বরিশালে বেশকিছু দিন যাবত ভ্যবসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। টানা কয়েকদিনের গরমে অস্বস্তিতে ছিল নগরবাসী। তীব্রগরমে সবচেয়ে কস্ট পোহাচ্ছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। মাঝে মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও গরম অনুভুত হচ্ছে বেশ। সকাল থেকেই প্রচন্ড গরম অনুভূত হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের তীব্রতাও। তবে বেলা সাড়ে ১২টার পর থেকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে জনজীবনে স্বস্তি
পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক বজ্রপাতে জাকির ফকির (৩৩) নামক এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির ওই ইউনিয়নের মস্তফাপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য জহির জানান, জাকির মহাসড়কের খলিলপুর গ্রামে রেজাউলের বাড়িতে কাজ করছিল। এময় গুঁড়ি বৃষ্টি পরছিল। আকস্মিক বজ্রপাত ঘটলে জাকির আহত হয়। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটটিউশনের (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বহির্বিশ্বের সাথে মিল রেখে সারাদেশের ন্যায় রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ২১তম বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’। দিবসটি উপলক্ষ্যে সোমবার (২০ মে) সকালসাড়ে ৯ টায় বিএসটিআই’র রাজশাহী বিভাগীয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নওগাঁর আত্রাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা সেবিকাদের নিয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলার ভবানীপুর শাখার উদ্যোগে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থাটির সিনিয়র শাখা ব্যবস্থাপক মো.আব্দুস ছাত্তার। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, শিক্ষা সুপারভাইজার সাইফুল ইসলাম। দুই দিন ব্যাপী
পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী তাঁত শিল্প মেলা। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ শিল্প মেলার উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম । কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল আহসান, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির ও রিপোর্টার্স ইউনিটির
গম ও চাল ধানকলে ফেলে ময়লা আবর্জনা মুক্ত করতে বিশেষ ব্যবস্থায় হলার করার পদ্ধতিটি বহু পুরানো। মুরগীকে পাথর খাইয়ে ওজন বাড়ানোর কুমতলব থেকে এই ধারণাটি ছাগলের ব্যাপারীরা রপ্ত করেছে বলে মনে হয়। কিন্তু ছাগল হলার করার কথাটি কেউ শোনেনি। আশ্চার্য্য ও অবাক মনে হলেও সরাইলে হাটবাজারে হলার করা ছাগল বিক্রি হচ্ছে। বিশেষ পদ্ধতিতে ছাগলের পেটে গুড় বা লবণ মিশ্রিত পানি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বরিশালের তিন উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলার বানারীপাড়া, উজিরপুর এবং বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আজ বেলা ১১টা থেকে নির্বাচন কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর পর্যন্ত প্রতীক বরাদ্দ দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। এসময় প্রার্থী ও তাদের সমর্থক সহ
প্যাডেলচালিত রিকশার চেয়ে ব্যাটারিচালিত রিকশা অনেক বেশি মানবিক। বিদ্যুতের অচপয় হয় এটা ঠিক। কিন্তু মানুষের যোগাযোগ সহজ হয়। রিকশাচালকদের কষ্ট কম হয়। আধুনিক এই যুগেও প্যাডেলচালিত রিকশার মতো একটি কষ্টকর ও অমানবিক বাহন চালিয়ে মানুষকে জীবিকা নির্বাহ করতে হবে কেন? ব্যাটারিচালিত রিকশায় যে পরিমাণ বিদ্যুৎ লাগে, সেটি কি অপচয়? এটি তো অর্থনীতিতেই কাজে লাগছে। বিরাট সংখ্যক মানুষের জীবিকার সংস্থান হচ্ছে। মানুষের
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২০ মে) পৃথক বার্তায় তারা শোক জানিয়েছেন।শোকবার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি দেশটির নাগরিক ও প্রেসিডেন্টের স্বজনদের গভীর সমবেদনা জানান। পৃথক এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাইসিকে একজন বড় মাপের নেতা উল্লেখ করে বলেন, তিনি সারাজীবন তার দেশের জন্য
কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার(২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩২)। স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য
সোমবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।বৈঠক শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। সম্প্রতি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর অলিগলিতে দাপিয়ে বেড়ানো বিপজ্জনক ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। এরপর ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রংচটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিধি-নিষেধ বা নিয়ম নেই যে, কতো শতাংশ ভোট পড়লে গ্রহণযোগ্য নির্বাচন হবে। এগুলো নিয়ে ইসি ভাবে না। যে কোনো শতাংশ ভোট পড়লেই খুশি। ভোটারের উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়।সোমবার (২০ মে) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মারা গেছেন। এর ফলে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবেরের নাম অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি দুই মাস এ দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী ৫০
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধারের পর দেশটির উত্তর-পশ্চিমের তাবরিজে নিয়ে যাওয়া হচ্ছে।সোমবার (২০ মে) ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধানের বরাতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। রেড ক্রিসেন্ট প্রধান পিরহোসেন কুলিভান্দ রাষ্ট্রীয় টিভিকে জানান, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার
রাজধানীর মিরপুর-১০ ও কালশী এলাকায় অটোরিকশাচালকদের দফায় দফায় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশকে আহত করার অভিযোগে তিন থানায় চারটি মামলা হয়েছে।আসামি করা হয়েছে দুই হাজার ৭০০ অটোরিকশাচালক ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে। এখন পর্যন্ত মোট গ্রেফতার আছেন ৪২ জন।সোমবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্ল্যা। তিনি বলেন, মিরপুর মডেল থানায় একটি, পল্লবী থানায় দুটি,
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর পাওয়ার পর সোমবার (২০ মে) ইরানের মন্ত্রিসভা একটি জরুরি বৈঠকে বসে। যার নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যসহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।আল জাজিরা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা হয়েছে তা তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
জিল হজ্জ্ব, আরবি বার মাসের শেষ মাস এবং মসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ফযিলতের মাস। বছরের বার মাসের মধ্যে নিষিদ্ধ মাস মুহাররম, রজব, জিলকদ ও জিলহজ্জ (অর্থাৎ এ মাসগুলোতে কোন প্রকার যুদ্ধ বিগ্রহ করা যাবে না)। রাসূল সা. এর জন্মের পূর্বে অর্থাৎ জাহেলিয়াতের সময়ও এ চার মাসকে নিষিদ্ধ মাস মানা হতো। তবে কিছু সময় সুবিধা অনুযায়ী এ মাসগুলোতে পরিবর্তন আনা হতো।
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী দুই দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (২০ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তিতে এটি ঘণিভূত হতে পারে। এ অবস্থায়
সোমবার (২১ মে) প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি জানিয়েছি, ইরানের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ হেলিকপ্টারের অন্যান্য আরোহীরা ‘শহীদ’ হয়েছেন।তবে রাইসি কিংবা হেলিকপ্টারের অন্য আরোহীদের মৃত্যুর বিষয়ে দেশটির কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করে কিছু জানায়নি। তবে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের দুর্ঘটনাস্থলে যাত্রীদের জীবিত থাকার কোনও চিহ্ন পায়নি বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রেড ক্রিসেন্ট
রাজশাহীতে পুলিশের চেকপোস্টে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। রোববার (১৯ মে) দুপুরে রাজশাহী নগররী বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটেছে। আহত দুই পুলিশ সদস্য পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। আটক সোহান (২২) রাজশাহীর নগরীর কাটাখালি এলাকার বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিলুর ইসলাম জানান, রোববার রাজশাহী
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এর বেশ লম্বা সময় পর উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন রাইসির হেলিকপ্টার। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ‘সম্পূর্ণ পুড়ে গেছে’ এবং সেখানে কারও ‘বেঁচে থাকার বা জীবিত থাকার কোনো চিহ্ন’ নেই বলেও জানানো হয়েছে। সোমবার আল জাজিরার খবরে বলা হয়, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে কারও জীবিত থাকার ‘কোনো চিহ্ন’ নেই বলে
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার খারাপ আবহাওয়ার মধ্যে ‘দুর্ঘটনায়’ পড়েছে। ওই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও স্থানীয় কয়েকজন কর্মকর্তাও ছিলেন। দুর্ঘটনার পর তাদের কারও খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আজ রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী বুধবারের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরে এটি আরো ঘনীভূত হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। তবে এখনই তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় হওয়ার মতো অনুকূল পরিস্থিতি রয়েছে সাগরে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা