বরিশাল সদর উপজেলার বন্দর থানার সাহেবেরহাট বাজারে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে নারী কন্যা সন্তানের মা হয়েছেন। তবে নবজাতকের বাবা কে তা কেউ জানে না। মা-মেয়ে দুজনেই বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছে। বন্দর থানার নারী-শিশু কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২৩ মার্চ) রাত আটটার দিকে সাহেবেরহাট বাজারে মানসিক ভারসাম্যহীন ওই নারী কন্যা সন্তান প্রসব করেছেন। পরে
পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। ২৪ মার্চ রবিবার সকালে সরকারি কাউখালী মহাবিদ্যালয় এর সভাকক্ষে এই প্রতিযোগিতার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর সুকেশ রঞ্জন হালদার, বিচারক মন্ডলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অনুষ্ঠানে
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের কোকতাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার সরকারি নির্দেশনা উপেক্ষা করে ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে না জানিয়েছে সংরক্ষিত ছুটিসহ রমজান উপলক্ষে তিন দিন পূর্বে গত বৃহস্পতিবার এর পর থেকে বিদ্যালয় ছুটি ঘোষণা দিয়েছেন। রবিবার (২৪ মার্চ) সকাল ১১ঃ১৫ মিনিটে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির প্রধান গেটে তালা ঝুলছে। খোঁজ নিয়ে জানা যায় সরকারি নির্দেশনা উপেক্ষা
জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বেশ কয়েকটি দপ্তরের প্রধানরা তিস্তা ট্রেনে এসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এতে সেবা গ্রহীতাদের চরম দূর্ভোগে পড়তে হচ্ছে। রবিবার দুপুর ১২টায় উপজেলার নির্বাচন কর্মকর্তা কার্যালয়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়, সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় গুরে এমন চিত্র দেখা গেছে। জানা যায়, প্রায় প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে তিস্তা ট্রেনে ওই কর্মকর্তারা বাড়ীতে চলে যান।
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আবু সাঈদ (৩৮) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র সদস্যরা। রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর দিকনির্দেশনায়, শনিবার (২৩ শে মার্চ) রাত্রী ০২.৪৫ মি: ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল এলাকায়” একটি অভিযান পরিচালনা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এস এন পরিবহন নামের একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনি ও বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলেছে। এছাড়া ওই বাসের ধাক্কায় এক ব্যক্তির ঘরের টিনের চাল ও বেড়া ভেঙে গেছে। এঘটনায় বাসের সামনের অংশ দুমড়মুচড় যায়। বাসের হেলপার মারাত্মক আহত হয়। রোববার সকাল ৭টার দিকে ভূরুঙ্গামারী উপজেলারা জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারীভাতির ঘনআমবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসএন পরিবহন নামের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেছেন, বিশ্ব গাজায় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে, কিন্তু তা বন্ধে কেউ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ফিলিস্তিনের ফতেহ আন্দোলনের (শাসক দল) মহাসচিব লেফটেন্যান্ট জেনারেল জেবরেল আলরজউব আজ রবিবার (২৪ মার্চ) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। নজরুল ইসলাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় চতুর্থ ধাপে আরও ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছে। এ নিয়ে মোট ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করলো সরকার। আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাদের মধ্যে ৩ জন সাহিত্যিক, একজন বিজ্ঞানী, একজন চিত্রশিল্পী, ৫৪ জন শিক্ষক, ৪ জন আইনজীবী, ১৩ জন চিকিৎসক, ৩ জন প্রকৌশলী,
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে একটি সুপারবোর্ড কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত দুই শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের সিকিরগাও এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে, কারখানার আগুন নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের দুটি, নারায়ণগঞ্জের দুটি ও কুমিল্লার দাউদকান্দি দুটিসহ ফায়ার সার্ভিসের ১০টি
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। রোববার (২৪ মার্চ) বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিস্তারিত আসছে...
অনেকেই মজা করে বলে থাকেন, ঢাকা শহরে নাকি বরিশালের মানুষ সবচেয়ে বেশি। প্রচলিত এই কথাটি কি তবে সত্যি হতে চলেছে? উচ্চ বা মধ্যবিত্তের হিসাব না জানালেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, শহরের বস্তিতে থাকা প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষই বরিশালের। সম্প্রতি বিবিএস স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩ (এসভিআরএস)-এর চূড়ান্ত প্রতিবেদন তাদের ওয়াবসাইটে প্রকাশ করেছে। প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত একবছরে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ১
বিএনপি ভারতীয় পণ্য বর্জনের নামে আমাদের অর্জনকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনের কোনো চিন্তা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার এ ধরনের চিন্তাভাবনা কেন করবে?মন্ত্রী বলেন, এর কোনো যুক্তি নেই, বাস্তবতা নেই। নির্বাচন যখন হওয়ার তখন হবে সংবিধান অনুসারে। আমাদের সংবিধানে মধ্যবর্তী নির্বাচন বলতে কিছু নেই। রোববার (২৪
গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) সাতটি ফ্লাইওভারের উদ্বোধনের পর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য এই সাতটি ফ্লাইওভার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার।রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভিডিও কানফারেন্সের মাধ্যমে তিনি ফ্লাইওভারগুলোর উদ্বোধন করেন। ওবায়দুল কাদের বলেন, এই সাতটি ফ্লাইওভার দিয়ে যান চলাচল করতে পারবে। ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য এই সাতটি ফ্লাইওভার
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসমিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।গ্রেপ্তার আব্দুল হক ওরফে কাদের (৫৬) নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে। রোববার (২৪ মার্চ) ভোর রাতের দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার বিটেক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের স্কোয়াড কমান্ডর এএসপি মো.গোলাম মোশের্দ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আসামি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনের ভিড়ে আবারও নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন।ইসরায়েল এর আগেও গাজায় ত্রাণপ্রার্থীদের ওপর হামলা চালিয়েছে। যদিও সাহায্যপ্রার্থীদের ওপর সর্বশেষ এই হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ভূখণ্ডটির মিডিয়া অফিস জানিয়েছে, গাজা শহরের দক্ষিণ-পূর্বে সাহায্যের
রাজধানীর ৮৪টি রেস্তোরাঁ ও শপিংমল অতি অগ্নিঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সর্বাধিক ২৭টি রয়েছে খিলগাঁও এলাকায়।সম্প্রতি বেইলিরোডে রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যুর পর পাঁচ শতাধিক ভবন ও প্রতিষ্ঠান পরিদর্শনে এসব স্তোরাঁ ও শপিংমল চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জানা গেছে, ৮৪টি ভবন ও প্রতিষ্ঠানকে অগ্নিনিরাপত্তায় অতিঝুঁকিপূর্ণ, ৪০৮টি ভবন ও প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২টি
ছবিতে দেখতে মনে হচ্ছে এক যুবকের কাঁধে আরেক যুবক, পেছন-পেছন আরেকজন। কাঁধে নেওয়া যুবকের মুখে কেমন যেন এক হাসি, তাড়াহুড়া বড় বড় করে পায়ের হাঁটুলিতে পেছনে আরেক জন। এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে অনেকেই প্রশংসায় অনেক কিছু লেখছিলেন পুলিশকে, যদিও ইউনিফর্ম নেই গায়ে কারো। ছদ্মবেশে ছিলেন পুলিশ সদস্যরা। জানা গেছে, ঘটনাটি সত্যি সত্যি পুলিশে। কাঁধের উপরে
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সরকারি মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ০১৭৩৩-৩৫৪৯৪৪ হ্যাক করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৮টা থেকে ওই নাম্বারটি হ্যাকাররা তাদের দখলে নিয়ে নেয়। নির্বাহী কর্মকর্তার ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে দেশ-বিদেশের প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে জরুরী প্রয়োজন দেখিয়ে ২০ হাজার টাকা করে চেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিকাশে টাকা পাঠানোর জন্য হ্যাকাররা ০১৭৮৫৩৫২৪৪১ নম্বরটি ব্যাবহার
পবিত্র মাহে রমজান অত্যন্ত মর্যাদাশীল ও বরকতপূর্ণ। এ মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত, মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। মুসলমানদের জন্য বছরের এ মাসটিই এক দুর্লভ সুযোগ এনে দেয় অশেষ পুণ্য লাভের। তাই এ মাসের গুরুত্ব এত বেশি।এ সম্পর্কে
সাতক্ষীরার কালিগঞ্জে অস্ত্রের মুখে গৃহকর্তা সহ পরিবারের সদস্যদের এক ঘরে হাত, পা, মুখ বেঁধে জিম্মি করে নগদ ২ লক্ষ টাকা ৫ ভরি স্বর্ণ সহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ৫/৬ জনের সশস্ত্র ডাকাত দলের সদস্যরা। ঘন্টা ব্যাপী ডাকাতি শেষে গৃহকর্তা শাহিনের ডাক—চিৎকারে গ্রামবাসী ধাওয়া করলে সশস্ত্র ডাকাতদের ছোড়া বোমা এবং শাটার গানের গুলিতে ৬ জন গ্রামবাসী আহত
দেবীদ্বারে বাড়ির পাশে ড্রেজার মেসিনে খননকরা গর্তে ডুবে স্কুল পড়ুয়া ১৪ বছরের এক কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে শনিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ গ্রামের বাবরি মিয়ার বাড়ির পাশের একটি গর্তে। নিহত কিশোর ইমতিয়াজ আহমেদ(১৪) আলিয়াবাদ গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. ফারুক আহমেদ’র পুত্র, সে গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয়রা জানান, নিহত
বাংলাদেশের একজন নারী ম্যাচ রেফারি ও চার নারী আম্পায়ার প্রথমবারের মতো আইসিসি প্যানেলে যুক্ত হলেন। শুক্রবার রাতে বিসিবিকে এ বিষয়টি জানিয়েছে আইসিসি। এই চার আম্পায়ার হলেন সাথিরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানী ও চম্পা চাকমা যুক্ত হয়েছেন আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে। আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী সুযোগ পেয়েছেন। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মনে করেন, এ বছর দেশের
বরগুনার পাথরঘাটায় মালবাহী কার্গোর ধাক্কায় সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলজিইডির আয়রন ব্রিজটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় পাশে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, শতকর সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রসা, কলেজের শতাধীক ছাত্র-ছাত্রীসহ প্রায় দেড় হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। শনিবার (২৩ মার্চ) সকাল দশটার দিকে উপজেলার হলতা নদীর খালের ওপর এলজিইডির আয়রন ব্রিজটির
আইপিএলে স্বপ্নের মতো একটি ম্যাচ খেলেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে বল হাতে পুরো ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন। জিতেছেন দুটি পুরস্কার। কত টাকা পেলেন সেই পুরস্কারগুলো জিতে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে