প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৩:১৯

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও এগিয়ে গেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গোলসংখ্যায় ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সমতায় থাকলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় শীর্ষস্থান এখন আর্জেন্টাইন মহাতারকার দখলে। দুজনেরই গোলসংখ্যা আটটি। তবে মেসির চারটি অ্যাসিস্টের বিপরীতে এমবাপ্পের অ্যাসিস্ট তিনটি। এছাড়া ফাইনালে ওঠায় আরও একটি ম্যাচ খেলার সুযোগ থাকায় গোল্ডেন বুট ও গোল্ডেন বল—দুই পুরস্কারেরই সবচেয়ে বড় দাবিদার এখন মেসি।
