্দরবন। ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর দেখা মিলছে। দীর্ঘ ১০ বছরেও বনের করমজল পর্যটন কেন্দ্রে বাঘের দেখা না মিললেও এখন প্রায় দিনে দুপুরে বাঘ দেখা যাচ্ছে সেখানে।

নানা প্রজাতির গাছপালা, পশুপাখি ও প্রাণীর বিচরণস্থল এই সুন্দরবন। স্বাভাবিক সময়ে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে গিয়ে দর্শনার্থীরা দেখতে পেতেন হরিণ, বানর, কচ্ছপ ও কুমিরের। অন্যান্য প্রাণী মানুষের কোলাহল ও নৌযানের শব্দে বনের ভেতরের দিকেই বিচরণ করত। কিন্তু কয়েক মাস ধরে মানুষের পদচারণা ও নৌযানের শব্দ না থাকায় প্রাণীর ঝাঁক চলে আসছে বনের নদী ও খালের পাড়সহ পর্যটন কেন্দ্রগুলোতে। যদিও এমন পরিবেশই বন্যপ্রাণীর প্রজননের উপযোগী।

সুন্দরবনবন্যপ্রাণীস্বাভাবিক জীবন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

শিল্পে ছোঁয়া প্রকৃতির মাঝে শ্রীমঙ্গলে সড়কের দৃষ্টিনন্দন রূপ

শিল্পে ছোঁয়া প্রকৃতির মাঝে শ্রীমঙ্গলে সড়কের দৃষ্টিনন্দন রূপ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

করমজল পর্যটন কেন্দ্রের বন্যপ্রাণীর খাদ্য সংগ্রহকারী কর্মচারী মো. লিটন মুন্সী ও মো. সুজন হাওলাদার বলেন, সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে আমরা হরিণের খাদ্য অর্থাৎ পাতা সংগ্রহ করি। এখন দেখছি বনের নদী ও খালের পাড়ে ঝাঁকে ঝাঁকে হরিণ, বানর, শুকর, শজারু, সাপ ও পাখি। আগে এগুলো দেখতাম না। নৌযান ও পর্যটকদের চলাচল না থাকায় এসব প্রাণী এখন কাছাকাছি দেখা যাচ্ছে। করমজল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল হাসান বলেন, ‘আগে যখন নিয়মিত পর্যটক ও ট্রলার আসত, তখন দুই একটি হরিণ ছাড়া কিছু দেখা যেত না। কিন্তু এখন বিভিন্ন পশুপাখি ঝাঁকে ঝাঁকে দেখা যাচ্ছে। বনের ভেতর থেকে লোকালয়ের কাছাকাছি চলে আসছে।’

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘দীর্ঘ নীরবতার কারণেই আগে যেসব প্রাণী অহরহ দেখা যেতো না, এখন সেসব প্রাণী ঝাঁকে ঝাঁকে দেখা যাচ্ছে। আগে বাঘ বনের গহীনে বিচরণ করলেও এখন তাও দেখা যাচ্ছে পর্যটন কেন্দ্রের কাছাকাছি। মূলত শুনশান নীরবতার কারণেই বনের রূপ বদলে গেছে।’

সুন্দরবনে বছরে প্রায় পাঁচ লাখ মানুষ ভ্রমণ করে। এসব ভ্রমণকারীর পরিবহণে ব্যবহৃত হয় প্রায় ২৫ হাজার ছোট-বড় নৌযান। করোনার কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় মানুষ ও নৌযান চলাচল না থাকায় বনের পরিবেশ পাল্টে গেছে।

জনপ্রিয় সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

এ সম্পর্কিত আরও পড়ুন

সেন্টমার্টিন রুটে যাত্রা শুরু তিন জাহাজের, নতুন মৌসুমে পর্যটকের ভিড়

সেন্টমার্টিন রুটে যাত্রা শুরু তিন জাহাজের, নতুন মৌসুমে পর্যটকের ভিড়

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহু আকাঙ্ক্ষিত সেন্টমার্টিন রুটে যাত্রা করেছে তিনটি যাত্রীবাহী জাহাজ। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া এবং কেয়ারি সিন্দাবাদ যাত্রা শুরু করে। চলতি মৌসুমে প্রথম পর্যায়ে মোট ১ হাজার ২০০ পর্যটক এই যাত্রায় অংশ নেন। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে

সেন্টমার্টিনে ভ্রমণে নতুন ১২ নির্দেশনা, কড়াকড়ি বাড়াল সরকার

সেন্টমার্টিনে ভ্রমণে নতুন ১২ নির্দেশনা, কড়াকড়ি বাড়াল সরকার

কক্সবাজারের টেকনাফ উপকূলে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কঠোর এই নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে ১২ দফা নির্দেশনা জারি করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান উদ্দিন প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘বাংলাদেশ পরিবেশ

নভেম্বরে খুলছে সেন্টমার্টিন, থাকছে নতুন নিয়ম

নভেম্বরে খুলছে সেন্টমার্টিন, থাকছে নতুন নিয়ম

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আবারও খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে পর্যটন মৌসুম, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এবার পরিবেশ রক্ষা ও দ্বীপের ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু কঠোর নিয়ম চালু করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব

পর্যটকদের রোমাঞ্চের কেন্দ্রবিন্দু হামহাম জলপ্রপাত

পর্যটকদের রোমাঞ্চের কেন্দ্রবিন্দু হামহাম জলপ্রপাত

মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি অরণ্যের গভীরে অবস্থান করছে দেশের অন্যতম দৃষ্টিনন্দন জলপ্রপাত ‘হামহাম’। প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণার স্বচ্ছ জল এবং দুঃসাহসিক পথের কারণে এটি এখন ভ্রমণপিপাসুদের দৃষ্টি আকর্ষণ করছে। জলপ্রপাতটি ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের কুরমা বনবিট এলাকার প্রায় ১০ কিলোমিটার গভীর পাহাড়ি অরণ্যে অবস্থিত। ২০১০ সালে হামহাম জলপ্রপাত উপজেলা প্রশাসনের নজরে আসলেও দুর্গম পাহাড়ি অবস্থান, যোগাযোগের অভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

মৌলভীবাজারের চা-বাগান শহর শ্রীমঙ্গলে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে প্রাচীন গিরিখাতসমূহ। এর মধ্যে অন্যতম হলো ‘লাসুবন গিরিখাত’, যা ৪নং সিন্দুরখান ইউনিয়নের নাহার চা-বাগানের খাসিয়া পুঞ্জির গভীর পাহাড়ি অরণ্যে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য ও দুঃসাহসিক অভিযানের কারণে এটি ভ্রমণপিপাসুদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় সূত্রে জানা যায়, লাসুবন গিরিখাতের দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার থেকে শুরু হয়ে ভারতের ত্রিপুরা সীমান্ত পর্যন্ত বিস্তৃত। স্থানীয়

সর্বশেষ সংবাদ

নারী শিশুর মর্যাদা রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

নারী শিশুর মর্যাদা রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন

দেশজুড়ে আলোচিত রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দেশজুড়ে আলোচিত রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি