আওয়ামী লীগ সরকারের প্রবর্তিত সৃজনশীল শিক্ষাক্রম বাদ দিয়ে ২০১২ সালের কারিকুলামে ফিরে গেছে দেশের শিক্ষাব্যবস্থা। চলতি বছরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া নতুন পাঠ্যবইয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এসব বইয়ে জুলাই আন্দোলন, ছাত্র-জনতার অভ্যুত্থান এবং স্বৈরাচারবিরোধী লড়াইয়ের নানা গল্প ও চিত্র স্থান পেয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নতুন বইয়ে শেখ মুজিবুর রহমান সম্পর্কে অতিরিক্ত বন্দনা বাদ দেওয়া হয়েছে। পরিবর্তিত
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১ লাখ পিস ইয়াবাসহ শফিক উল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। আটক ব্যক্তি শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহর পুত্র। শুক্রবার (৩ জানুয়ারি) র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মৌলভীবাজার পৌরসভার হল মিলনায়তনে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুকে। তিন সদস্যবিশিষ্ট এ
ঝালকাঠির নলছিটিতে মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিঠু মল্লিক (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মিঠু মল্লিক নলছিটি উপজেলার কাপড়কাঠি এলাকার বাসিন্দা আনোয়ার মল্লিকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাদক মামলায় আদালত মিঠুকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
নাটোরের লালপুরে পাঁচটি অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে ভাটাগুলোর মালিকদের ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নাটোর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী
নতুন বছরের শুরুর সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে তাপমাত্রা আরও কমে গিয়ে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। চলতি শীত মৌসুমে এই জেলার ওপর দিয়ে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের দাপট দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। শুক্রবার ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এটি কমে দাঁড়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
নানা অভিযোগের ভিত্তিতে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক বখতিয়ার আহমেদ কচির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ অবস্থায় দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ
গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীসহ সারা দেশের বাজারে সবজির দামে স্বস্তি ফিরেছে। উচ্চমূল্যের কারণে ক্রেতাদের অভিযোগ ছিল বেশ কিছুদিন ধরে। তবে এখন বাজারে বেশিরভাগ সবজির দাম হাতের নাগালে আসায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বর্তমানে লম্বা বেগুন প্রতি কেজি ৫০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, গাঁজা ৫০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি প্রতি
রাজধানী ঢাকা, সিলেট এবং কুমিল্লায় শুক্রবার সকাল ১০টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইউএসজিএস জানিয়েছে, ভারতের নাগাল্যান্ডের ফেক শহরে এ ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের একটি স্থান, যা ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে অবস্থিত। এর প্রভাবে রাজধানীসহ
জাতীয় নির্বাচনের দিন-তারিখ এখনও চূড়ান্ত না হলেও যশোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার ছয়টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে দলটি এখন রাজনৈতিক কৌশল ও কর্মপন্থা নিয়ে এগোচ্ছে। জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল জানিয়েছেন, জেলার সব আসনের জন্য সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করা হয়েছে। এসব প্রার্থী সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। যদিও তিনি উল্লেখ
খাগড়াছড়ি সদর উপজেলার নিউজল্যান্ড পাড়া এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ শান্ত মল্লিক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে গঠিত রেইডিং দল যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে শান্ত মল্লিককে আটক করে। তিনি খাগড়াছড়ি সদরের নিউজল্যান্ড পাড়ার বাসিন্দা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে এবং বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনাগুলো ঘটে। শুক্রবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখি লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এর
নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। যারা টাকা দিতে পারেনি, তারা বই পায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। জানা যায়, বিদ্যালয়ের প্রাক্-প্রথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৩৮ জন শিক্ষার্থীর বেশিরভাগই ক্ষুদ্র-নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বছরের প্রথম দিনে সরকারি উদ্যোগে বিনামূল্যে বই বিতরণের জন্য
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশ করাচ্ছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজ্যের প্রশাসনিক বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা চলাকালে তিনি এ অভিযোগ করেন। খবর ইন্ডিয়া টুডের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিএসএফ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে বাংলায় অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে এবং নারীদের ওপর নির্যাতন করছে। তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেস সীমান্ত পাহারা দেয়
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামের লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তি মূল্যবান গাছ চুরি হওয়ার ঘটনায় মামলা দায়ের করলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় লুৎফর রহমান ন্যায়বিচার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। মামলার বিবরণ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে লুৎফর রহমানের সঙ্গে একই এলাকার বেলায়েত হোসেনের বিরোধ চলে আসছিল। সম্প্রতি লুৎফরের বাগানের
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবি গ্রামে পুকুর খনন কাজে ১০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার আলমের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা তার দাপট ও প্রভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ভুক্তভোগী আবু মুসা জানান, তিনি তার বাড়ির পাশে পুকুর খননের কাজ শুরু করলে সারোয়ার আলম বাধা দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। শেষ পর্যন্ত হুমকি
অবশেষে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়েছে। ১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে আগমনের তারিখ থেকে তাকে জাতীয় কবি ঘোষণা করে একটি গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত গেজেটে জানানো হয়, উপদেষ্টা পরিষদের অনুমোদিত প্রস্তাব অনুযায়ী এই ঘোষণা করা হয়েছে। ১৯৭২ সালে কলকাতা থেকে সরকারিভাবে সপরিবারে ঢাকায়
ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার পরিকল্পনা স্থগিত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়ার চরে এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ থেকে ২৯ মিনিটের মধ্যে হেলিকপ্টারযোগে প্রধান উপদেষ্টা মহড়ার স্থানে পৌঁছানোর কথা ছিল। সেখানে মহড়া পর্যবেক্ষণ শেষে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণের পরিকল্পনাও ছিল তার। রাজবাড়ীর
বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করতে আজ রাজবাড়ীর কালুখালী উপজেলায় আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়া ও চর রামনগর এলাকায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই অনুশীলন অনুষ্ঠিত হবে। জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূস ঢাকা থেকে হেলিকপ্টারে আজ সকাল সোয়া ১১টায় চর খাপুড়ায় পৌঁছাবেন। তাকে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান,
জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ব্যক্তিসত্তার জাগরণই সব সমস্যার সমাধানের চাবিকাঠি। তিনি বলেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। ব্যক্তি যদি তার শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগায়, তাহলে যে কোনো সংকট মোকাবিলা করা সম্ভব। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সমাজসেবা অধিদফতর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাদারীপুরের শিবচরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কুতুবপুর এলাকার মুন্সিরবাজার সড়কের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের বাসটি মুন্সিরবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়ক থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে
বাংলাদেশে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এ বছর নতুনভাবে ভোটার তালিকায় যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেশে ভোটার সংখ্যা ছিল
২০২৪ সালে ইরানে আফগানিস্তানের ৭২ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের মানবাধিকার সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খামা প্রেস নিউজ এজেন্সি। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বেশিরভাগকেই মাদক পাচারের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেজেল হেসার কারাগারে আফগান নাগরিকদের বড় একটি অংশের ফাঁসি কার্যকর হয়েছে। এ ছাড়া মাশহাদ, এসফাহান, শিরাজ, ইয়াজদ এবং বান্দার কারাগারেও মৃত্যুদণ্ড কার্যকর
দক্ষিণ গাজার খান ইউনিসে এক আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে আল-মাওয়াসি অঞ্চলের একটি তাঁবুতে এই হামলা চালানো হয়। আহত হয়েছেন আরও ১৫ জন। ফিলিস্তিনি চিকিৎসকদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। চিকিৎসকরা জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল মানবিক সহায়তা কেন্দ্রীভূত একটি এলাকা। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। আহতদের মধ্যে কয়েকজনের