নদীর অবৈধ দখল, এর পানি ও পরিবেশ দূষণ, শিল্প- কারখানা কর্র্তৃক নদীদূষণ, নদীপথের ওপর অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধ অনিয়ম রোধকল্পে এবং নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নদীকে নৌ- পরিবহনযোগ্য করার লক্ষ্যে ২০১৩ সালের ২৯ নম্বর আইন জারি হয়। এই আইনকে ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন’ বলা হয়। সরাইল উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা গত বৃহস্পতিবার ৩০ মে
মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেড় ধরে আবুল কাশেম তালুকদার (৬৮) নামে এক বাজার কমিটির সভাপতির ডান পায়ের রগ কর্তন ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ ৩ রা জুন সোমবার সকালে এ ঘটনা ঘটে। আবুল কাশেম তালুকদার উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার মহরদ্দিরচর গ্রামের সোনাবালী তালুকদারের ছেলে ও সমিতিরহাট বাজার কমিটির সভাপতি। ভুক্তভোগী পরিবার
টাঙ্গাইলের ভূঞাপুরে ডোবার পাশ থেকে উদ্ধার হওয়া মাথার খুলি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। দেহের বাকি অংশের এখনও সন্ধান মেলেনি। মাথার খুলিটি ৯ দিন আগে নিখোঁজ হওয়া শিশু শর্মিলার কিনা এ নিয়েও সৃষ্টি হয়েছে ধূম্রজাল। তবে ঘটনাস্থলে মিলেছে নিখোঁজ হওয়া শিশুর জামা। পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষার পর জানা যাবে মাথার খুলিটি কার। সোমবার (৩ জুন) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পূর্বপাড়া এলাকার
রাজশাহীতে আইনি সহায়তা নিতে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ পাবেন জেলা লিগ্যাল এইড অফিসের "দরিদ্র তহবিল" নামে গঠিত ফান্ডের আর্থিক সহায়তা।জেলার প্রত্যান্ত গ্রাম থেকে বিপদে পড়ে আইনি সহায়তা নিতে আসা সাধারণ ভুক্তভোগীরা এ ফান্ড থেকে দুপুরের খাবার ও যাতায়াত বাবদ ভাড়া সহায়তা পাবেন। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের মানবিক উদ্যোগে ও আর্থিক সহায়তার মধ্য দিয়ে গঠন করা হয়েছে এই
মৌলভীবাজার শহরের চুবড়া এলাকায় অষ্টম শ্রেণির স্কুল ছাত্র জিসান (১৪) খুনের ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন (৩০)-কে গ্রেফতার মৌলভীবাজার মডেল থানা পুলিশ। রোববার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে মৃত্যু হয় জিসানের। আটককৃত আনোয়ার হোসেন বর্তমানে পৌরসভার ৩নং ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকার ভাড়াটিয়া। তাদের স্থায়ী ঠিকানা রাজনগর বলে জানা যায়। স্থানীয়রা জানান চুবড়া এলাকার শরিফুলের স্ত্রীর সাথে ঘাতক
২৬মে ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে পিরোজপুর জেলার উপকূলীয় উপজেলা কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের ঐতিহ্যবাহী জোলাগাতী ইসলামিয়া ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসার টিনসেড বিল্ডিং এর ছয়টি ক্লাসরুম, অধ্যক্ষর কক্ষ, বঙ্গবন্ধু কন্যার ও একটি কাঠের ঘরের ক্লাসরুম, কম্পিউটার, রুমের আসবাবপত্র সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। শ্রেণিকক্ষের লেখাপড়ার কার্যক্রম চালিয়ে নিতে এখন নিতে হচ্ছে খোলা আকাশ ও টিনের চাল উড়ে যাওয়া আংশিক ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষে নিচে পাঠদান। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত
জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।সোমবার (৩ জুন) বিকেল ৩টায় এলপিজির নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এলপিজির নতুন এ দর আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। ঘোষণায় জানানো
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।সোমবার (৩ জুন) এন্টিগা ও নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সময় সংবাদ সোমবার (৩ জুন) এন্টিগা ও নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।মন্ত্রী বলেন, ‘বেনজীর
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার।সোমবার (৩ জুন) সচিবালয়ে এক সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাছির উদ্দিন মজুমদার এ দাম ঘোষণা করেন। তিনি বলেন, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫৫ থেকে টাকা ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা
রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় শত শত বিঘা আবাদি জমিতে গভীর রাতে চলছে পুকুর খনন।২০ হাজার টাকা বিঘা প্রতি নিয়ে অলিখিত অনুমোদন দেয় উপজেলা প্রশাসন।৩০ মে ও ৩১ মে (শুক্রবার ও শনিবার) সারাদিন দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে ১৫/২০ টি পুকুর খনন ও সংস্কারের নামে চলছে মাটি বিক্রি ও রাস্তা নষ্টের মহাউৎসব। উপজেলার সাধারণ মানুষের অভিযোগ, পুকুর খননকারীদের মাটি উৎসবে চরমভাবে বিপাকে সাধারণ
বাংলাদেশ থেকে গত ৫০ বছরে ১১ লাখ ৯২ হাজার ৮১৫ কোটি টাকা পাচার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।সোমবার (৩ জুন) রাজধানীতে বিকল্প বাজেট প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আইনুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও বলেন, গত ৫০ বছরে বাংলাদেশে মোট পুঞ্জিভূত কালোটাকার আনুমানিক পরিমাণ হবে ১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা। আসন্ন
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছেই। এবার তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির তথ্য পাওয়া গেছে। জানা গেছে, সরকারি চাকরিজীবী হয়েও নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে পাসপোর্ট নেন বেনজীর। নবায়নের সময় বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের নজরে আসলে পরবর্তীতে প্রভাব খাটিয়ে তা ম্যানেজ করেন। মূলত সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাই যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন, সেই একই কায়দায় পাসপোর্ট নেন
সোমবার (৩ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে
ম্যাচটা আইসিসির দুই সহযোগী দলের। তাই বিশ্বকাপের ম্যাচ হলেও ক্রীড়াপ্রেমীদের মধ্যে এ নিয়ে খুব একটা কৌতূহল থাকার কথা না। এরপর ওমান মাত্র ১০৯ রানেই গুটিয়ে যাওয়ায় ম্যাচের জৌলস আরও হারায়। অথচ এই ম্যাচেই নাকি জমজমাট রোমাঞ্চের দেখা মিলল। আগুনে বোলিংয়ে নামিবিয়াকে একই সমীকরণে ওমান আটকে দিলে সুপার ওভারে গড়ায় ম্যাচটি। যা কিনা টি-টোয়েন্টি বিশ্বমঞ্চের গত চার আসরে দেখাই যায়নি। তবে সুপার
ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা চার শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন।রোববার (২ জুন) রাতে মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ট্রাক্টর-ট্রলি উল্টে ভয়াবহ এই দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা রাজস্থান থেকে একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। কিন্তু রাতে হঠাৎ মাঝ রাস্তায় ট্রাক্টরটি উল্টে যায়। আর এতেই হতাহতের
পর্তুগালের দক্ষিণাঞ্চলে একটি এয়ার শো চলাকালীন মাঝ আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।রোববার (২ জুন) দেশটির বিমান বাহিনী জানিয়েছে, এ দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন।সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে দেওয়া সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে বিমান বাহিনী এই ঘোষণা দিচ্ছে যে, বিকেল ৪টা ৫ মিনিটে (স্থানীয় সময়)
চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।সোমবার (৩ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৫২ হাজার ৮১২ জন। বাংলাদেশ থেকে ১৪৫টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৪টি, সৌদি এয়ারলাইনসের
অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু।নুসেইরাত শরণার্থী শিবিরে পৃথক ইসরায়েলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (৩ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে।
একসময় ক্রিকেটে বড় দল হিসেবেই পরিচিতি ছিল ওয়েস্ট ইন্ডিজের। অথচ গত টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি ক্যারিবিয়ানরা। এবার ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে দুইবারের চ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে উইকেটে হারিয়ে আসরে শুভসূচনা করেছে স্বাগকিতরা। তবে দুর্বল নিউগিনি বিপক্ষে জয়টা যত সহজভাবে পাওয়ার কথা ছিল, তত সহজে জিততে পারেনি রাসেল-পুরানরা। রোববার (২ জুন) আগে ব্যাট করে স্বাগকিতদের ১৩৭
চার মাসের মেয়েকে বিষ খাইয়ে নিজেও তা খেয়ে আত্মহত্যা করেছেন লালমনিরহাটের এক মা।শনিবার (৬ মে) জেলার হাতীবান্ধা উপজেলায় এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।নিহতেরা হলেন উপজেলার সোনারদীঘি গ্রামে আকবর আলীর স্ত্রী রোজিনা বেগম (৪৫) ও চার মাসের মেয়ে জান্নাতুল ফেরদৌসী। জানা গেছে, রোজিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসাও দেওয়া হচ্ছিল। শনিবার সবার চোখের আড়ালে বাড়িতে রাখা ফসলের
নোয়াখালীর চাটখিলে ফার্মেসিতে অচেতন করে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে নূর হোসেন পলাশ (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার চাটখিল বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় পলাশের চেম্বার সীলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এর আগে, গত ২৬ মে রোববার চাটখিল পৌর বাজারের হাসপাতাল রোডে এই ভুয়া ডাক্তারের নিজস্ব চেম্বারে ধর্ষণের এই ঘটনা
কুমিল্লার দেবীদ্বারে মাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর ষাটোর্ধ বয়সী মোখলেসুর রহমান নামে এক কৃষকের গলাকাটা লাশ মিলল মৎস খামারে। ঘটনাটি ঘটে রোববার (০২ জুন) বিকেলে দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামের সুয়া মিয়া মাজার সংলগ্ন আনোয়ারের মাছের প্রজেক্টের একটি পুকুরে। নিহত মোখলেসুর রহমান(৬৫) ধামতী চৌধূরী পাড়ার মৃত: সামসুল হকের পুত্র। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। স্থানীয়রা জানান, নিহত মোখলেসুর
শনিবার দেশে চলছিল সপ্তম দফা তথা শেষ দফার নির্বাচন। ভোট চলাকালীনই মৃত্যু হয় আশি বছরের এক বৃদ্ধার। তবে মায়ের শেষকৃত্য আটকে রেখে ভোটের লাইনে দাঁড়ান ছেলে মিথিলেশ যাদব। এমনই ঘটনার সাক্ষী থাকল বিহারের জেহনাবাদ লোকসভার দেবকুলি গ্রাম। ভোট দিয়ে মিথিলেশ বলেন, “মা মারা গিয়েছেন। কোনওদিন ফিরবেন না। কিন্তু ভোট তো পাঁচ বছরে একবার আসে। তাই আগে ভোট দেওয়ার সিদ্ধান্ত।” দেবকুলি গ্রামের
চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা জয়ের লক্ষ্যে এবার শক্তিশালী দল ঘোষণা করে পাকিস্তান। দলটি যদি চলমান বিশ্বকাপ জিততে পারে তাহলে আগামী বছরের হজে তাদের রাজকীয় অতিথি করবে সৌদি আরব। রোববার (২ জুন) পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকি পাকিস্তান ক্রিকেট দলের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ৬ জুন বিশ্বকাপ অভিযান