২৩ মে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংলগ্ন মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে ‘৭১ টিভি’র বেলকুচি প্রতিনিধি, ‘সময়ের কন্ঠস্বর’ এর সিরাজগঞ্জ প্রতিনিধি ও ‘দৈনিক আমার সংবাদ’ এর বেলকুচি প্রতিনিধি উজ্জ্বল অধিকারীর ওপর অমানবিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে ও অতুল কুমার হলদার (৩৮) কে বেধড়ক মারপিট করে ও সাংবাদিক উজ্জ্বলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার
পটুয়াখালীর কলাপাড়া পৌর পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাঙচুর করে স্বর্ণের চোখ চুরি ঘটনার প্রধান আসামি ইব্রাহিম (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী আমতলী উপজেলার তারিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কলাপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ইব্রাহিম উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের তাহের মিয়ার ছেলে এবং পেশায় একজন অটো রিকশা চালক। এর আগে মঙ্গলবার দুপুর
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকদ্রব্য বিক্রি করায় মাদক ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করেছে এলাকাবাসী ও মুসল্লিরা। শুক্রবার (২৪ মে) জুম্মার নামাজের পর এলাকার মুসল্লিরা নামাজ আদায় শেষে বাড়ি ঘেরাও করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের সুরমান আলীর বাড়িতে। জানা যায়, সুরমান, তার স্ত্রী ফাতেম বেগম ও ছেলে সোহাগ মিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে হেরোইন, ইয়াবা ও গাজা সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও
গাজীপুরের কালিয়াকৈরে দিন দুপুরে একটি টিনসেড কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনির ৬০ কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। শুক্রবার (২৪ মে) দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় সারোয়ার ও সুফিয়াসহ একাধিক মালিকানাধীন কলোনিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনায় রিয়াজ সরদার নামের এক জেলের বসতঘর পুুরে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ রিয়াজ ওই এলাকার মৃত আবু জাফর সরদারের ছেলে। স্থানীয়রা বলছেন, রিয়াজ নদীতে মাছ ধরতে গিয়েছিল। রাতের দেড়টার দিকে তার স্ত্রীর ও মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে পুরোঘর জুড়ে আগুন ছড়িয়ে পড়ে আর
বরিশালে দুর্ধর্ষ পেশাদার চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন ৩নং ওয়ার্ডের একটি বাসা থেকে তাদের আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, পেশাদার চোরচক্র একটি বাসায় চুরি করবে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে ডরিন বলেছেন, ‘আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। যাদেরকে ধরা হয়েছে তাদের প্রিভিয়াস রেকর্ড দেখুন। আমার বাবার মতো তারা এমন অনেক নিরীহ মানুষকে খুন করেছে। প্রধানমন্ত্রীর যদি তার বাবার হত্যার বিচার করতে পারেন, তাহলে আমার বাবা হত্যার বিচারও তিনি করতে পারবেন। শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডরিন তার শহরের বাসভবনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এসব
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৯৯০ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৫ হাজার ২৪৩ জন। তা ছাড়া এখন পর্যন্ত ৮৪ হাজার ৫৪৫টি ভিসা ইস্যু করা হয়েছে। এদিকে মক্কায় মো. মুরতাজুর রহমান খান নামে এক হজযাত্রী মারা যান। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জে। এ নিয়ে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি
ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আসামিরা হলেন- সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমান।শুক্রবার (২৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি রিমান্ডের এ আদেশ দেন। এদিন দুপুরে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের
দিনাজপুরের ফুলবাড়ীতে এবারেই প্রথম উপজেলা কৃষি অধিদপ্তরের সহায়তায় উপজেলার ৮জন কৃষক বাঁশের মাচায় বিভিন্ন রংঙের তরমুজ চাষে সফলতা হয়েছেন।উপজেলার ভিমলপুর গ্রামের আব্দুল হামিদসহ ৮ জন কৃষকের বাঁশের মাচায় হলুদ, কালো ও সবুজ রঙের তরমুজ, চাষ করে দৃষ্টি কেড়েছে উপজলার অন্যন্য কৃষকদের। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিফ-১ মৌসুমে প্রথমবার এবছর উপজেলায় ১ দশমিক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিচালা এলাকায় কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে কালিয়াকৈর ও গাজীপুরের ফায়ার সার্ভিসের ৪ ইউনিট। বিস্তারিত আসছে একটু পরে
পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে রাহাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) দুপুরের কলাপাড়া পৌরশহরের ইউএনও অফিস সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত রাহাত এতিমখানা এলাকার মাসুম খান'র পুত্র। জানা যায়,রাহাত সাতার জানত না। বাসার সবার অগোচরে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। এরপর পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট। শুক্রবার (২৪ মে) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিহাদ হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)। জিহাদ হাওলাদার পেশায় কসাই বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ মে) রাতে এক বিবৃতিতে ভারতের সিআইডি জানিয়েছে, ২৪ বছর বয়সী ওই ব্যক্তির (জিহাদ) বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া থানার বারাকপুর গ্রামে। তার বাবার নাম জয়নাল হাওলাদার। অবৈধভাবে মুম্বাইয়ে বাস
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।শুক্রবার (২৪ মে) এই নিম্নচাপ সংক্রান্ত আবহাওয়া অধিদপ্তরের প্রথম বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিম্নচাপটি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে
ঠাকুরগাঁওয়ে ১৯ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক কারবারি কে আটক করে জেলা ডিটেক্টিভ ব্রাঞ্চ(ডিবি) পুলিশ।গতকাল ২৩ মে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, পরিচালনা কালে মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব ডিপপাড়ার দুলাল এর বাড়ির সামনে থেকে, ১৯ বোতল ফেনসিডিল সহ মাদারগঞ্জ, ফকিরপাড়ার মোঃ বিক্রম আলীর ছেলে মোঃ হিরা ইসলাম( ৩৩) কে আটক করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর
ইতালি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালুর তারিখ জানিয়েছে ভিএফএস গ্লোবাল। আগামী ২৭ মে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।বৃহস্পতিবার (২৩ মে) ভিএফএস তাদের নিজস্ব ফেসবুক পেজে ‘বাংলাদেশে ইতালি ভিসা আবেদনকারীদের জন্য হালনাগাদ তথ্য’ শিরোনামে এ খবর জানিয়েছে। ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানায়, ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রহস্যে ঘেরা তার এ হত্যাকাণ্ডের পেছনে ২টি কারণ খুঁজে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে ভারতীয় পুলিশের চার সদস্য ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় ভারতীয় দূতাবাস হয়ে তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে যান এবং সেখানে বৈঠক করেন। দুই দেশের পুলিশের বৈঠকে বিষয়গুলো সামনে
শক্তিমত্তার বিচারে অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লজ্জার পরাজয়কে সঙ্গী করেছিল বাংলাদেশ। তাই সিরিজে ঘুরে দাঁড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের। এবার ঘুরে দাঁড়ানোর মিশনেও দাপট দেখাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। স্বাগতিকদের সঙ্গে ৬ রানে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারলো নাজমুল হোসেন শান্তর দল। বিস্তারিত আসছে...
মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে হাঁতুড়ি ও লোহার রড দিয়ে আমির মাতুব্বর(৩৮) শাওন মাতুব্বর (২২) জহির মোল্লা (৪৫) নামক তিনজনকে পিটিয়ে গুরুত্বর জখমের অভিযোগ পাওযা গেছে। এ ঘটনায় ১১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামের আব্দুল হাই মাতুব্বর এর সাথে পুর্ব কমলাপুর গ্রামের নাসির সরদারের
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ১০ ঘন্টা পর সৎ মায়ের রুমের থেকে মিম আক্তার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় পাষ- সৎ মাকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলা হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, নিহত মীম আক্তার (৫) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সবুজ মিয়ার মেয়ে। সবুজ মিয়া পরিবারসহ উপজেলার হরিণহাটি এলাকার সোজাবদ আলীর বাড়ির পাঁচতলা ভবনের তৃতীয়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির চার নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিষ্কৃত হওয়া ওই চার নেতা হলেন পাথরডুবি ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলী, শিলখুড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, পাইকেরছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম ও চরভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক। আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহীন শিকদারের
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আড়াই বছরের এক প্রতিবন্ধি শিশু সন্তানকে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগে মৃত শিশুর বাবা-মাকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার (২২ মে) রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ চাতুল গ্রামে অভিযান পরিচালনা করে শিশুর বাবা রাশেদ মিয়া এবং মা শাপলা বেগমকে গ্রেফতার করা হয়। শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, ফারিয়া নামে আড়াই বছরের শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে চলাফেরা
আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতার অপরাধে ১৩ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে এসআই মোঃ আঃ রহিম, এসআই মোঃ আব্বাস আলী, এসআই পিয়াস কুমার সাহা, এসআই শ্যামা প্রসাদ রায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার নাছিমাবাদ গ্রামের আনারুল ফকিরের ছেলে আরাফাত হোসেনকে