প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:১৯

ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা দলটি মাত্র সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। ৮৫ মিনিটে সমতাসূচক গোলের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আসে জয়সূচক গোল, যা উল্লাসে ভাসায় পুরো আর্জেন্টিনাকে।
