কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রী পিচসহ দশজন পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত একটি বলগেট জাহাজ আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাত সাড়ে বারোটায় কলাপাড়ার কাউয়ারচর সমুদ্র উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সমুদ্রে এসব অবৈধ পন্যসহ পাচারকারীদের আটক করা হয়। বৃহস্পতিবার বেলা তিনটায় কোস্টগার্ড নিজামপুর স্টেশনের কন্টিজেন্স কমান্ডার মো. ইদ্রিস সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে কলাপাড়া উপজেলার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয়ায় জাহিদুর রহমানের কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নেত্রীকে কারাগারে রেখে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়, তারা জাতীয়তাবাদী আদর্শের নয়। তার বিচার জনগণই করবে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, দলের সিদ্ধান্ত,
শপথ গ্রহন করলেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত বরিশালের আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। একই সাথে শপথ গ্রহন করেছেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় ও রফিকুল ইসলাম তালুকদার।বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনারের সন্মেলন কক্ষে কমিশনার রাম চন্দ্র দাস উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগৈলঝাড়ায় আওয়ামী
মশার আতংকে ভুগছে বিশ্ববাসী। বিশেষকরে উপমহাদেশে মশার উপদ্রবটা অবর্ণণীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মশার কামড়ে বিশ্বে বছরে ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। যে কারণে মশা নিধনে নানা ধরণের প্রযুক্তি তৈরিতে ব্যস্ত বিজ্ঞানীরা। তবে মশা নির্মূল করতে এবার অদ্ভুত এক পরিকল্পনা নিয়েছে গুগল। তারা জানিয়েছে, মশা মারতে মশার আরও প্রজনন ঘটাতে হবে। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট সম্প্রতি
পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় রিপন নামের ১ মরগি ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কার্ভাট ভ্যান চালক আবদুর রহমান। বৃহস্পতিবার সকালে উপজেলার মোল্লাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, বরিশাল থেকে পল্ট্রি কাভার্ড ভ্যানে মুরগি নিয়ে পটুয়াখালীর বাউফল যাচ্ছিল। পথিমধ্যে দুমকির মোল্লাখালী এলাকায় পৌছলে ওই যানটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মুরগির মালিক রিপনকে
২৬ এপ্রিল (শুক্রবার) বন্ধ হচ্ছে দেশের সব অপারেটরের মোট ২২ লাখ ৩০ হাজার সিম। এ বিষয়ে সংশ্লিষ্ট অপারেটরদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির নির্দেশনায় ছিল- একই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি নিবন্ধিত সিম রাখা যাবে না। কিন্তু দেখা গেছে, একই পরিচয়পত্রে নিবন্ধিত সিমের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২২ লাখ ৩০ হাজার। ২৬ এপ্রিলের মধ্যে এসব সিম বন্ধ করতে
সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কৃত্রিম পায়ে হেঁটে বাড়ি ফিরছেন গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো সেই প্রাইভেটকারচালক রাসেল সরকার। কৃত্রিম পা সংযোজনের সাত দিন পর বৃহস্পতিবার সিআরপি থেকে ছাড়পত্র দেয়া হয় তাকে। পরে দুপুরে হাসপাতাল থেকে বের হন তিনি। কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক জানান, চার সপ্তাহ সিআরপির তত্ত্বাবধানে থাকার কথা থাকলেও মনোবল ও শারীরিক সামর্থ্যের কারণে রাসেলকে অনেক আগেই
মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় করণ, কল্যাণ তহবিলসহ অবসর তহবিলের অতিরিক্ত অর্থ কর্তণের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সমিতির সহ-সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রীর সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আস্কর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রিয় লাল মন্ডল, পয়সা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর
শ্রীলংকায় গির্জা ও হোটেলে ভয়াবহ প্রাণঘাতী হামলায় দুই ছেলেকে সহযোগিতার অভিযোগে দেশটির এক ধনকুবেরকে গ্রেফতার করা হয়েছে। এ হামলায় ৩৬০ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছেন। বিএনএনের খবরে বলা হয়েছে, ওই হামলার ঘটনায় মোহাম্মদ ইউসুফ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। হামলাকারী দলে থাকা দুই ভাই ইনসাফ ইব্রাহিম ও ইলহাম ইব্রাহিম রোববারের হামলায় জড়িত সন্ত্রাসীদের মধ্যে ছিলেন। তাদের বাবা মোহাম্মদ ইউসুফ
নরসিংদীর পলাশে মাদক সেবনে বাধা দেওয়ায় এক ফল ব্যবসায়ীর বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে র্দুবৃত্তরা। বুধবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের উত্তর চন্দন গ্রামে এ ঘটনা ঘটে। র্দুবৃত্তরা বাড়ি-ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা আলমারীর লকার ভেঙে নগদ এক লাখ ২০ হাজার টাকা ও গৃহিনীর গলার স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। এসময় র্দৃবৃত্তদের বাধা দিতে গিয়ে আহত হয় জাহাঙ্গীর
সাবিলা নূরের বিয়ের গুঞ্জণ শোনা যাচ্ছে বেশ কিছুদিন থেকে। শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। আপতত অভিনয় থেকেও কিছু দিনের জন্য বিরতি নিয়েছেন সাবিলা। এই সুযোগটাও নিয়েছেন নিন্দুকরা। বিয়ের জন্যই সাবিলা অভিনয় থেকে দূরে ছড়াচ্ছে এমন গুঞ্জন। শুটিং পাড়ায় সাবিলা নূরের দেখা নেই। আপাতত অভিনয় থেকে দূরে তিনি? আসলেই কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী? বর্তমানে কোথায়
সারাদেশের মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরীহ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। কাউকে হত্যা করার মাধ্যমে কারো বিচারের অধিকার ইসলাম কাউকে দেয়নি। বিচার করবেন রাব্বুল আল আমিন। জুমার খুতবায় (খুতবার আগে দেয়া বক্তব্যে) আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার করবেন। আমরা শান্তি চাই। দেশে শান্তি থাকলে অবশ্যই উন্নয়ন হবে। বৃহস্পতিবার রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে নতুন বিরতিহীন ‘বনলতা এক্সপ্রস’ ট্রেনের
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যোগ দেয়া গণফোরামের সদস্য মোকাব্বির খান নতুন করে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। বুধবার সংসদে যোগ দেয়ার প্রথম দিনেই তিনি এ দাবি জানান। গণফোরাম ও এই সংগঠনের সভাপতি ড. কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে সর্বপ্রথম দাবি জানাব- অবিলম্বে এমন একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে দলমত-নির্বিশেষে দেশের মানুষ নির্ভয়ে তাদের
টুইটারে প্রায় সময় নানা পোস্ট করলেও সংস্থাটির সঙ্গে সম্পর্ক মোটেও ভালো নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের বরাবরের অভিযোগ টুইটার প্রধান রিপাবলিকান নেতা বলে ইচ্ছাকৃতভাবে তার ফলোয়ার কমিয়ে দিচ্ছে। তাই ফলোয়ার কমে যাওয়ায় উদ্বিগ্ন ট্রাম্প জবাব চেয়ে হোয়াইট হাউসে ডেকে টুইটার সিইও জ্যাক ডরসির সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের বৈঠকে টুইটারের প্রধান নির্বাহীর কাছে নিজের ফলোয়ার কমে
হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর নিয়ন্ত্রণাধীন কওমি মাদ্রাসাগুলোর সরকারি বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে চলমান দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার প্রশ্নপত্র ফের ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। এ প্রশ্নপত্র ফাঁসের কারণে দাওরায়ে হাদিস জামাতের বৃহস্পতিবারের আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সনদের সরকারি স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্নপত্র দুবার ফাঁস হওয়া নিয়ে
এমপি হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা জাহেদুর রহমান জাহিদ। বৃহস্পতিবার দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কক্ষে শপথ নেন। আজ বৃহস্পতিবার সকালে জাহিদুর রহমান শপথ নেওয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন। পরে সংসদ সচিবালয়ে দুপুরে জাহিদুর রহমানের শপথ অনুষ্ঠানের সময় করেন স্পিকার। এর আগে বিএনপির
কক্সবাজারের উখিয়ায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, ২৪ এপ্রিল সকাল ১১টায় উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের চাকমাপাড়া নামক এলাকায়। কাঠ চিরাইকে কেন্দ্র করে স’মিলের স্টাফ ও মালিকপক্ষের সাথে তর্কাতর্কির জের ধরে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া লম্বাঘোনা গ্রামের মৃত ভবতোষ বড়ুয়া ছেলে
পাটের জিনোম সিকোয়েন্স উদ্ঘাটনের পর থেকে বাংলাদেশের বিজ্ঞানপ্রেমী ছাত্র-ছাত্রীদের মধ্যে ডিএনএর ব্যাপারে কিছুটা আগ্রহ সৃষ্টি হয়। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি প্রণোদনায় এই গবেষণা কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল। প্রধান কারিগর ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জীববিজ্ঞানী ড. মাকসুদুল আলম। সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাট গবেষণা ইনস্টিটিউটের একঝাঁক উদ্যোগী গবেষক। সফটওয়্যার কম্পানি ‘ডাটা সফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড’-এর বিশেষজ্ঞরাও ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে। সাংবাদিকরা তখন
স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কা করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ জন্য তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৫০২) করেছেন। গতকাল বুধবার রাজধানীর বনানী থানায় এরশাদের আবেদনের ভিত্তিতে জিডিটি লিপিবদ্ধ করা হয়। বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিথুন জানান, বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শায়হান ওয়ালীউল্লাহকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। জিডিতে
রাজশাহী-ঢাকা রুটের নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা উড়িয়ে ট্রেনটির উদ্বোধন করেন। উদ্বোধনের আগ মুহূর্তে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদ ও রাজশাহীর আমের কথা আমাদের মাথায় আছে। সেই চিন্তা করেই এসময়ে ট্রেনটির উদ্বোধন
ডেনমার্কের রাজধানী কোপেনহেগের একটি মসজিদে জুমার নামাজ চলাকালীন খ্রিস্টান চরমপন্থী নেতার কোরআন পুড়িয়ে উল্লাস ও অবমাননার ঘটনায় ফুঁসে ওঠেছে দেশটির মুসলিম সম্প্রদায়। রাসমুস পালুদান নামক ওই চরমপন্থী খ্রিস্টান স্ট্রিম কুরস নামের ফার-রাইট কট্টরপন্থী অভিবাসী এবং ইসলামবিদ্বেষী একটি রাজনৈতিক দলের প্রধান। তার এ ঘৃণ্য অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এবং কোরআনের প্রতি সম্মান প্রদর্শনে ডেনমার্কে বসবাসরত মুসলিম সম্প্রদায় শান্তিপূর্ণ বিক্ষোভ
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের সমর্থনে এবার মুখ খুললেন দলটির সভাপতি অমিত শাহ। সাধ্বীর সুরে অমিত শাহ বললেন, একজন হিন্দু কখনো জঙ্গি হতে পারে না। মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা জামিনে মুক্ত। তার বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা চলছে। তাকেই এবার মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু তার প্রার্থীপদ নিয়ে হইচই শুরু
রানা প্লাজা ধসের ছয় বছর পেরিয়ে গেছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল রাজধানীর অদূরে সাভারে ভবন ধসের ঘটনায় এক হাজার ১৩৬ জন শ্রমিক প্রাণ হারান। দুর্ঘটনাটি এযাবৎকালে সংঘটিত বিশ্বের তৃতীয় বৃহৎ শিল্প দুর্ঘটনা। অবশ্য এ দুর্ঘটনা সামাল দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বর্তমানে বিশ্বের সেরা ১০টি কারখানার মধ্যে বাংলাদেশে স্থাপিত হয়েছে ৭টি গ্রিন কারখানা। বেড়েছে রফতানি আয়। তবে রানা
ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা পেল মুসলিম দেশ ওমান। আরব উপদ্বীপের দেশটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অধীনে ৫০ ওভারের ক্রিকেট খেলার মর্যাদা পেল। ওমানের পাশাপাশি ওয়ানডে মর্যাদে পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ নামিবিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিদের দ্বিতীয় রাউন্ডে শ্বাসরুদ্ধকর ম্যাচে বুধবার স্বাগতিক নামিবিয়াকে ৪ উইকেট পরাজিত করে ওমান। এই জয়ে ৬ দলের মধ্য থেকে দুর্দান্ত পারফরম্যান্সের