পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে স্ট্রোক করে মারা গেছেন মো. আলতাফ হোসেন (৫৬) নামে একজন সহকারী প্রধান শিক্ষক। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শেষে শিক্ষকদের বসার কক্ষে তিনি মৃত্যুবরণ করেন। বুধবার(২৬জুন) বেলা সাড়ে ১২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ওই বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আলতাফ হোসেন শ্রেণিকক্ষে পাঠদান শেষ করে অফিস কক্ষে বসেন। এ সময় হঠাৎ অসুস্থ হন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া মুন্সিপাড়া এলাকার মৃত্যু আব্দুল জব্বারের ছেলে ও ভূরুঙ্গামারী উপজেলা কৃষকদলের সাংগাঠনিক সম্পাদক। স্থানীয়রা জানান, বুধবার সকালে আবুল কালাম আজাদ উপজেলার আন্ধারীঝাড় বাজার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে মারা যান। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমীন বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ
বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেনের দায়ে ব্যাংক ম্যানেজারসহ তিন ভোট কর্মকর্তাকে আটক করেছে পুলিশ৷ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৬ জুন) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সকালে পৌরসভা মেয়র পদে উপনির্বাচনে ৯ নম্বর কেন্দ্রে (সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশের ভবন, উত্তর বিজয়পুর (পুরুষ) কেন্দ্রে বরিশালের আঞ্চলিক
প্রতি বছর মোট আয়ের প্রায় অর্ধেকেরও বেশি পরিমাণ অর্থ ভারতের কাছ থেকে পেয়ে থাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার ফলে অন্য দলগুলোর তুলনায় সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বলা যায় ক্রিকেটে একক আধিপত্য ভারতীয়দেরই। এই কথা কমবেশি সবারই জানা। কিন্তু বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ভয়ে ভারতের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করে না। তবে এবার
ভারতের সংসদে লোকসভার নবনির্বাচিত সদস্যরা শপথ নেওয়ার সময় পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সংসদ। ক্ষমতাসীন বিজেপির এমপিরা ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিতে শুরু করলে জবাবে বিরোধী সংসদ সদস্যরা ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। এরই মধ্যে ব্যতিক্রম এক ঘটনা ঘটান পশ্চিমবঙ্গ তৃণমূলের একজন সংসদ সদস্য। তিনি বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগানের জবাবে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে
ডাক বিভাগের কর্মীরা গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছেন বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, এসব কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে। বুধবার (২৬ জুন) রাজধানীর গুলশানে একটি হোটেলে এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, শুধু রাজশাহীর তানোরের পারুল বেগমের ২ লাখ টাকা আত্মসাৎই
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ এ দেশের মানুষের সেবা দিয়ে গর্বিত হতে চায়। এবার আমরা স্লোগান দিয়েছি ‘দেশ সেবাই আমাদের আনন্দ, সেবাই আমাদের উৎসব’। সেই সেবাকে ব্রত নিয়ে আমরা কাজ করছি।’ আজ বুধবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ
বরিশালে ভ্যাপসা গরম আর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। দিনে অন্তত ১০ থেকে ১২ বার বিদ্যুৎ বিড়ম্বনায় পড়তে হয় ৮ লক্ষাধিক গ্রাহককে। এতে করে সাধারণ গ্রাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তারা বলছেন, ইদানিং বাড়তি বিল আসছে ঠিকই, কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, গ্রিড থেকে চাহিদা অনুযায়ী সাপ্লাই না থাকায় লোডশেডিং হচ্ছে। আবহাওয়া
‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। দয়া করে আমাকে পোস্টমর্টেম করবেন না। কারণ, আমি নিজেই মারা গেছি’, আত্মহত্যার আগে লেখা চিরকুটে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বারবার পোস্টমর্টেম না করার অনুরোধ করেছেন গাজীপুরের মাওনার মো. শিপু। রোববার (২৩ জুন) মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামে ঘরের আড়ার সঙ্গে তরুণ মো. শিপুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শিপু ওই গ্রামের সিরাজুল হকের ছেলে। সপ্তাহখানেক আগে তার
ঈদের ছুটিতে সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে ৩৩৭টি দুর্ঘটনায় ৪৮৮ জন নিহত ও ১৮৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। বুধবার (২৬ জুন) ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ-২০২৪’ এর তথ্য তুলে ধরতে গিয়ে তিনি একথা বলেন। তিনি জানান, পবিত্র ঈদুল আজহায় যাতায়াতে দেশের সড়ক-মহাসড়কে ৩০৯টি দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত
বিশ্বজুড়েই দুর্নীতি একটি বাস্তবতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এটি বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। ওবায়দুল কাদের বলেছেন, আমরা যখন কথা বলি, তখন আমাদের অবশ্যই সবাইকে বিবেচনা করতে হবে, প্রথমে আয়নায় নিজের চেহারা দেখতে হবে। আমি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আমার খাতেও দুর্নীতি আছে। এখানে নেই? অবশ্যই আছে। বুধবার (২৫
এমপি আনার হত্যা মামলার আসামী কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারে অভিযান শুরুর প্রস্তুতি শুরু করেছে ডিবি। আজ বুধবার (২৬ জুন) বেলা ১১টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আযমের নিতৃত্বে এই অভিযান শুরু করা হচ্ছে। অভিযানিক দল ঝিনাইদহ শহরের মতলেব মিয়ার পেট্রোল পাম্প সংলগ্ন পিপিলিকা মার্কেটের পেছনে অবস্থান গ্রহন করেছে। ওই পুকুরেই দুইটি মোবাইল ফেলে দেন গ্যাস
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু দ্রুত রোগমুক্তি কামনায় বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মামুন রেজা খানের সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব সাবেক ছাত্র নেতা এ্যাড, আবুল কালাম শাহিন। আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুবদলের সাধারন সম্পাদক এ্যাড, এইচ এম তছলিম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। ফেন্সিডিলগুলো সুপারির বস্তার ভেতর লুকিয়ে দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এঘটনায় পুলিশ শামীম (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম জানিয়েছে সে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভূলতা ইউনিয়নের মৃত তাইজুল ইসলামের ছেলে। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, সুপারির
হাকালুকি যুব সাহিত্য পরিষদের ব্যবস্থাপনায় ও যুক্তরাজ্য প্রবাসী ওয়ালীদ আল হামিদীর সমন্বয়ে মঙ্গলবার (২৫ জুর) দিনব্যাপি হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বানভাসী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রমে যুক্তরাজ্য বার্মিংহাম মুসলিম ফাউন্ডেশনের প্রধান শায়খ মাওলানা বদরুল হক, ইলমান নাফিয়ার জাহিদ ও আত্ব তাকওয়ার আতিক সহযোগিতা করেন। ত্রাণ বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাকালুকি যুব সাহিত্য পরিষদের সাবেক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্য কামনায় দিনাজপুরের হিলিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুন) বিকাল সাড়ে ৫ টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলা হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌর রহমানের সভাপত্বিতে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর
২০৪১ সাল নয়, এর আগেই আমরা শিশু ও মাতৃমৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসব। এ লক্ষে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো ও এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ণ এবং প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্যের দিক বিবেচনা করে দ্রুত সংস্কার কাজ করা হবে। মঙ্গলবার (২৫ জুন) সকালে দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও
পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জুনায়েদ পক্ষিয়াপাড়া গ্রামের শিমুল হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশু জুনায়েদ খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল এর সাতগাঁও চা-বাগানে ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতের নাম হাবিবুর রহমান হাবিব (৩৪)। সে শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে। শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার (২৪ জুন) রাত আড়াইটায় আশীদ্রোন ইউনিয়নের জামসী গ্রামের তার আত্মীয়ের
বরিশালের হিজলা উপজেলায় ফাহিমা বেগম(৫৫) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডিগ্রীর চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা বেগম ওই এলাকার জাহাঙ্গীর ঘরামীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন,মঙ্গলবার সকালে ঘর ঝাড়ু দেওয়ার সময় ঘরের খুঁটির গোড়ায় ইদুরের গর্ত থেকে তাহাকে কামড় দেয়। কি সাপে
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমানে এই নায়ক দেশের বাইরে নানা স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার সংযুক্ত আরব আমিরাতে একটি স্টেজ শো করেছেন তিনি। পরে দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে ব্যথা পেয়েছেন কোমরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই তিনি
গোয়েন্দা-গুলশান বিভাগের এডিসির দায়িত্বে থাকার সময় অভিনেত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান গোলাম সাকলায়েন। তা নিয়ে আলোচনা শুরুর পর প্রথমে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। এবার পরীকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়েছে সেই সাকলায়েনকে। সাকলায়েনকে পরীকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর খবরে চারিদিকে যখন
গত ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে এবং চলতি বছরের শুরুতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অজি ওপেনার ডেভিড ওপেনার। এরপরই জানিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিটানবেন তিনি। আফগানিস্তানের কাছে বাংলাদেশের হারের পর অস্ট্রেলিয়ার সেমির স্বপ্ন ভেঙ্গে গেছে। এরপরই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ওয়ার্নারের টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।সুপার এইটে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে হারের ফলে সমীকরণের মারপ্যাচে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আশা করি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতাধীন এই দপ্তর ও সংস্থাগুলো আস্থা ও নিষ্ঠার সঙ্গে তাদের এই প্রতিশ্রুতি পালন করবে। আমার তদারকি ও নজরদারি অব্যাহত থাকবে। আমাদের মনে রাখতে হবে কথা কম, কাজ বেশি। মঙ্গলবার (২৫ জুন) সচিবালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের