পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মিলাদ এর আয়োজন করেছে জেলা বিএনপি। শুক্রবার (১৬ আগষ্ট) সাড়ে ৫টায় আছরবাদ লঞ্চঘাট সংলগ্ন মদিনা মসজিদে এই মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় দোয়া তেলোয়াত পাঠ করেন, পটুয়াখালী বড় জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ। এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ
অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। ইতোমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেওয়াসহ পুরোনোদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাতে উপদেষ্টাদের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়। নতুন চার উপদেষ্টার কে কোন দায়িত্ব পেলেন? অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয় ও কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত আসছে ...
পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোঃ জাফর খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল মমতা ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার রাত ৯
দূর্নীতির অভিযোগে সম্প্রতি বদলী হওয়া দুদক মামলার আসামি ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ৪র্থ শ্রেণীর সাবেক অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলাম পুনরায় ঠাকুরগাঁওয়ে ফিরতে দপ্তরে দপ্তরে জোর তদবির চালাচ্ছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে। দূর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলাও চলমান রয়েছে। আর তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের দেখে নেয়ার হুমকিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। হুমকি ও
লঘুচাপের প্রভাবে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১৫ মাঝিমাল্লা নিয়ে জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে উদ্ধার হয়েছে। কিন্তু ট্রলারটি উদ্ধার করা যায়নি। এসব তথ্য নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের বাসিন্দা
সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে বিপুল পরিমান দেশী-বিদেশী মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ কামালের মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ীতে অভিযান চালায় ডিএমপি। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ দেশী - বিদেশী মুদ্রা উদ্ধার করেছে ডিএমপি। সাবেক সচিব শাহ কামাল বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার
দিনের আলোয় ত্রাশ আর রাতে মাদকের চোরা কারবারি। প্রতিরাতে নিজ বাড়িতে বসে মাদক সেবনের আসর।” দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে এমনটাই করে আসছেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া গ্রামের মনিরুজ্জামান মনির। পিতা মৃত: নুরুল ইসলাম হাওলাদারের সর্বকনিষ্ঠ সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ক্ষমতার আমলে গাজিপুর জেলার সাইনবোর্ড এলাকায় বসবাস করেছেন তিনি। যেখানে মুজিব কোট গায়ে দিয়ে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর এলাকায় অবস্থিত 'শ্রীমঙ্গল ক্লাব লিমিটেডে' সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশি-বিদেশী ১০০ বেতল অবৈধ মদ, ৩৪৫ ইউএস ডলার, নগদ ৪৫ হাজার টাকা, জন্মবিরতিকরণ বড়ি এবং কনডম জব্দ করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৯টায় বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার মেজর মেজবা ও ইমরান এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বাকির পরিমাণ ১৭ লাখ ৯৩ হাজার বা প্রায় ১৮ লাখ টাকা বলে দাবি করেছেন হলের ক্যান্টিন মালিক। এর মধ্যে হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন দুজনে মিলেই পৌনে ৬ লাখ টাকার মতো বাকি খেয়েছেন।ajশুক্রবার (১৬ আগস্ট) বিকেলে এই দাবি করেন তিনি। এসময়
রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’ আবাসিক এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের একটি গাড়ি রাখা আছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরে সেখানে প্রায় ২ ঘণ্টা ধরে চলে এই অভিযান। জানা গেছে, সেনা অভিযানে একটি সাদা মাইক্রোবাসের সন্ধান পাওয়া গেলেও সেটির মালিককে পাওয়া যায়নি। পরে গাড়িটি নিয়ে যান সেনা সদস্যরা। গণমাধ্যমের তথ্য
ঝালকাঠির রাজাপুরে এইচএসসি পরীক্ষা বাতিল, ইউনিভার্সিটিতে ভর্তি ও চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এইচএসসির পরীক্ষার্থীরা। শুক্রবার (১৬ আগষ্ট) বেলা ১১টায় শহীদ মিনার এলাকায় বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন আব্দুল মালেক কলেজের অলিউল ইসলাম নয়ন, রাজাপুর সরকারি কলেজের ছাত্র উৎস কুমার দাস ও আলহাজ্ব লালমোন মহিলা কলেজের ছাত্রী তিন্নি আক্তার প্রমুখ। বক্তারা বলেন, বন্যা ও
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় পারিবারিক কলহের জেরে আঁখি (৩২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী বাবুল। ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘাতক স্বামী বাবুল (৪০) বড় গোবিন্দপুর এলাকায় মোগর আলীর ছেলে। নিহত আঁখি (৩২) একই গ্রামে উফাজ উদ্দীনরে মেয়ে । এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্বামী স্ত্রী দুজনেই রাতে খাবার
সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৫ আগস্ট রাষ্ট্রপতির নিকট নিজ পদত্যাগ পত্র জমা দিয়ে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে সড়কে বিভিন্ন ভাবে উল্লাসে মেতে ওঠে দেশবাসী। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে স্বৈরাচারী সরকার পতনের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫আগস্ট)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইটি আবাসিক রিসোর্টে যৌথ বাহিনীর অভিযানে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। এরমধ্যে ১১জন পতিতা ও ১০জন খদ্দর বলে জানা গেছে। জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকায় 'গ্রীন প্লেস টি রিসোর্ট' এবং 'টং থাই' আবাসিক রিসোর্টে গতকাল ভোর রাতে সেনাবাহিনীর শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেজবা ও মেজর ইমরান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ৬৫০ জন নিহত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১০ পাতার প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছে ৪০০ জন। আর ৫ থেকে ৬ আগস্টে মারা গেছে ২৫০ জন। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী দিগন্ত পরিবহন বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা- সিলেট মহাসড়কে উল্টে গিয়ে হাজেরা খাতুন (৪৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন।আহত হয়েছেন ৮ যাত্রী। আজ(১৬ আগস্ট) শুক্রবার ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাজেরা খাতুন সরাইল উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী। সরাইল উপজেলা হাসপাতালে আহতদের উদ্ধার করে প্রাথমিক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। ফোনালাপে তিনি মোদিকে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। মোদি এ নিয়ে শুক্রবার (১৬ আগস্ট) এক্সে একটি পোস্ট দিয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফোনালাপে ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে মোদি লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কাছ
অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের তার রিমান্ড মঞ্জুর করেন।এদিন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. সজিব মিয়া তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। জিয়াউল আহসানের পক্ষে
শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ নম্বরে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে সারজিস আলম বলেন, ১৫ আগস্ট উপলক্ষে কেউ যদি ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। যারা সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের
ঢাকার নিউ মার্কেট থানার হত্যা মামলায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১৬ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (গোয়েন্দা) থাকা অবস্থায় জিয়াউল আহসান বহুল পরিচিত ছিলেন। ওই সময় কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি। এ ছাড়া চাকরিচ্যুতের আগ পর্যন্ত সেনাবাহিনীর এই কর্মকর্তা
দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১টায় ছাত্র-জনতার উপরে গুলি চালিয়ে হত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে এ কর্মসুচী পালন করে যুবদল। উপজেলা স্মৃতিসৌধ থেকে এক বিক্ষোভ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ৭১ মঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি
কক্সবাজার টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীস্থ কোনাপাড়া এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক হাতির মৃ'ত্যু হয়েছে।শুক্রবার (১৬ আগস্ট) ভোর ৫ টারদিকে এই ঘটনাটা ঘটেছে। স্থানীয়রা জানায়, ফজরের নামাজের পর কোনার পাড়া মো. হোসেনের ভিটাবাড়িতে আগুন দেখা যাচ্ছে। গিয়ে দেখি এক হাতি চটপট করতেছে। হোসেনর বাড়ির দরজা ধাক্কা দিয়ে বলি কারেন্ট বন্ধ করে দিতে। কারেন্ট বন্ধ করার কিছুক্ষণ পর হাতির মৃ'ত্যু হয়। বিষয়টি বনবিভাগে খবর