এ সময়ের জনপ্রিয় একটি বিষয় সেলফি। সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা অনেকের নেশাতে পরিণত। যে কারণে ক্যামেরাহীন মোবাইল এখন বিলুপ্তির পথে। কোথাও কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে, বন্ধুদের সঙ্গে আড্ডায় বা কোনো স্মৃতিকে ছবিতে ধরে রাখতে সেলফি তুলছেন প্রায় সবাই। এভাবে সেলফি তোলার হিড়িক অনেকটা মানসিক রোগে পরিণত। এ নিয়ে বইছে সমালোচনার ঝড়। তবু সেলফি আক্রান্তরা ক্ষান্ত হচ্ছেন না। যে
বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাড. মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক বাণীতে তারা এ শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, অতীতের গ্লানি, দুঃখ মুছে, অসুন্দর ও অশুভ পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ ১৪২৬ জাতীয় জীবনে আরো সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক। উৎসবমুখর বাংলা নববর্ষের এই দিনে দেশবাসীসহ বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও
পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামীয়া মাদ্রাসা থেকে তারা বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে তারা প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কওমি ছাত্রঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাফেজ
কক্সবাজার শহরের লালদীঘির দক্ষিণ পাড়ে জিলানী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সিগারেটের নিক্ষিপ্ত অংশ কিংবা মার্কেটের পাশের ব্যাচেলর রুমের রান্নার চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা। প্রত্যক্ষদশীরা জানান, হঠাৎ জিলানী মার্কেটের ছাদের ওপর দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখে
দেশের নৃ-গোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাহাড়ি বিভিন্ন নৃ-গোষ্ঠী জনগণের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস বাংলাদেশি জাতীয়তাবাদের অপরিহার্য উপাদান। তাদের সৌন্দর্যমণ্ডিত সাংস্কৃতিক বৈশিষ্ট্য জাতীয় ঐতিহ্যকে প্রাচুর্যময় করেছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলবাসী বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগাই, বৈসুক, বিষু ও বিহু এবং নববর্ষ উপলক্ষে সব সম্প্রদায়ের প্রতি আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল
বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বঙ্গভবনে প্রবেশ করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি তার সফরসঙ্গীদের নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন। সেখানে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারা উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। বঙ্গভবন থেকে বের হয়ে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজে অংশ নেবেন। এর
পহেলা বৈশাখে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ময়মনসিংহে আসছেন। বাংলা নববর্ষ উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেবেন এবং নিজের শিক্ষা স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন, শিক্ষার্থী ও সহপাঠীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৪ ব্যাচের আরেক শিক্ষার্থী ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডা. টান্ডি দর্জিসহ বেশ কয়েকজন মন্ত্রী এ সফরে থাকবেন। এ উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসকে নতুন
বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ অঞ্চলের একাধিক জেলায় ভিসা সেন্টার খোলা হয়েছে। ভবিষ্যতে এই ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে। শনিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাজশাহীতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার বাট্টি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ভারতের বন্ধু প্রতীম দেশ। দুই দেশের এই সম্পর্ক দীর্ঘদিনের এবং
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক বার্তায় দেশবাসীকে এ শুভেচ্ছা পাঠান। শুভেচ্ছা বার্তায় ওবায়দুল কাদের লেখেন, লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়। ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের ডানা মেলে। তবুও ..... নতুন বছরে বাংলাদেশের নতুন কোনো দুর্ভাবনা
দুর্নীতিবাজরা কখনোই যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, সে কারণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে কিছু ঘটনা ও রটনা’ শীর্ষক দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, কোনো দুর্নীতিবাজ, সে যে
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ও ঢাকা ডেমরায় গলাকেটেশিশু মনির হত্যার প্রতিবাদে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা বাজার উত্তপ্ত হয়ে উঠেছে। মানববন্ধনসহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে নুসরাতও শিশু মনির হত্যাকান্ডের বিচার দাবী করছেন প্রতিবাদকারীরা।শনিবার (১৩ এপ্রিল) সকাল দশটায় সেভ দ্য ভিলেজ ও বেড়তলা মেঘনা সমাজকল্যাণ সমিতির আয়োজনে উপজেলার বেড়তলা বাজারে সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ
শাবান মাসের চাঁদ দেখা এবং শবেবরাতের তারিখ নিয়ে বিতর্কের অবসানে ১০ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি শবে বরাতের আগে আগামী ১৭ এপ্রিলের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবে। আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তিনি জানান, মারকাজুদ দাওয়ার মহাপরিচালক মাওলানা মুফতি আব্দুল
বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস কোরা’। শনিবার (১৩ এপ্রিল) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। তখন বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী সু-স্বজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায়। বাংলাদেশে সফরকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এবং বিএন ফ্লিট কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জাহাজটির অধিনায়ক। পাশাপাশি জাহাজের কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের বিভিন্ন
কক্সবাজারের উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৮ লক্ষাধিক টাকার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। বিজিবি সুত্রে জানা যায়, শনিবার দুপুরে টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস তল্লাশী করে করে শরীরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ১৮৯০ পিস ইয়াবাসহ চট্রগ্রামে আনোয়ারা থানার মৃত চাঁন মিয়ার স্ত্রী মোছাঃ ফরিদা বেগমকে আটক করা হয়। এছাড়াও একই দিন অপর অভিযানে রেজুখাল যৌথ চেকপোষ্টের সদস্যরা টেকনাফ হতে কক্সবাজারগামী সিএনজি
‘বিশ্বের বিভিন্ন দেশে কেন্দ্রীয় সরকারের চেয়ে স্থানীয় সরকার শক্তিশালী। স্থানীয় সকল উন্নয়নে বাংলাদেশে স্থানীয় সরকার তেমন ভূমিকা রাখতে পারছে না। এখানে মন্ত্রী-এমপিরা স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, যা উন্নত বিশ্বের কোন দেশে দেখা যায় না’। এসডিজি বাস্তাবায়নে স্থানীয় সরকারের ভূমিকা তাদের হাতে তুলে দিয়ে, তাদের স্থানীয়ভাবে কাজ করার ক্ষমতা দেয়া হলে স্থানীয় সরকারের ক্ষমতা বাড়বে - এ কথা বলেছেন স্টাস্টেইনেবেল
দৈনন্দিন বাড়তে থাকা কাজের চাপের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ঘাড়, কোমড় আর পিঠের ব্যথা! সমস্যা যতই হোক না কেন, চট করে কাজের ধরন বদলে ফেলা কখনওই সম্ভব নয়। তবে কাজের চাপে বাড়তে থাকা ঘাড়, কোমড় আর পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে আমাদের জীবনযাত্রায় কতগুলো পরিবর্তন আনা জরুরি। পরিবর্তন আনা জরুরি আমাদের হাঁটা-চলা বা বসার অভ্যাসেরও। আসুন জেনে নেওয়া যাক কাজের
বাংলাদেশ ও ভুটান আজ পারস্পরিক স্বার্থে তাদের দেশীয় বাজারে উভয় দেশের বেশ কিছু পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার নিয়ে কাজ করার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেছে। বাংলাদেশ এবং ভুটানের মধ্যে আজ আনুষ্ঠানিক আলোচনায় ভুটান বাংলাদেশের বাজারে দেশটির ১৬টি পণ্যের শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে আর বাংলাদেশ চেয়েছে তাঁদের বাজারে ১০টি বাংলাদেশী পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত
টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে (২৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই নারীর বাবার বাড়ি কালিহাতী আর স্বামীর বাড়ি সখিপুর উপজেলায়। ওই নারী জানান, গতরাতে তিনি তার স্বামীকে নিয়ে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসলে কয়েকজন যুবক তাদের আটক করে ডিসি লেকে নিয়ে যায়। পরে স্বামীর সামনে তিনজন
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সুলায়েশি প্রদেশে তীব্র ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর কমপক্ষে ২০ বার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। ইন্দোনেশিয়ার জলবায়ু এবং ভূপ্রকৃতি বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা বিএমকেজির তথ্য অনুযায়ী, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর প্রায় ২০ বার বিভিন্ন মাত্রার কম্পন অনুভূত হয়েছে। তবে সবচেয়ে
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। দলের সহ দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে
বাংলাদেশ নৌবাহিনীতে ২০২০-এ অফিসার ক্যাডেট ব্যাচে (প্রথম গ্রুপ) জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী ব্যাচের নাম: ২০২০-এ অফিসার ক্যাডেট ব্যাচ (প্রথম গ্রুপ) পদের নাম: জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এসএসসি ও এইচএসসি/সমমান। উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০। এছাড়া গণিত ও পদার্থবিজ্ঞানে
গত সপ্তাহে দেশের শেয়ার বাজারে পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই মূল্যসূচকের পতন হয়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের সপ্তাহের তুলনায় কমেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে শেয়ার বাজারে পাঁচ কার্যদিবস লেনদেন হয়। এর মধ্যে চার দিন দরপতন হওয়ায় বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ৮০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বারবার অবৈধভাবে ক্ষমতায় এসে বিএনপির নেতাকর্মীদের ওপর সীমাহীন নির্যাতন করছে- এমন অভিযোগ করে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এত নির্যাতন বাংলাদেশে কেন, সারা বিশ্বের কোনো রাষ্ট্রে কোনো রাজনৈতিক দলের ওপরে হয় নাই। প্রায় এক লাখ মামলা ২৬ হাজার নেতাকর্মীর নামে। তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী নামে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। তারপরও বিএনপি উঠে দাঁড়াচ্ছে। শনিবার
দুর্বৃত্তদের আগুনে মৃত্যু হয়েছে সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল তাকে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান নুসরাত জাহান রাফি। সেই আগুন ছড়িয়ে পড়েছে মানুষের হৃদয়ে। নুসরাত হত্যার বিচারের দাবি জানিয়েছে হাজার হাজার মানুষ। শোবিজ অঙ্গনের তারকারাও মাঠে নামলেন এবার। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি