সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছাড়ার পর পরিবর্তনের হাওয়া বইছে ক্রীড়াঙ্গনে। কারণ, ১৬ বছর ঘরে ক্ষমতা থাকা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিরাই এতদিন দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ন্ত্রণ করে আসছিল। তবে বর্তমানে অধিকাংশ কর্মকর্তারাই আত্মগোপনে রয়েছে। তাদের মধ্যে অন্যতম বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল তিনি পদত্যাগ করতে রাজি হয়েছেন। এই ঘটনার পরই বিসিবি থেকে পদত্যাগ করেছেন
কোটা আন্দোলনের সময় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ডিএমপির শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (১৯ আগস্ট) ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ৩১ জুলাই ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী
সারা দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করা হবে কিনা, সে বিষয়ে আজ সোমবার (১৯ আগস্ট) সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি। এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা দু-একজন বাদে প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। বর্তমান পরিস্থিতিতে তাদের চেয়ারম্যানগিরিও বাতিল হচ্ছে। এর আগে সারা দেশে ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকে
সারাদেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে। আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার (১৮ আগস্ট) উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।পৌরসভার
পটুয়াখালীতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্সদের অপসারণের দাবিতে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন করেছে সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ। সোমবার (১৯ আগষ্ট) বেলা ১২ টায় শহরের কলাতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় মানববন্ধনে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিতে এসে ভুয়া ও অনিবন্ধিতদের কাছে নার্সিং নিয়ে
দেশের ৪৯৫ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।স্থানীয় সরকার মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, অপসারণ করা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত আফনান পাটওয়ারী ও সাব্বির হোসেন রাসেলের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের হত্যার বিচার চেয়ে থানায় মামলা করে অভিযুক্ত সন্ত্রাসীদের হুমকিতে এখন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা। বাসায় তালা ঝুলিয়ে অন্য স্থানে থাকতে হচ্ছে তাদের। তবে দুই পরিবার সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।এদিকে আফনান ও সাব্বিরের সহপাঠীরা তাদের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ভুলতে পারছেন
কুমিল্লার দেবীদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ ঘোষণা দেন ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ। ওই ঘোষণার একদিন পর (১৮আগস্ট) রবিবার সকাল ১১টা থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে কামরুজ্জামান মাসুদের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও এলাকাবাসী। উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুরে (ইউনিয়ন) পরিষদের সামনে প্রায় ২ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা ৭৫ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোববার দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। ফেন্সিডিল পাচারে জড়িত থাকার অভিযোগে আশরাফুল আলম (২০) নামের একজনকে গ্রাম পুলিশ বাহিনীর সহায়তায় আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থী ও গ্রাম পুলিশ
সমালিচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ। বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি)। সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন ৮০ হাজার টাকারও কম। অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। টাকা পাচারের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। অনুসন্ধানে জানা যায়, চাকরি জীবনের
এই সময়ে আমাদের দেশে অ্যালার্জি একটি কমন সমস্যায় পরিণত হয়েছে। দেশের লাখ লাখ মানুষের কাছে এ এক অসহনীয় ব্যাধি। অ্যালার্জিতে হাঁচি থেকে শুরু করে খাদ্য ও ওষুধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে। কারও কারও ক্ষেত্রে অ্যালার্জি সামান্যতম অসুবিধা করে, আবার কারও ক্ষেত্রে অ্যালার্জি জীবনকে দুর্বিষহ কর তোলে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সমস্যাটি বর্তমানে প্রকটভাবে দেখা দিচ্ছে। অনেক সময় দেখা
আরবের জনমানবহীন ফলফসলহীন এক অনাবাদ অঞ্চলে স্বীয় স্ত্রী হাজেরা আর শিশুপুত্র ইসমাঈলকে মহান আল্লাহর নির্দেশে রেখে গিয়েছিলেন নবী হযরত ইবরাহীম আলাইহিস সালাম। পরবর্তীতে পুত্র ইসমাঈলও নবুওতপ্রাপ্ত হন। পিতা-পুত্র দু’জনে মিলে নির্মাণ করেন মহান প্রভুর ঘর, পবিত্র কাবা শরীফ। শুরু হয় হজ্বের ধারা। পবিত্র কুরআনের কত সুন্দর বর্ণনা : (হযরত ইবরাহীম (আ.)-কে মহান আল্লাহর নির্দেশ), তুমি মানুষের মাঝে হজ্বের ঘোষণা করে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯০৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সোমবার (১৯ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে। রোববার (১৮ আগস্ট) প্রতি ভরি ভালো
বিলুপ্ত জাতীয় সংসদ সদস্যদের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে সেখানে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক। রবিবার (১৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি তুলে ধরেন। বিএনপির এই নেতা বলেন, যেসব সংসদ সদস্য অনির্বাচিত, যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে
দীর্ঘদিন পর দেশে ফিরলেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানও তার সঙ্গে ছিলেন। রোববার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে করতালি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শফিক রেহমান। সাংবাদিক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। এরপরই শুরু হয় আলোচনা। কে হবেন বিসিবির পরবর্তী প্রধান? সেই তালিকায় অনেকের নাম থাকলেও এগিয়ে ছিলেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। বিসিবি প্রধান হওয়ার ব্যাপারে তার সঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ফারুক আহমেদ জানিয়েছেন, বিসিবি সভাপতির দায়িত্ব নিতে তার কোনো সমস্যা নেই। বিস্তারিত আসছে...
আগামীতে বিদ্যুৎ ও জ্বালানির সকল মূল্যবৃদ্ধির কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তার প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান ও জ্বালানি সচিব মো. নূরুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কাজে সহায়তা করেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। শনিবার (১৭ আগস্ট) গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করে হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে ৫
শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিং করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিচার বিভাগসহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে
পিরোজপুর থেকে সকল প্রকার বৈষম্য,দুর্নীতি ও নানান অনিয়ম বন্ধে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে গনমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্ররা বলেন, হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে দেশে আজ গনমাধ্যমের স্বাধীনতা ফিরে এসেছে, গনমাধ্যমকর্মীদের অনুরোধ থাকবে সত্য তথ্য এখন তুলে ধরুন আপনাদের পাশে ছাত্র জনতা আছে। তারা
দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের মানুষ যেন সুন্দর ও সুষ্ঠ পরিবেশে বসবাস করতে পারে সেই লক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ.ন.ম. নিয়ামত উল্লাহ এর সাথে মতবিনিময় করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা। রবিবার (১৮ আগষ্ট) সকাল দুপুর দুইটায় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত এর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া ও চান্দিয়ারা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত দশ থেকে বারোটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুমন চন্দ্র
ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের রুমে তালা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। একদলীয় নির্বাচনের “অবৈধ মেয়র” আখ্যা দিয়ে রোববার বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েক’শ নেতাকর্মী ঝিনাইদহ পৌরসভায় গিয়ে মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের কক্ষে তালা ঝুলিয়ে “অবৈধ মেয়রের প্রবেশ নিষেধ” লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এ সময় মেয়রের নেমপ্লেটটি সরিয়ে ফেলেন তারা। ছাত্র আন্দোলনে হাসিনা সরকার পতনের পর মেয়র হিজল পৌরসভায় আসতেন না।
লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুর পদত্যাগসহ গ্রেফতারের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করতে ১২ ঘন্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ গেটের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময়