শনিবার, ৪ এপ্রিল, ২০২৬২১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পর্যটনবিশেষ প্রতিবেদন

শিল্পে ছোঁয়া প্রকৃতির মাঝে শ্রীমঙ্গলে সড়কের দৃষ্টিনন্দন রূপ

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ১৯:৪৭

শেয়ার করুনঃ
শিল্পে ছোঁয়া প্রকৃতির মাঝে শ্রীমঙ্গলে সড়কের দৃষ্টিনন্দন রূপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন আধা কিলোমিটার সড়ক পেয়েছে নতুন এক দৃষ্টিনন্দন রূপ। শহরের ভানুগাছ রোডের বিটিআরআই পয়েন্ট থেকে শুরু করে বিটিআরআই ব্রীজ পর্যন্ত রাস্তার দুই পাশে মনোমুগ্ধকর রঙের আল্পনায় সজ্জিত করা হয়েছে এই সড়ক। উপজেলার অন্যতম ব্যস্ততম এই পর্যটন এলাকার নতুন রূপে মুগ্ধ পথচারী ও পর্যটকরা।

রাস্তার দুপাশজুড়ে বিস্তৃত সবুজ চা বাগানের মাঝে আঁকা এসব বৈচিত্র্যপূর্ণ আলপনা যেন প্রকৃতির সঙ্গে এক অপূর্ব শিল্পের মিলন ঘটিয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রঙিন এই সড়কে দর্শনার্থী ও পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ প্রিয়জনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন, কেউবা পরিবার ও বন্ধুদের সঙ্গে এই মনোরম সৌন্দর্য ক্যামেরায় বন্দি করছেন।

এই উদ্যোগ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের, যেটি শহরের সৌন্দর্যবৃদ্ধির পাশাপাশি পর্যটন অভিজ্ঞতাকেও করেছে আরও আকর্ষণীয়। পথচারী ও স্থানীয়রা বলছেন, “এ রকম রঙিন ও সৃজনশীল সড়ক আমাদের শ্রীমঙ্গলে আগে কখনও দেখা যায়নি। এটা শুধু সৌন্দর্য নয়, বরং একটা আনন্দের উৎস হয়ে উঠেছে।”

আরও

বিশ্ববাজারে নতুন পরিচিতি পেল কমলগঞ্জের বাঁশ-বেত শিল্প

বিশ্ববাজারে নতুন পরিচিতি পেল কমলগঞ্জের বাঁশ-বেত শিল্প
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন বলেন, “শ্রীমঙ্গল একটি পর্যটননির্ভর উপজেলা। পর্যটকদের অভিজ্ঞতাকে আরও আনন্দময় করতে এবং শহরকে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সাজাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যেমন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, তেমনি পর্যটকদের আকর্ষণও বেড়েছে।”

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা মনে করেন, এমন সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগ শ্রীমঙ্গলের চা বাগানভিত্তিক পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তারা আরও বলেন, এই ধরণের কার্যক্রম নিয়মিতভাবে চলতে থাকলে শ্রীমঙ্গল হবে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য।

এই প্রকল্পের ফলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। রঙিন সড়কের আশপাশে ব্যবসা-বাণিজ্য ও ছোটখাটো স্টলও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় দোকানদাররা। সব মিলিয়ে শ্রীমঙ্গলের এই রঙিন সড়ক হয়ে উঠেছে একটি নতুন ‘ভিজ্যুয়াল ল্যান্ডমার্ক’।

আল্পনার_সড়কমনোমুগ্ধকরশ্রীমঙ্গল_পর্যটন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

সেন্টমার্টিন রুটে যাত্রা শুরু তিন জাহাজের, নতুন মৌসুমে পর্যটকের ভিড়

সেন্টমার্টিন রুটে যাত্রা শুরু তিন জাহাজের, নতুন মৌসুমে পর্যটকের ভিড়

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহু আকাঙ্ক্ষিত সেন্টমার্টিন রুটে যাত্রা করেছে তিনটি যাত্রীবাহী জাহাজ। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া এবং কেয়ারি সিন্দাবাদ যাত্রা শুরু করে। চলতি মৌসুমে প্রথম পর্যায়ে মোট ১ হাজার ২০০ পর্যটক এই যাত্রায় অংশ নেন। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে

সেন্টমার্টিনে ভ্রমণে নতুন ১২ নির্দেশনা, কড়াকড়ি বাড়াল সরকার

সেন্টমার্টিনে ভ্রমণে নতুন ১২ নির্দেশনা, কড়াকড়ি বাড়াল সরকার

কক্সবাজারের টেকনাফ উপকূলে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কঠোর এই নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে ১২ দফা নির্দেশনা জারি করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান উদ্দিন প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘বাংলাদেশ পরিবেশ

নভেম্বরে খুলছে সেন্টমার্টিন, থাকছে নতুন নিয়ম

নভেম্বরে খুলছে সেন্টমার্টিন, থাকছে নতুন নিয়ম

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আবারও খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে পর্যটন মৌসুম, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এবার পরিবেশ রক্ষা ও দ্বীপের ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু কঠোর নিয়ম চালু করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব

পর্যটকদের রোমাঞ্চের কেন্দ্রবিন্দু হামহাম জলপ্রপাত

পর্যটকদের রোমাঞ্চের কেন্দ্রবিন্দু হামহাম জলপ্রপাত

মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি অরণ্যের গভীরে অবস্থান করছে দেশের অন্যতম দৃষ্টিনন্দন জলপ্রপাত ‘হামহাম’। প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণার স্বচ্ছ জল এবং দুঃসাহসিক পথের কারণে এটি এখন ভ্রমণপিপাসুদের দৃষ্টি আকর্ষণ করছে। জলপ্রপাতটি ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের কুরমা বনবিট এলাকার প্রায় ১০ কিলোমিটার গভীর পাহাড়ি অরণ্যে অবস্থিত। ২০১০ সালে হামহাম জলপ্রপাত উপজেলা প্রশাসনের নজরে আসলেও দুর্গম পাহাড়ি অবস্থান, যোগাযোগের অভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

মৌলভীবাজারের চা-বাগান শহর শ্রীমঙ্গলে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে প্রাচীন গিরিখাতসমূহ। এর মধ্যে অন্যতম হলো ‘লাসুবন গিরিখাত’, যা ৪নং সিন্দুরখান ইউনিয়নের নাহার চা-বাগানের খাসিয়া পুঞ্জির গভীর পাহাড়ি অরণ্যে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য ও দুঃসাহসিক অভিযানের কারণে এটি ভ্রমণপিপাসুদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় সূত্রে জানা যায়, লাসুবন গিরিখাতের দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার থেকে শুরু হয়ে ভারতের ত্রিপুরা সীমান্ত পর্যন্ত বিস্তৃত। স্থানীয়