লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে সৌদি প্রবাসীর বাসায় ডাকাতি করতে ঢুকে নাজমুন নাহার (৫০) নামে এক নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোনো একসময় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় নুরু মাস্টার বাড়িতে ঘটনাটি ঘটে। নাহার বাসায় একাই ছিলেন। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে হাত-পা বাঁধা
নতুন অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৮ জুলাই মুদ্রানীতি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই)। এটি ১৬ জুলাই বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় পাস হবে। তার আগে ১৪ জুলাই মুদ্রানীতি ঘোষণা সংক্রান্ত মূল কমিটি সভা করবে।আগামীকাল
বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আরও ৭ জন। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে বগুড়ার বনানী এলাকায় শাহ ফতেহ আলী নামে দূরপাল্লার একটি বাসের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চলমান কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। সবশেষ দুদিন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোটা ইস্যুতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের যৌক্তিকতা থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ মনে করছে, আদালতে বিচারাধীন বিষয়টি নিষ্পত্তি না হওয়া
আড্ডা, নেটওয়ার্কিং ও উদ্যোক্তা কমিউনিটির ইকোসিস্টেম গড়ার প্রত্যয় নিয়ে উদযাপিত হলো অন্ট্রাপ্রেনিওরস ক্লাব ঈদ পুনর্মিলনী ২০২৪নানা বর্নিল আয়োজন ও আনন্দ বিনোদনের মধ্য দিয়ে সফলভাবে উদযাপিত হলো এন্ট্রাপ্রেনার্স ক্লাব অব বাংলাদেশের ঈদ পুনর্মিলনী ২০২৪। রাজধানীর স্বনামধন্য রেস্তোরা ‘ওয়াটারফল রেস্টুরেন্টে ’ গত ৬ই জুলাই শনিবার এ আনন্দ আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ই-ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর ড. শাহ আলম চৌধুরী। শুভেচ্ছা
ব্রাহ্মণবাড়িয়া)২০২৩ – ২০২৪ অর্থবছরের রাজস্ব খাতের বিল নার্সারি প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের বিল কাটুয়াজুরি বিলেপ্রায় ৭০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলার কাটুয়াজুরি বিলে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন প্রজাতির ৭০ হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.মেজবা উল আলম ভূইঁয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা
পিরোজপুর সদর উপজেলার শিকাদার মল্লিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ৭ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। জানা গেছে, শহিদুল ইসলাম হাওলাদার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি জেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক। এ ইউনিয়নের পাঁচপাড়া বাজারে থাকা কালীমন্দির ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলার চার্জশিটভুক্ত
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস। বর্তমানে তিনি র্যাব-৫ এর অধিনায়ক হিসাবে রাজশাহীতে কর্মরত। চলতি সপ্তাহে মুনীম তার দায়িত্ব নিতে পারেন। তিনি র্যাবের ১৩তম মুখপাত্র হবেন। এদিকে আড়াই মাসেরও কম সময় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করে বদলি হলেন কমান্ডার আরাফাত ইসলাম। তিনি বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক হয়েছেন। মিডিয়া উইং ছাড়াও
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেছেন, ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মিলন মিয়া জীবদ্দশায় সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। তার কাছে ধনী-গরিবের কোন ভেদাভেদ ছিলেন না। দল-মত নির্বিশেষে মিলন মিয়ার কাছে সকলের সমান ছিলেন। কর্মগুণে আমাদের সকলের হৃদয়ে থাকবেন তিনি। বর্তমান সময়ের যারা রাজনীতি করে তাদের মিলন মিয়ার থেকে শিক্ষা নেয়া উচিত। সোমবার (৮জুলাই) বোরহানউদ্দিন
গত ১২ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল (রোববার) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পিএসসি’র উপ-পরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির,
ঠাকুরগাঁও হতে ঢাকা ট্রেনের আসন কমানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার ১২ টায় জেলা শহরের চৌরাস্তায় "বদলে দাও ঠাকুরগাঁও" এর আয়োজনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, "বদলে দাও ঠাকুরগাঁও" এর প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিষ্টার নুর উস সাদিক, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি এম এ সামাদ, সাংবাদিক এস এম জসিম, সাংবাদিক
আশাশুনির হাটবাজারে এখন দেদারসেবিক্রি হচ্ছে প্রাকৃতিক জলাশয়ের টেংরা,কৈ, শিং, মাগুর, পুঁটি, চেলা,মলাসহ নানা প্রজাতির ডিমওয়ালা মাছ।ক্রেতাদেরও এসব মাছেরপ্রতি বিশেষআকর্ষণ থাকে। এসব মাছের দাম ও থাকে বেশি। অন্তত কেজিতে দু'শ থেকে তিনশ' টাকা বেশি। উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে দেখাগেছে, মাছ বিক্রেতারা তাদের ডালিতে ডিমওয়ালা মাছ সাজিয়ে রেখেছেন।ক্রেতারাও দরদাম করছেন। একব্যবসায়ীর দোকানে দেখা গেছে লোভনীয় সাইজের টেংরা মাছ।সবগুলো মাছই জ্যন্ত। অন্তত ৮০
গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে ঝিনাই এবং ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সামান্য কমলেও অন্য সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। একারনে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত, কোথাও আবার অবনতি হয়েছে। জেলার কয়েকটি উপজেলার বিস্তীর্ণ জনপদের বাড়ি-ঘর, হাট-বাজার, ফসলি জমিসহ অন্যান্য স্থাপনা এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। দুর্গম চরাঞ্চলে পানিবন্ধী হয়ে আছে হাজার হাজার মানুষ। সোমবার (৮জুলাই) টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে,
সিরাজগঞ্জে যমুনাসহ অভ্যন্তরীর্ণ নদ-নদীর পানি কমতে শুরু করলেও পানিবন্দি মানুষের দুর্ভোগ কমেনি। গত ৬ ঘন্টায় যমুনা নদীতে ১ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার ৫ টি উপজেলার ১৮ হাজার পরিবারের মোট ৮৩ হাজার মানুষ পানিবন্দি জীবনযাপন করছেন। বন্যাকবলিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু ও বৃদ্ধরা। স্বাস্থ্য,পুষ্টি,শিক্ষা ছাড়াও গবাদি পশুপাখি রাখার স্থান ও গো-খাদ্য,স্যানিটেশনসহ পয়ঃনিষ্কাশন
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের অংশ হিসেবে মাদারীপুরের ডাসারে সেরা ভূমি উন্নয়ন করদাতাদের মাঝে সম্মাননা সনদপত্র প্রদান করা হয়েছে। আজ(০৮ জুলাই) সোমবার সকালে ডাসার উপজেলার গোপালপুর, কাজীবাকাই, ডাসার, বালিগ্রাম ও নবগ্রাম ইউনিয়নের মধ্যে থেকে বাছাই করে ১৫ জন সেরা ভূমি উন্নয়ন করদাতা'কে এ সম্মাননা সনদপত্র প্রদান করেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও)কানিজ আফরোজ। এসময় ইউনিয়ন ভুমি কর্মকর্তা সহ উপজেলার কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। সোমবার (৮ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৪টা) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীন সরকারের একজন ভাইস মিনিস্টার, বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়েছে শাহবাগসহ আশপাশের সব সড়ক। বন্ধ হয়ে যায় যান চলাচল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটার বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সোমবার (৮ জুলাই) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ডাকা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, চলমান ইস্যুসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে। আর কোটা বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন হওয়ায় তা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করা উচিত না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। সোমবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত (হাইকোর্ট) একটি রায় দিয়েছেন। এমনকি সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গেছে সরকার। আমি মনে করি, এই
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের পুষ্টিমান ঠিক রাখতে পলিশ করা চকচকে চাল বাজারজাত বন্ধে আইন করা হয়েছে। খুব শিগগিরই এর বাস্তবায়ন করা হবে। পলিশ করা চকচকে চাল আর বাজারে থাকবে না। সোমবার (৮ জুলাই) দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী
হঠাৎ বৈঠকে বসেছেন সরকারের ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী। কোটাবিরোধী আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন শেষে চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন
বরগুনা পাথরঘাটায় উপজেলা নির্বাচনের জের ধরে শহিদুল ইসলাম হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে, হত্যা করছে প্রতিপক্ষরা।শনিবার দিবাগত রাত দুইটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে দশটার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকার একচল্লিশ ঘর নামক স্থানে শহিদুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি আল
ঝালকাঠি রাজাপুরের একটি বিদ্যালয় ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে পঞ্চম শ্রেণির পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।রোববার (৭ জুলাই) দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান। সিদ্দিকুর বলেন, “পঞ্চম শ্রেণির ইংরেজি ক্লাস চলছিল। এমন সময় ছাদ ধসে পড়ে বিকট শব্দ হয়। বালু-সুরকি মাথায় ও চোখে পড়ে
ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঝালকাঠি শহর ও গ্রামাঞ্চলের অধিকাংশ হস্তচালিত নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। কোথাও নতুন নলকূপে পানি উঠলেও লবণাক্ততার কারণে তা খাবার অনুপযোগী। বিকল্প উপায়ে খাবার পানি সমস্যা দূর করতে সরকার সৌরশক্তিচালিত পিএসএফ (পন্ডস স্যান্ড ফিল্টার) প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করেছে। যদিও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে, এ অবস্থায় মোটরচালিত গভীর নলকূপের কোনো বিকল্প নেই। জানা গেছে, মাটি