প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে, তারা দ্বীচারিতামূলক আচরন করছে। এক প্রার্থী (কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী) একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে ফেরত দেননি, তিনি এমন তথ্য হলফনামায় গোপন করেন। এটি নির্বাচন আচরণ বিধিমালায় প্রার্থীতা বাতিলের বিধান উল্লেখ রয়েছে। ব্যাংক ডিফোল্ডার (ঋণ খেলাপি)'র তথ্য-প্রমান-যুক্তি উপস্থাপনের পরেও প্রশাসন কোনো ব্যাবস্থা গ্রহন করেনি। সেক্ষেত্রে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন
কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগের একটি মামলায় অভিযুক্ত হামিদুর যথাযথ নথিপত্র উপস্থাপন
গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) এই তথ্য গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিশ্চিত করেছেন। মিজানুর রহমান জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে ড. কামাল দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেন। ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী
আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে দেশের বিভিন্ন এলাকায় শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে, যা শীতের তীব্রতা বাড়াবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, দেশের পাঁচটি শৈত্য প্রবাহ সম্ভাব্য। এর মধ্যে ২-৩টি শৈত্য প্রবাহ মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে
‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’ এই স্লোগানকে সামনে রেখে প্রধান উপদেষ্টার কার্যালয় দেশের মানুষকে গণভোটের গুরুত্ব বোঝাতে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের প্রভাব তুলে ধরে একটি লিফলেট প্রকাশ করা হয়। লিফলেটের শিরোনাম ছিল, ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’। লিফলেটে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, কিভাবে গণভোট দেশের
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা বেগম এক নিঃশব্দ সাক্ষী হিসেবে থাকছেন। দাফনের সময় থেকে শুরু করে খালেদা জিয়ার শেষ বিদায় পর্যন্ত ফাতেমা কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন; এক মুহূর্তও ছায়ার মতো পিছনে সরে যাননি। বর্তমানে তিনি খালেদা জিয়ার পরিবারের আস্থা ও ভরসার জায়গা হিসেবে, বিশেষ করে তারেক রহমানের কন্যা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর গুলশানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে গুলশানের আজাদ মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আজাদ মসজিদ প্রাঙ্গণ নেতাকর্মী ও সাধারণ মানুষের
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশের ভেতরে বা দেশের বাইরে অবস্থানরত প্রত্যেক আসামিকেই আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটিতে ‘শহীদ শরীফ ওসমান হাদি’ নামে লঞ্চ টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌ উপদেষ্টা বলেন, হাদি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়াল উলূম হামিদনগর বরুণা মাদরাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার হামিদনগর বরুণা মাদরাসা মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআ অনুষ্ঠিত হয়েছে। জুমআর নামাজে অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-ওলামা, ইমাম-খতিব, বুজুর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ হজরত শায়খে বর্ণভীর (রহ.) মুরিদানের ঢল নামে বরুণা মাদরাসা
নোয়াখালীর মাইজদী শহরের নোয়াখালী সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চুরির পর থেকে এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি হওয়া দোকানটি হলো সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’। দোকানটির মালিক মীর মোশারফ হোসেন। তবে
‘যারা অতীতে কেন্দ্র দখল করেছেন, কেন্দ্র দখল করতে চান বা করতে সহায়তা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা আপনাদের বিন্দু পরিমাণ ছাড় দেব না। সংস্কার ও ইনসাফপূর্ণ একটি সমাজ গড়তে হলে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব। শুক্রবার (২ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার মিলনায়তনে জামায়াত-এনসিপির যৌথ আয়োজনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমআ মৌলভীবাজার শহরের দেওয়ানি জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ঘোষণা দেন। রিটার্নিং অফিসার জানান, রুমিন ফারহানাসহ এ আসনে মনোনয়নপত্র দাখিল করা মোট ১১ জন প্রার্থীর কাগজপত্র যাচাই-বাছাই শেষে সবগুলোকেই বৈধ ঘোষণা করা হয়েছে।
নোয়াখালীর সদর উপজেলা থেকে ঢাকার পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৮) মারা গেছেন। শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান। এর আগে, গত বুধবার ২৪
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারতে আসতে থাকেন। সরেজমিনে দেখা যায়, জিয়া উদ্যানের মোড় থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরমুখী মানুষের দীর্ঘ সারি। অনেকেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চৌমুহনী বাজারের আবাসিক হোটেল রিয়াদের ৩০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। গ্রেপ্তারকৃতরা হলেন—চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর গ্রামের শহীদ হক ওরফে
ঢাকার রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাসানকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে বরিশাল নগরীর বিবিরপুকুর পাড়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ। থানা সূত্রে জানা গেছে, আহসান হাসান নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইউনিট কমিটির সক্রিয় নেতা। তার বিরুদ্ধে বরিশাল ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজ শেষে ইমাম ও খতিবের নেতৃত্বে মুসল্লিরা সাবেক এই প্রধানমন্ত্রীর আত্মার শান্তি কামনা করেন। দোয়া অনুষ্ঠানে মুসল্লিরা বেগম খালেদা জিয়ার জন্য জান্নাতুল ফেরদৌস নসিব এবং পরকালীন মুক্তি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে প্রাথমিক ধাপে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা এ বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এতে বরিশাল সংসদীয় ৪, ৫ ও ৬ আসনের মোট ২১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়। মনোনয়ন যাচাই শেষে বরিশাল সদর–৫ আসনে দুইজন
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড এবং একাধিক মামলার পলাতক চিহ্নিত সন্ত্রাসী মো. রাসেল ওরফে আব্বুয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শুক্রবার (২ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা পৃথকভাবে এসব তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত বৃহস্পতিবার বিকেলে টেকনাফের নাইট্যংপাড়া ঘাট সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ
লালমনিরহাটের ফুলবাড়ী সীমান্তে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবির প্রাথমিক ধারণা, তিনি নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন গংগারহাট বিওপিতে এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মো. নাসির উদ্দিন। তার ব্যাটালিয়ন নম্বর ১১৪৬০৪। বিজিবি সূত্রে জানা যায়, টহলের
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাঁর নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদীর কবরে তারা শ্রদ্ধা জানান। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। এ সময় পরিবারের মোট প্রায় ২০ জন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। তারা কবরের পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে
যশোর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে গেছে প্রায় দুইশ বছরের পুরোনো ব্রিটিশ আমলের ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ দলিলপত্র। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে আকস্মিকভাবে রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকায় সংরক্ষণাগারে থাকা অধিকাংশ প্রাচীন নথি পুড়ে ছাই হয়ে যায়। সংশ্লিষ্ট