বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে ৬২ বছর বয়সী জেলে নয়ন ব্যাপারীর। সোমবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বাউশিয়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন তার ছেলে ফরিদ ব্যাপারীর সাথে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ভোরের দিকে প্রশাসনের মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোটের শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে যান।
মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যেই তীব্র লড়াই চলছে। এ লড়াইয়ে মর্টারশেল ও যুদ্ধবিমান থেকে ছোড়া গোলার বিস্ফোরণে আবারও কেঁপে উঠলো কক্সবাজারের টেকনাফ সীমান্ত। রোববার (২৭ অক্টোবর) ও সোমবার রাত থেকে ভোর পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে। সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। বারবার বিস্ফোরণের ঘটনায় এপারের লবণ চাষি, নাফ নদী
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে এই দলগুলোকে ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে রিটে রুল চাওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ তিনজন আবেদনকারী রিটটি করেন। অপর দুজন হলেন- মো. আবুল
কক্সবাজারের টেকনাফে পাচারকারীসহ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র k-9 ইউনিটের 'ডগ মেঘলা'।ধৃত পাচারকারী হচ্ছে টেকনাফের ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের নুর বাসারের পুত্র মোঃ ওমর ফারুক (১৮), যার এফসিএন নম্বর-২৫৬৭১২। বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহীউদ্দীন আহমেদ। তিনি জানান- সোমবার (২৮ অক্টোবর) টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পেয়ে
রাজধানী ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম সোমবার (২৮ অক্টোবর) সকালে হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন। এই রিটের মাধ্যমে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে চলেছে এবং এটি সমাজের বিভিন্ন স্তরের মধ্যে বৈষম্য তৈরি করছে। রিটে তারা উল্লেখ করেছেন যে, আওয়ামী লীগের
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ-সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এস কে খোদা তোতনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।" এ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের জনগণের প্রতি এক ভিডিও বার্তায় আহ্বান জানিয়ে বলেছেন, “আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।” তিনি অভিযোগ করেছেন যে, সরকারকে করের টাকা জমা দিতে গিয়ে জনগণ নানা সমস্যার মুখোমুখি হন। তবে এখন থেকে সেই ঝামেলা আর থাকবে না—সবার জন্য আয়কর জমা দেওয়া হবে ঘরে বসেই। ভিডিও বার্তায় ড. ইউনূস জানান, “এখন থেকে আপনাকে
চলতি মাসের প্রথম দিকে সবজির বাজার ছিল অস্থির। তবে এখন শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরে এসেছে ক্রেতাদের মাঝে। কিন্তু নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে পেঁয়াজের দাম নিয়ে। গত সপ্তাহে দেশি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা বেড়ে প্রতি কেজি ১৩০ থেকে ১৫০ টাকায় দাঁড়িয়েছে। এই মূল্যবৃদ্ধি ক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ পেঁয়াজ দেশের খাদ্য তালিকায় একটি অপরিহার্য উপাদান। বাজার
রংপুরের কিশোর লিখন মিয়া ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর সঠিক নয়। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে লিখন, যিনি অনেকটা সুস্থ হচ্ছেন। আহতের বাবা-মা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। লিখন মহানগরীর ১১নং ওয়ার্ডের মধ্য বিনাটারি গ্রামের মেহেরুল ইসলামের ছেলে এবং স্থানীয় কেরানীরহাট আল ইখলাস দারুস সুন্নাত দাখিল মাদরাসার সপ্তম
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এবার তার স্ত্রী হাসিনা গাজীকে খুঁজতে রাজধানীর সিদ্ধেশ্বরীতে তাদের বাসায় তল্লাশি চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৬ অক্টোবর) গভীর রাতে এই অভিযান শুরু হলেও হাসিনা গাজী বাসায় না থাকায় পরে রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায়। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, হাসিনা গাজীর
বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বাংলাদেশের গ্রিন সৌদি ইনিশিয়েটিভ ও কিংডম ভিশন ২০৩০-এর আওতায় মেগা প্রকল্পগুলোতে আরও বেশি দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত গত ২৭ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই তথ্য জানান। রাষ্ট্রদূত উল্লেখ করেন, সৌদি অর্থনীতি ও সমাজে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের পরিশ্রম
রাজধানীর সাভারে ২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে যাওয়া রানা প্লাজা ধসের ঘটনায় ১,১৩৪ জন মানুষের মৃত্যুর মামলায় ভবনটির মালিক সোহেল রানার জামিন প্রশ্নে আপিল বিভাগ একটি রুল নিষ্পত্তির জন্য দুই মাসের সময় নির্ধারণ করেছেন। সোমবার (২৮ অক্টোবর) আপিল বিভাগের প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির
রাজধানী ঢাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৩১ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার সকালে শুরু হওয়া এই অভিযান ২৪ ঘণ্টা ব্যাপী চলে এবং এতে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করা হয়। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছে থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ১ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৯৩ পিস ইয়াবা, ১১ গ্রাম হেরোইন, ৭৫০
নির্বাচন কমিশনের (ইসি) অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় বাঁ ও ডান হাত ছাড়াও পায়ের আঙুলের ছাপ ব্যবহার করে একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছেন দেশের পাঁচ লাখেরও বেশি মানুষ। ইসি সূত্র জানায়, বর্তমানে তাদের ডেটাবেইজে ৫ লাখ ৩০ হাজার ২৫৮ জন দ্বৈত ভোটার রয়েছেন। অর্থাৎ, এই সংখ্যার প্রত্যেকে দুটি করে এনআইডি নিয়েছেন, যা জাতীয় পরিচয় নিবন্ধন আইন লঙ্ঘন। ইসির সচিব শফিউল আজিম বিষয়টি
বাংলাদেশ আওয়ামী লীগ একটি জরুরি ঘোষণা দিয়েছে, যা রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়। ঘোষণায় দলটি উল্লেখ করেছে যে, "আওয়ামী লীগকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান" এবং কোনও অফিসিয়াল ঘোষণা না দেওয়া পর্যন্ত দলীয় কর্মসূচির খবরকে গুজব হিসেবে বিবেচনা করা উচিত। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেকোনো সিদ্ধান্ত আওয়ামী লীগের দপ্তর থেকে বা সামাজিক
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে মারপিট, গুরুত্বর জখম, ভয়ভীতি ও বোমা বিস্ফোরণ মামলার আসামী ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মাহবুবুর রহমান এ রায় দেন। পুলিশ জানায়, দেবাশীষ দত্ত সমীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে পালিয়ে থাকায় গতকাল
ঝালকাঠি শহরের ৬নং ওয়ার্ড বাসন্ডা এলাকায় অবস্থিত আকলিমা মেয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজে গত ২০১৭ সালে নিন্মমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ নেন জেলা যুবলীগের আহ্বায়ক জি এস জাকির হোসেন এর স্ত্রী মোসাঃ লিমা আক্তার। ক্ষমতার অপব্যবহার করে অত্র কলেজের বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন জাকির। লিমা আক্তার ২০১৯ সালে এমপিও ভুক্ত হন। এমপিওভুক্তির ৬বছর ধরে সরকারী বেতনসহ সবধরনের সরকারী সুবিধা ভোগ
রাজশাহী সরকারি মহিলা কলেজে ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে আটক হয়েছেন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না, যিনি পিয়া নামে পরিচিত। রোববার (২৭ অক্টোবর) বিকেলে কলেজ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র সাবিনা ইয়াসমিন। জান্নাতুল ফেরদৌস তামান্না রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং রাজশাহী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। পুলিশ সূত্রে
বাংলা সাহিত্যের উজ্জ্বল তারকা, কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৭শে অক্টোবর রবিবার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে কবি ফররুখ আহমদের সাহিত্য ও প্রতিভাকে স্মরণ করার জন্য আয়োজন করা হয়, যেখানে কবির সৃষ্টি ও তার সাহিত্যকর্মের গভীরতা আলোচনা করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. কুদরত-ই-হুদা। তাঁর আলোচনায় ফররুখ আহমদের কবিতার
ছাত্র-জনতার অভ্যূত্থান পরবর্তী অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে বরিশালের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণির বক্তারা গণঅভ্যূত্থানের শহিদদের পরিবারকে পর্যাপ্ত সহায়তা এবং আহতদের জন্য দ্রুত চিকিৎসার দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন বরিশালের অভ্যূত্থানের সংগঠক সুজয় শুভ। প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক মাহা মির্জা। সঞ্চালনায় ছিলেন সংগঠক হুজাইফা রহমান। সভায় বক্তব্য
বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিএমপি’র পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা (অক্টোবর-২০২৪) অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে সভাপতির পক্ষ থেকে বিগত মাসের আবেদনের ভিত্তিতে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। এছাড়া চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে নতুন কল্যাণমূলক
গণঅভ্যুত্থানের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস পর শনিবার সকালে ঢাকার কমলাপুর রেল স্টেশনের এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা বারবার ভেসে ওঠে। এ ঘটনায় উপস্থিত যাত্রীদের মধ্যে তীব্র অস্বস্তির সৃষ্টি হয়। রেলপথ মন্ত্রণালয় জানায়, সকাল ৯টায় যাত্রী প্রবেশের প্রধান গেটের উপরে স্থাপিত ডিসপ্লে বোর্ডে এই লেখা দেখা যায়। এই ঘটনার পর রেলওয়ে ঢাকা বিভাগের উপসহকারী প্রকৌশলী
নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে হিলি বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য
কক্সবাজারের টেকনাফে ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তর চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (রিজিয়ন কমান্ডার) ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো মহিউদ্দিন আহমেদ, অপারেশন কর্মকর্তা মেজর