বরিশালের আগৈলঝাড়ায় মহাসাড়ম্বরের অনুষ্ঠিত হয়েছে বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী পূজা। রবিবার সকালে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি, বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিতর খবর পাওয়া গেছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্ম বিশ্বাস মতে, সরস্বতী বিদ্যা, নৃত্য, গীত, বাণী আর সুরের আরাধ্য দেবী। মাঘ মাসের শুক্ল পক্ষের প মী তিথিতে শ্বেত রাজহংস চেপে দেবী সরস্বতী আসেন
পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রিজভী বলেন, ‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সারাদেশে বিএনপির বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে
অবকাঠামো নির্মাণে শৃঙ্খলা আনতে উপজেলা পর্যায়ে উন্নয়নের মাস্টার প্ল্যান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি একটা নির্দেশ দিয়েছিলাম, সেটা সেভাবে কার্যকর হয়নি-উপজেলায় একটা মাস্টার প্ল্যান করে দেয়া। এখন কারও টাকা থাকলেই ধানি জমি নষ্ট করে দালান তুলছে। কোনো
ধর্ম যার যার উৎসব সবার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রবিবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত বাণী অর্চণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। সুপ্রিম কোর্ট বারে এ অনুষ্ঠান অনেক আগে থেকেই পালন হয়ে আসছে। আমি প্রায় প্রত্যেকবারই এসেছি। ভবিষ্যতেও আসবো। সবার মঙ্গল
পিরোজপুরের ইন্দুরকানীতে বোর্ডের নিয়ম অমান্য করে পরিক্ষার্থীদের বৈধ ক্যালকুলেটর জব্দ করায় ফলাফল বিপর্যয়ের আশংকার প্রতিবাদ ও দ্বায়িত্বরত র্কমর্কতার শাস্তির দাবীতে মানববন্ধন র্কমসূচি পালন করেছে উপজলার এসএসসি পরিক্ষার্থীরা। রবিবার সকালে ইন্দুরকানী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন র্কমসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে পরিক্ষাকেন্দ্রে দ্বায়িত্বরত উপজেলা প্রানিসম্পদ র্কমর্কতা আনোয়ার হোসেনের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন পরিক্ষার্থী চাদঁনী আক্তার, এশা আক্তার, পরিক্ষার্থী সায়মা আক্তারের মাতা মাহিনুর
নরসিংদীতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আটক।বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সাহেপ্রতাব মোড় থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।আটককৃত মোসা. সুমা বেগম (৩৩) রায়পুরা উপজেলার দেলোয়ার হোসেনের স্ত্রী।শুক্রবার সকালে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে নরসিংদী সদর মডেল থানাধীন সাহেপ্রতাব মোড়ের
নতুন সংসদ গঠনের পর আজ বিকালে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের এপিএস মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্যার (রোববার ১০ ফেব্রুয়ারি) বিকেলে অধিবেশনে যোগ দেওয়ার মনস্থির করেছেন। স্যারের শরীরিক অবস্থা এখন অনেক ভালো। গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে লাঙ্গল প্রতীকে
জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছে রাশিয়ার বন্যপ্রাণীগুলো। বিশেষ করে শ্বেত ভাল্লুকগুলো। উত্তর মেরুর বরফ গলে যাওয়ায় লোকালয়ে আশ্রয় নিচ্ছে ভাল্লুকগুলো। তারা হানা দিচ্ছে লোকালয়ে। এ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন লোকজন। এমতাবস্থায় নোভায়া যেমালয়া দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। রাশিয়ার নোভায়া যেমালয়া দ্বীপের কর্মকর্তারা জানান, এলাকাটিতে কয়েক হাজার মানুষ বসবাস করছেন। গত কয়েক দিন ধরে এখানে
বরিশালের বানারীপাড়ায় জোয়ারের পানিতে সন্ধ্যা নদীতে ভেসে আসে এক নবজাতকের মৃতদেহ। হতভাগ্য শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তবে কুকুর নদীর তীরে টেনেহিঁচড়ে তার মৃতদেহ তুলছিল বলে জানায় পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের মিরেরহাট বেল্লাল হুজুরের ইটভাটাসংলগ্ন সন্ধ্যা নদীর তীর থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান জানান, শনিবার স্থানীয় চকিদার মকবুল হোসেন ওই শিশুর
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ মার্চ দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী। রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এ দিন ধার্য করেন। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট
নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ‘নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ’ প্রকল্পে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: নির্বাচন কমিশন সচিবালয় প্রকল্পের নাম: নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্প পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: বি.কম/এম.কম. ইন অ্যাকাউন্টিং/সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ০৩ বছর বেতন: ১৯,৭৮০ টাকা বয়স: ০৭ মার্চ ২০১৯ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর চাকরির
চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর চালানো হচ্ছে নির্মম নির্যাতন। এমন অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। তুরস্ক চীনের উইঘুর সম্প্রদায়ের ওপর এ নির্যাতনকে ‘মানবতার জন্য লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে জিনজিয়াং প্রদেশে মুসলিমদের আটকে রাখা বন্দীশিবির বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হামি আকসী জানায়, এটা এখন পরিষ্কার যে চীন
তজুমদ্দিনে তিন সন্তানের জননীর সাথে পরকিয়ার জেরে এক যুবক আত্মহত্যার চেস্টা চালিয়েছে। শনিবার সকালে বিষপান করা ওই যুবককে তজুমদ্দিন হাসপাতালে আনলে ডাক্তাররা বিষ বের করে তাকে জেলা হাসপাতালে প্রেরন করে। বর্তমানে নজরুল ভোলায় ন্যাশনাল ডায়াগনস্টিকে ভর্তি রয়েছে। হাসপাতাল ও পরিবার সুত্রে জানাযায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের মোঃ সালেমের ছেলে নজরুল ইসলাম (২৫) মোবাইল ফোনের মাধ্যমে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে
উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ১২২ জন চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ক্ষমতাশীন আওয়ামী লীগ। আজ রোববার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তালিকা প্রকাশ করেন। এর আগে শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে নৌকা, জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদকে লাঙল, স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিমকে টেবিল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমানকে আম ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খানকে বাঘ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রোববার সকালে ডিএনসিসির রিটার্নিং কর্মর্তা আবুল কাশেম
দুই মাসেরও বেশি হয়ে গেল সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। তবু তাঁদের রাজকীয় বিয়ের আবেদন একটুও ফিকে হলো না। এই যুগলের ভারতীয় ও খ্রিস্টান রীতির বিয়েসহ যাবতীয় অনুষ্ঠানের ছবি দেখতে এখনো অনুরাগীরা আকুল। অন্তর্জালে প্রকাশ পেলেই হচ্ছে ভাইরাল। এবারও তা-ই হলো। সম্প্রতি ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা-নিকের গায়েহলুদ অনুষ্ঠানের একাধিক
ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বলেন, জেলা ভিত্তিক ধারণা নিয়েই মূল বাজেট করা হবে। নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে আজ রোববার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যান। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা
সৌদি আরবের পবিত্র মদিনায় মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতে গিয়ে নির্মমভাবে নিহত হয়েছে শিয়া সম্প্রদায়ের ছয় বছরের শিশু জাকারিয়া জাবের। তার মায়ের মুখে দরুদ শরিফ শোনার পর গাড়ির কাচ ভেঙে তা দিয়ে মায়ের সামনেই শিশুটিকে নির্মমভাবে হত্যা করেছে এক ট্যাক্সিচালক। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, মাজহাবগত বিদ্বেষের কারণেই এ পরিণতি হয়েছে শিশুটির। এরই মধ্যে শিশুটির জানাজা সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক
নিউজিল্যান্ড সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২ উইকেটে হারলেও ব্যাট-বলের প্রস্তুতিটা একেবারে মন্দ হয়নি। ব্যাট হাতে বিপর্যয় যেমন দেখা গেছে তেমন বিপর্যয় কাটিয়ে আবারো ম্যাচে ফেরার চিত্র দেখা গেছে সফরকারীদের। আবার বল হাতে শুরুতে ছন্দ দেখাতে না পারলেও শেষ দিকে দারুণ লড়াই করেছে। বাংলাদেশের দেয়া ২৪৮ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা পায় নিউজিল্যান্ড একাদশ। ওপেনিং
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দল থেকে ভোট করা নেতাদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্কাইপিতে লন্ডন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন। বিকাল ৫টা থেকে তিন ঘণ্টা চলে এই কথোপকথন। তারেক রহমান এ সময় দলীয় প্রার্থীদের বক্তব্য শোনেন। প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোট কারচুপির তথ্যগুলো তাকে
কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম আমানগন্ডা এলাকা থেকে কাভার্ডভ্যান ও এর চালককে আটক করা হয়। আটক আলমগীর হোসেন (৩৫) সীতাকুণ্ড উপজেলার উত্তর রহমতনগরের আবুল বাশারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এএসআই নূর উদ্দিনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বিওপির দক্ষিণে (চট্ট-মেট্রো- ১১-৬৫৬৬) নম্বরের কাভার্ডভ্যান
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আরও দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি,সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সংরক্ষিত নারী আসনে এই প্রার্থী হলেন, নাদিয়া ইয়াসমিন জলি (পাবনা) ও রত্না আহমেদকে (নাটোর)
এতদিন বিপিএলের সংক্ষিপ্ত ফরম্যাটে মনোনিবেশ ছিল টাইগারদের। বিপিএলে চার-ছ্ক্কার ঝড়ো ইনিংস দেখা গেছে জাতীয় দলের অনেক ক্রিকেটারের ব্যাটে। বিপিএলকে অনেকটা নিউজিল্যান্ড সফরের অনুশীলনই বলা চলে। আগামী ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে সাকিববিহীন টিম টাইগার। তার আগে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ রোববার লিনক্লোনে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ রোববার। আজকের পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন তারা। এ উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরস্বতী পূজা উপলক্ষে