সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালতবাংলাদেশ

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি বাচ্চু, সম্পাদক রাজ্জাক নির্বাচিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১:১২

শেয়ার করুনঃ
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি বাচ্চু, সম্পাদক রাজ্জাক নির্বাচিত

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন  বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির মূল ভবনের ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এডঃ অশোক কুমার সাহা।

নির্বাচনে সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ১৩১ ভোট ও একই প্যানেল থেকে পুনরায় মোঃ আব্দুর রাজ্জাক (২) ১৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আরও

"ঈদের খুশিতে রেমিট্যান্সের ছোঁয়া: প্রবাসীদের অবদান ও অর্থনীতির প্রভাব"

"ঈদের খুশিতে রেমিট্যান্সের ছোঁয়া: প্রবাসীদের অবদান ও অর্থনীতির প্রভাব"

নির্বাচনে বিএনপি, জামায়াত ও সাধারণ আইনজীবী সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় হলেও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেলের ভরাডুবি হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জানা গেছে, নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে ২০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। এর মধ্যে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ হচ্ছে জাতীয় পার্টি, বিএনপি, জামায়াত ও সাধারণ আইনজীবী সমর্থিত আইনজীবীদের প্যানেল ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের প্যানেল। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সদস্য পদে দুইজন প্রার্থী কম নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে বিএনপি, জামায়াত সমর্থিত প্যানেল থেকে ১০ জন ও আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে ১জন বিজয়ী হয়।

আরও

"ঈদের খুশিতে রেমিট্যান্সের ছোঁয়া: প্রবাসীদের অবদান ও অর্থনীতির প্রভাব"

"ঈদের খুশিতে রেমিট্যান্সের ছোঁয়া: প্রবাসীদের অবদান ও অর্থনীতির প্রভাব"

জেলা বার এসোসিয়েশন সূত্রে জানা যায়, নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মোঃ আনিছুর রহমান ৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে আব্দুল হাকিম খান রিপন ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে আব্দুস সাত্তার ৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে মোঃ আব্দুর রাজ্জাক (২) ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মুহাম্মদ রোকনুজ জামান পেয়েছেন ৭৪ ভোট।সহ-সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে ১জন ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১জন বিজয়ী হয়েছেন। সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে মিজানুর রহমান সুজন ১৩২ ভোট ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোঃ আরব আলী ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।এ পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের মোঃ আব্দুর রাজ্জাক ৯২ ভোট ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পরিতোষ কুমার দাস ৭৯ ভোট পেয়ে পরাজিত হন।ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক পদে বিপ্লব কুমার রায় ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহমেদ আলী মৃধা (বাটু) ৮৫ ভোট পেয়ে পরাজিত হন।সদস্য পদে ৫জনের মধ্যে ৫জনই সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ অর্থাৎ বিএনপি, জামায়াত ও সাধারণ আইনজীবী সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন।

এছাড়াও সদস্য পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের কাইয়ুম হোসেন ১৩৩ ভোট, মোঃ মোশারফ হোসে ১৩১ ভোট, মাহবুবুর রহমান ১৩০ ভোট, মোহাম্মদ মাসুদুর রশিদ ১৩০ ভোট ও মোঃ জিয়াউর রহমান ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।পরাজিতদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোঃ শফিউল রেজা তপন ১২৩, মোঃ শরিফুল ইসলাম ১১৫ ও মোঃ শহিদুল ইসলাম ৬৫ ভোট পেয়ে পরাজিত হন।এবারের নির্বাচনে মোট ২২৫ জন ভোটারের মধ্যে ২২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বার এসোসিয়েশন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে। জিজ্ঞাসাবাদে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, মাকছুদাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ফ্ল্যাটটি ঘিরে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। মরিয়মের মৃত্যুর ঘটনাটি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেন। আদালতের আদেশের পর আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত নূরনবী বুলবুল সাংবাদিকদের বলেন, রিটকারী মো. আল আমিন আওয়ামী লীগের কোনো সদস্য নন। ফলে এ ধরনের রিট করার আইনগত অধিকার

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে নতুন করে গোয়েন্দা ভেরিফিকেশন চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাবেক বিচারপতি ও তাঁদের স্ত্রীদের কোনো অতিরিক্ত পুলিশ বা গোয়েন্দা যাচাই ছাড়াই দ্রুত সাধারণ পাসপোর্ট ইস্যু করে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীর পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা নিয়ে করা রিটের রায়ে এ পর্যবেক্ষণ দেওয়া

শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল না করলে সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল না করলে সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের আর আপিল করার সুযোগ নেই। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা রয়েছে। নির্ধারিত