রবিবার, ৮ মার্চ, ২০২৬২৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকারে ঢাকা-থিম্পুর ঐক্যমত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ০:৩৮

শেয়ার করুনঃ
পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকারে ঢাকা-থিম্পুর ঐক্যমত

বাংলাদেশ ও ভুটান আজ পারস্পরিক স্বার্থে তাদের দেশীয় বাজারে উভয় দেশের বেশ কিছু পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার নিয়ে কাজ করার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেছে। বাংলাদেশ এবং ভুটানের মধ্যে আজ আনুষ্ঠানিক আলোচনায় ভুটান বাংলাদেশের বাজারে দেশটির ১৬টি পণ্যের শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে আর বাংলাদেশ চেয়েছে তাঁদের বাজারে ১০টি বাংলাদেশী পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব শহীদুল হক একথা বলেন। প্রেস সচিব ইহসানুল করিম ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে এবং সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের ১৬টি পণ্যের বাংলাদেশের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। শহীদুল হক বলেন, আজকের দ্বিপাক্ষিক আলোচনাটি খুবই ইতিবাচক হয়েছে এবং আলোচ্য বিষয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হওয়ায় এগুলো কার্যকর হবে বলেও আশা করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে পররাষ্ট্র সচিব উল্লেখ করেন। পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, বাংলাদেশের ১০টি পণ্যের কোটা ও শুল্ক মুক্ত প্রবেশাধিকারের বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, দু’দেশই এটি কার্যকরের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে এখন এটি বাস্তবায়ন পর্যায়ে কাজ করতে হবে।’ পররাষ্ট্র সচিব বলেন, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ এবং স্বাস্থ্য খাতের বিষয়ে আলোচনায় প্রাধান্য দেওয়া হয়। ট্রানজিটের বিষয়ে তিনি বলেন, এই অঞ্চলে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) সড়ক এবং রেল যোগাযোগের বিষয়টি একটি বড় উদ্যোগ। পররাষ্ট্র সচিব বলেন, ‘যদিও সকল দেশই চুক্তিতে স্বাক্ষর করেছে তথাপি ভুটানের সংসদে এটি অনুসমর্থিত হয়নি। তবে, ভুটানের নতুন সরকার বলেছে এই উদ্যোগ সংক্রান্ত বিলটি তাদের সিনেটের উচ্চকক্ষে আলোচনার জন্য পুনরুত্থাপিত হবে এবং তারা এটি পাশের বিষয়ে আশাবাদী।’ ভুটানের সংসদে বিলটি অনুমোদিত হলে আলোচ্য চারটি দেশের মধ্যে যোগাযোগ আরো শক্তিশালী হবে, বলে তিনি উল্লেখ করেন।

আরও

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

পররাষ্ট্র সচিব বলেন, আজ ঢাকা এবং থিম্পুর মধ্যে বৈঠকের পর স্বাস্থ্য, কৃষি, জাহাজ শিল্প, পর্যটন এবং জনপ্রশাসন প্রশিক্ষণ বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, ঢাকা-থিম্পুর সম্পর্ক ‘গভীর এবং ঐতিহাসিক’ কেননা ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটানই সর্বপ্রথম বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। ‘যে কোন সম্পর্কের থেকেই এই সম্পর্ক অনেক বেশি গভীর এবং বছর বছর আমাদের বন্ধন আরো সুদৃঢ় হয়েছে। এই সম্পর্ক ক্রমেই গভীর এবং সম্প্রসারিত হয়েছে’ যোগ করেন তিনি।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

শহীদুল হক বলেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরের পর দু’দেশের ব্যবসার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তখন থেকেই পর্যটন খাতে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো বেড়েছে। তিনি বলেন, ‘দু’দেশের মধ্যকার সম্পর্ক কেবল গভীরই হয়নি বিভিন্ন ক্ষেত্রে যেমন ব্যবসা, বাণিজ্য এবং পর্যটন খাতে এই সম্পর্ক আরো সম্প্রসারিত হয়েছে।’ পররাষ্ট্র সচিব বলেন, দু’দেশের মধ্যে বৈঠকে আঞ্চলিক বিদ্যুৎ ব্যবসা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে যেহেতু এই বিষয়ে আগে থেকেই আলোচনা চলছে ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন এবং এটি এই অঞ্চলে বাজারজাত করণের বিষয়ে। আর বাংলাদেশ এই জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগেও আগ্রহী। ‘এই বিষয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে এবং আমরা আশা করছি, এই বিষয়ে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে’, বলেন তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

পররাষ্ট্র সচিব বলেন, ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন এবং এই উৎপাদিত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে বাজারজাতকরণ শুরু হলে এই তিন দেশের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতার সৃষ্টি হবে। তিনি বলেন, ভুটান তাঁদের স্বাস্থ্য খাতে চিকিৎসকের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে চিকিৎসক নেওয়ার বিষয়েও আগ্রহ দেখিয়েছে। এই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি ব্যক্তিগতভাবেও এই বিষয়ে খেয়াল রাখবেন কেননা স্বাস্থ্য খাতে দু’দেশের সহযোগিতা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজে ভুটানের শিক্ষার্থী কোটা ১০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

শহীদুল হক বলেন, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের ভূয়সী প্রশংসা করেছেন। ভূটানের প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন বলে তিনি জানান। লোটে শেরিং, যিনি নিজেই একজন চিকিৎসক, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেনের অটিজম খাতে ব্যাপক অবদানেরও প্রশংসা করেন।

আরও

ত্রুটিপূর্ণ বিমানেই তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট বিতর্ক

ত্রুটিপূর্ণ বিমানেই তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট বিতর্ক

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

হাকিমপুরে এসপির গাড়ি আটকে শ্রমিকদের মব সৃষ্টির চেষ্টা, গ্রেফতার

হাকিমপুরে এসপির গাড়ি আটকে শ্রমিকদের মব সৃষ্টির চেষ্টা, গ্রেফতার

বৈষম্যবিরোধী কর্মী হত্যা ইস্যুতে বাসে আগুন, শ্রমিকদের সড়ক অবরোধ

বৈষম্যবিরোধী কর্মী হত্যা ইস্যুতে বাসে আগুন, শ্রমিকদের সড়ক অবরোধ

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

নোয়াখালীতে কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালীতে কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

মৌলভীবাজারে কৃষিজমি গিলছে শিল্প প্রতিষ্ঠান-স্থাপনা, কমেছে ৭০০ একর

মৌলভীবাজারে কৃষিজমি গিলছে শিল্প প্রতিষ্ঠান-স্থাপনা, কমেছে ৭০০ একর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

এ সম্পর্কিত আরও পড়ুন

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে এবং মর্যাদা ও নিরাপত্তা নিয়ে সমাজে অবদান রাখবে। ‘আন্তর্জাতিক নারী দিবস–২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

দেশে তেলের কোনো সংকট নেই এবং জনগণকে অযথা আতঙ্কিত হয়ে তেল মজুত না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং আগামী ৯ মার্চ আরও দুটি ভেসেল তেল নিয়ে দেশে পৌঁছাবে। শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের

ত্রুটিপূর্ণ বিমানেই তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট বিতর্ক

ত্রুটিপূর্ণ বিমানেই তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট বিতর্ক

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে। গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও গত ২৫ ডিসেম্বর ওই উড়োজাহাজটি দিয়েই ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়, যেখানে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রী ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মো. মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত তিন

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

সরকার জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একটি নির্দেশনা জারি করে ফিলিং স্টেশন থেকে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ব্যক্তিগত ও গণপরিবহন চালকরা নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারবেন না। বিপিসি জানায়, দেশে জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ আমদানি করা হয়। বৈশ্বিক সংকট ও বিভিন্ন গণমাধ্যমে

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে। শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি কোনও ব্যক্তি নয়, বরং একটি প্রতিষ্ঠান। তাই তার ভাষণ শুধু আনুষ্ঠানিকতা নয়, সংসদকে শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।” তিনি যোগ করেন, সংসদকে আরও স্মরণীয় করে রাখতে হবে, কারণ এ