সাগরে গভীর নিন্মচাপের ফলে পিরোজপুরে গত ২৪ ঘন্টা টানা বর্ষনে জণজীবন বিপর্যস্ত প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল। গতকাল শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টা টানা বর্ষনে জেলা মঠবাড়িয়া ভান্ডারিয়া ইন্দুরকানী উপজেলার নিন্মাঞ্চল দেড় থেকে দুই ফুট পানির নিচে প্লাবিত হয়েছে। মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, খেতাচিড়া, বড়মাছুয়া, ছোটমাছুয়া, ভান্ডারিয়া উপজেলার চরখালী, তেলীখালী
নওগাঁর মহাদেবপুর উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ১০ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ওসমান অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রি (প্রা.) লিমিটেড প্রতিষ্ঠানের মালিক ওসমান গণি ও তাঁর লোকজনের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী কয়েকজন ব্যবসায়ী। রবিবার দুপুরে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। উপজেলার আখেড়াবাড়ি এলাকায় ওসমান অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রি (প্রা.) লিমিটেড প্রতিষ্ঠানের চালকল কারখানায় গত
দেশের বিভিন্ন স্থানে মাজারে পরিকল্পিত হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জেলা প্রশাসকদের (ডিসি) মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের উদ্দেশে একটি চিঠি প্রেরণ করা হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু দুষ্কৃতকারী দেশে বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে, যা দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা
বাংলাদেশের নারী ক্রিকেট দল দাপটের সঙ্গে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে জয় লাভের পর তৃতীয় ম্যাচেও জয় লাভ করে সিরিজ নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে মাত্র ৯৭ রান সংগ্রহ করে। যদিও ছোট লক্ষ্য পেয়েও শ্রীলঙ্কা জয়ের জন্য প্রয়োজনীয়
দেশের অন্যতম প্রধান রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে বৃহৎ পরিসরে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার (১৮ সেপ্টেম্বর)। এই নিলামে তোলা হবে ১৬ কোটি ১০ লাখ ৮৯ হাজার ১৩৬ টাকা মূল্যমানের ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্জ AMG G63 এবং ৫ কোটি ১৭ লাখ ৭০ হাজার ৩৪০ টাকা মূল্যমানের ল্যান্ড ক্রুজার। চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, নিলাম আয়োজন কাস্টম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে চা শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৫০০ টাকা সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী। সমাবেশের সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে জিহাদ (১৬) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের মোবাইল মার্কেটের পিছনে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। জিহাদ কালিহাতীর চেচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, শুক্রবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় আর বাড়িতে ফেরেনি জিহাদ। পরে
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইদ্রিস মিয়াকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গোপন সংবাদের শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে র্যাব শ্রীমঙ্গল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আসামি ইদ্রিস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। জানা যায়, গত ৬ আগস্ট সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে গাজীপুরের কোণাবাড়ী থানাধীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের চল্লিশা উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী নৈশভোজের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বিভাগের শিক্ষার্থীরা তীব্র ঝড়-ঝঞ্ঝা ও বিদ্যুৎ-বিভ্রাট উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভীর মন্ডল ও অন্যান্য শিক্ষার্থীদের নেতৃত্বে আয়োজিত এ নৈশভোজের মূল
স্থল গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হচ্ছে বৃষ্টিপাত। কিছু অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টির পাশাপাশি বেশ কিছু এলাকায় ভারী বর্ষণও হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি আজ রাতভর চলতে পারে এবং আগামীকাল দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা পোস্টকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, নিম্নচাপের প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় সকাল থেকে
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে মোট ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের মুদ্রায় এই পরিমাণ রেমিট্যান্স দাঁড়ায় ১৪ হাজার কোটি টাকার কাছাকাছি (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। আগের সপ্তাহে, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ
গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলতে গেলে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ আওয়ামী লীগ তাদের ফেরিফাইড ফেসবুক পেজে রোববার (১৫ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়- ঘোনাপাড়ার ঘটনায় আওয়ামী লীগকে জড়িয়ে বিএনপির মিথ্যাচার করেছে। বার্তাটি হুবহু তুলে দেওয়া হলো- ‘গতকাল বিএনপি’র কিছু লোকেরা ঘোনাপাড়ায় ব্যানার বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে
বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৫০০ কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে আগামী ডিসেম্বরে বাজেট সহায়তা হিসেবে ৪০ কোটি ডলার প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়েছে। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত একটি বৈঠকে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর এই সহায়তার বিষয়ে নিশ্চিত করেন। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাজস্ব
গত কয়েকদিন ধরে বরিশালে চলা মুষলধারে বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। নগরীর নিম্নাঞ্চলের বাসা-বাড়িতেও পানি ঢুকে পড়েছে। সিটি কর্পোরেশন জানিয়েছে, নদ-নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি, তবে বৃষ্টি কমার সাথে সাথে জলাবদ্ধতা দ্রুত নিরসন হবে বলে আশা করছেন তারা। এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী,
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রবিবার দুপুরে মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন জানিয়েছেন যে, মার্কিন সরকার অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে মার্কিন প্রতিনিধিদল সরকারের বিভিন্ন সংস্কার পরিকল্পনা ও অর্থনৈতিক সংস্কার বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, শ্রম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ
[ঝিনাইদহ, ১৫ সেপ্টেম্বর, ২০২৪] ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জামায়াত নেতা এনামুল হক হত্যার ঘটনায় মামলার তদন্ত নতুন মোড় নিয়েছে। কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে ২০১৪ সালের ১ জানুয়ারি জামায়াত নেতা এনামুল হককে হত্যার ঘটনায় রোববার দুপুরে কোটচাঁদপুর আমলী আদালতে মামলার পরিধি বাড়ানো হয়েছে। মামলায় সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই বায়েম তারিকুজ্জামান। বায়েম তারিকুজ্জামান অভিযোগ করেছেন
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস-এর সত্ত্বাধিকারী মো. মজিদ (৫০) নিখোঁজ রয়েছেন। তিনি মিরাবাজার খাড়পাড়া এলাকার বাসিন্দা এবং মিতালী-৭১ এর পরিচিত মুখ। নিখোঁজের ব্যাপারে তার স্ত্রী পান্না বেগম রোববার সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৩০) করেছেন। পান্না বেগম জানান, মো. মজিদ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মিরাবাজারস্থ বাসা থেকে জিন্দাবাজারের এইচ আর গার্মেন্টস-এর উদ্দেশ্যে বের
পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন। সকালে ১১টায় শুরু হওয়া সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুল আলম খাঁন জেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি ডেঙ্গু রোগের
[ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৪] কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে এক নতুন মাত্রা দিয়েছে। প্রাচীন গ্রীক দার্শনিকদের স্বপ্নের মতো আজকের দিনে এই প্রযুক্তি আমাদের বিনোদনের অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪-এ টেলিভিশন প্রযুক্তির সাথে এআই-এর সংযোগ নতুন মাত্রা পেয়েছে, যা বিনোদনের পরিসরকে বিপ্লবিত করতে সক্ষম। সিইএস ২০২৪-এ, বিভিন্ন ব্র্যান্ড তাদের এআই-সমৃদ্ধ টিভি প্রযুক্তির নতুন ফিচার প্রদর্শন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে একটি মামলার তদন্তে পুলিশি প্রতিবেদন দুটি ভিন্ন অবস্থান গ্রহণ করেছে, যা বাদীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। একই ঘটনার বিভিন্ন বিবরণ নিয়ে পুলিশের দুই এসআই-এর একে অপরের বিরুদ্ধে ভিন্ন প্রতিবেদন দাখিল করায় মামলার ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার বিস্তারিত জানা যায়, চলতি বছরের ২ জানুয়ারি ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাজী ফারুক ও তার
সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যা উদ্বেগের সৃষ্টি করেছে সচেতন মহলে। ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি এবং প্রধানদের পদত্যাগে বাধ্য করার ঘটনা রীতিমতো রেওয়াজে পরিণত হয়েছে। এসব ঘটনার কারণে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সিলেটের অনেক স্কুল, কলেজ ও মাদ্রাসায় জোরপূর্বক প্রধানদের পদত্যাগের ঘটনা ঘটেছে। শিক্ষকদের বিরুদ্ধে কিছু অতি উৎসাহী ছাত্রদের দ্বারা শারীরিক হামলা এবং হেনস্থা করার
ঢাকায় সম্প্রতি পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটের ঘটনাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। মো. মাইনুল হাসান বলেন, “ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। পুলিশ হত্যা এবং থানার লুটপাটের ঘটনাগুলোর বিরুদ্ধে
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরেছে গত ৫ আগস্ট, যখন প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তীব্র ছাত্র-জনতার বিক্ষোভের মুখে হাসিনা সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন। তার শাসনের বিরুদ্ধে আন্দোলন পরিচালিত হয়, যেখানে হাজারের বেশি মানুষ নিহত হয়। বর্তমান পরিস্থিতিতে, বাংলাদেশ ধীরে ধীরে ওই দমন-পীড়নের প্রভাব থেকে সেরে উঠছে। বিশ্বের বুদ্ধিজীবী মহল এই
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে জুলাই-আগস্টের আন্দোলনে ৮৭৫ জন নিহত হয়েছে বলে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে ৪২২ জন বিএনপির নেতাকর্মী ও সমর্থক। রোববার (১৫ সেপ্টেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন হঠাৎ করে