সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬২৬ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে টানা বৃষ্টিতে সড়ক ও বাড়িতে পানি ঢুকে ভোগান্তিতে নগরবাসী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৪

শেয়ার করুনঃ
বরিশালে টানা বৃষ্টিতে সড়ক ও বাড়িতে পানি ঢুকে ভোগান্তিতে নগরবাসী

গত কয়েকদিন ধরে বরিশালে চলা মুষলধারে বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। নগরীর নিম্নাঞ্চলের বাসা-বাড়িতেও পানি ঢুকে পড়েছে। সিটি কর্পোরেশন জানিয়েছে, নদ-নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি, তবে বৃষ্টি কমার সাথে সাথে জলাবদ্ধতা দ্রুত নিরসন হবে বলে আশা করছেন তারা। 

এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯ টা পর্যন্ত বরিশালে ১৭৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নিম্নচাপের কারণে আরও দুই-একদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও

যুবলীগ নেতার বিএনপিতে যোগদান ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া

যুবলীগ নেতার বিএনপিতে যোগদান ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া

নগরীর বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী নজরুল জানিয়েছেন, তিনি বটতলা এলাকায় ভ্যানে পণ্য নিয়ে বিক্রি করেন। মুষলধারে বৃষ্টির কারণে গতকাল থেকে বটতলা এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে, ফলে তার জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়েছে। রিকশাচালক আল আমিন বলেন, বটতলা, বগুরা রোড, সদর রোডসহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রিকশা চালানো কষ্টকর হয়ে পড়েছে এবং যাত্রীও কমেছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রকৌশলী আতিকুর রহমান জানান, জলাবদ্ধতার জন্য নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং নিয়মিত ড্রেন পরিষ্কার করা জরুরি। বরিশালে খালের জমি দখল ও ভরাট করার কারণে জলাবদ্ধতা এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরও

রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ৫০ নেতাকর্মীর যোগদান, আলোড়ন

রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ৫০ নেতাকর্মীর যোগদান, আলোড়ন
জলাবদ্ধ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবদুল কুদ্দুস বলেন, বৃষ্টির কারণে গত কয়েকদিনে দিনের তাপমাত্রা কমেছে। রবিববার সকাল ১০টা পর্যন্ত বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা বাড়তে পারে। বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রুবেল হাওলাদার জানান, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে ভারী ও অতিভারী বৃষ্টি হচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করলেও নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে রবিবার সকাল ৯ টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টার মধ্যে বরিশালে ১৩৭ মিলিমিটার, ভোলায় ১৫০ মিলিমিটার, ঝালকাঠিতে ১৩৯ মিলিমিটার, পিরোজপুরে ১৫৭ দশমিক ২ মিলিমিটার, বরগুনায় ১২৯ মিলিমিটার ও পটুয়াখালীতে সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকেল সাড়ে চারটা থেকে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে রবিবার সকালে বৃষ্টি হলেও আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। সকাল ৮ টা ১০ মিনিট থেকে বরিশাল নদী বন্দর থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা (নৌনিট্রা) বিভাগের সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন।

সর্বশেষ সংবাদ

ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসতে তিন শর্তে পিসিবি

ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসতে তিন শর্তে পিসিবি

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ, কড়াকড়ি ইসির

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ, কড়াকড়ি ইসির

ভোটের পরদিনই ফলাফল, তিন দিনের গুঞ্জন নাকচ ইসির

ভোটের পরদিনই ফলাফল, তিন দিনের গুঞ্জন নাকচ ইসির

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

এ সম্পর্কিত আরও পড়ুন

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী) আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন দিয়েছে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামীন মোল্লা। রোববার বিকালে নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমি মাঠে জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তৃতা কালে তিনি এ সমর্থন ব্যক্ত করেন।   বিন ইয়ামীন মোল্লা এসময় বলেন, আমি কুড়িগ্রাম এক আসনের গণঅধিকার পরিষদ

পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে একজন নিহত, আহত- ১০

পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে একজন নিহত, আহত- ১০

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন শ্রমিক। নিহত শ্রমিকের নাম রাসেল হাওলাদার (৩২)। তিনি টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কলাপাড়া উপজেলার লালুয়া অংশে রাবনাবাদ নদীর ওপর নির্মাণাধীন সেতুতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু

জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫ নেতা

জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫ নেতা

জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটকে কেন্দ্র করে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন পাঁচজন নেতাকর্মী। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। নবযোগদানকারীদের নেতৃত্ব দেন আজাদ রহমান, যিনি সদর উপজেলা এনসিপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপিতে যোগদানের সময় নবাগত নেতারা বলেন, ৫

আনন্দঘন পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষা সফর

আনন্দঘন পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষা সফর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফব্রুয়ারি ) সকাল ৯টায় শহরের কালিঘাট রোডস্থ স্কুল ক্যাম্পাস থেকে বাসযোগে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবকদের নিয়ে বাস মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করে।  মোকামবাজারস্থ বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ ঘুরে দুপুরের পার্ক প্রাঙ্গণে খাবার খাওয়া হয়। পার্কে বিভিন্ন প্রজাতির বিরল পাখি, লেক, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে আয়োজন করা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেন। লিখিত বিবৃতিতে এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তাকে তিনটি