প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১১:১৫

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে আত্মবিশ্বাস থাকলেও সতর্ক অবস্থানই বজায় রেখেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার উপস্থিতিকে ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। যেখানে নরওয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম এবং কক্ষের অর্ধেকেরও বেশি আসন খালি ছিল, সেখানে ব্রাজিলের সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই প্রায় পুরো কক্ষ পূর্ণ হয়ে যায়। আনচেলত্তি মঞ্চে উঠতেই ক্যামেরার ফ্ল্যাশ ও ক্লিকের শব্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
