প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১০:৯

হেক্সা মিশনের স্বপ্ন আর পূরণ হলো না ব্রাজিলের। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, আর্লিং হালান্ডের জোড়া গোলে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার।
