মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬১৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

ব্যাংক খাতের উন্নয়নে এডিবি দিচ্ছে ১৫০০ কোটি ডলার সহায়তা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৬

শেয়ার করুনঃ
ব্যাংক খাতের উন্নয়নে এডিবি দিচ্ছে ১৫০০ কোটি ডলার সহায়তা

 বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৫০০ কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে আগামী ডিসেম্বরে বাজেট সহায়তা হিসেবে ৪০ কোটি ডলার প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত একটি বৈঠকে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর এই সহায়তার বিষয়ে নিশ্চিত করেন। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, শ্রম সচিব, স্বরাষ্ট্র ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও

এনবিআরে বড় রদবদল, প্রথম নারী গোয়েন্দা প্রধান

এনবিআরে বড় রদবদল, প্রথম নারী গোয়েন্দা প্রধান

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বৈঠকে দেশের আর্থিক ও রাজস্ব খাত সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এডিবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অর্থায়ন সংস্থা এবং তারা স্বল্প ও দীর্ঘমেয়াদে সহায়তার আশ্বাস দিয়েছে। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "এডিবি আমাদের দেশের ব্যাংক খাতের সংস্কারের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাহায্য প্রদান করবে। ডিসেম্বরের মধ্যে তারা ৪০ কোটি ডলার বাজেট সহায়তার অংশ হিসেবে প্রদান করবে, যা আমাদের দেশের অর্থনৈতিক সংস্কারের প্রচেষ্টায় সহায়ক হবে।"

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

এডিবি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

তিনি আরও জানান, এডিবি’র এই সহায়তা বিশেষভাবে এলডিসি উত্তোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এডিবি’র কান্ট্রি ডিরেক্টর জানিয়েছেন, ব্যাংক খাতের সংস্কার প্রকল্পের আওতায় অর্থনৈতিক সংস্কার এবং রাজস্ব খাতে দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এডিবি’র পক্ষ থেকে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। এটি দেশের ব্যাংক খাতের দুর্বলতা দূরীকরণ এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে এবং দেশের আর্থিক ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

এ সম্পর্কিত আরও পড়ুন

পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ১৭ দশমিক ৫ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১২২ টাকা ৭৯ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ১৪৮ কোটি টাকা। মঙ্গলবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘টেকসই জ্বালানি উন্নয়ন ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সম্প্রদায়ের

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, বাড়ছে পণ্যের দাম

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, বাড়ছে পণ্যের দাম

বিশ্ববাজারের অস্থিরতা এবং দেশে জ্বালানির অপ্রতুলতায় সংকটে পড়েছে দেশের শিল্প খাত। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকায় কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে ব্যয়বহুল বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে উদ্যোক্তাদের। এতে উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যার প্রভাব শেষ পর্যন্ত পড়ছে পণ্যের চূড়ান্ত দামে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের পাশাপাশি ইস্পাত, সিমেন্ট, সিরামিক ও প্রক্রিয়াজাত খাদ্যশিল্পও সংকটে রয়েছে। গাজীপুর, সাভার,

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার, যা ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের সমান। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা দেশের রিজার্ভ দাঁড়িয়েছে

এনবিআরে বড় রদবদল, প্রথম নারী গোয়েন্দা প্রধান

এনবিআরে বড় রদবদল, প্রথম নারী গোয়েন্দা প্রধান

জাতীয় রাজস্ব বোর্ডে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এটিই বোর্ডের সবচেয়ে বড় পরিবর্তন বলে জানা গেছে। বৃহস্পতিবার একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়। একই সঙ্গে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে। রদবদলের সবচেয়ে আলোচিত বিষয় হলো, কেন্দ্রীয় গোয়েন্দা সেলের

সর্বশেষ সংবাদ

পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেন থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেন থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল হাজার

নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল হাজার

জিয়া হত্যার রহস্য ভেদে মোজাফফরের মুঠোফোনেই নতুন সূত্র

জিয়া হত্যার রহস্য ভেদে মোজাফফরের মুঠোফোনেই নতুন সূত্র

উত্ত্যক্তের ভয়ে চলন্ত টমটম থেকে লাফ, গুরুতর আহত কলেজছাত্রী

উত্ত্যক্তের ভয়ে চলন্ত টমটম থেকে লাফ, গুরুতর আহত কলেজছাত্রী