জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও তার দল। আজ বুধবার বিকেলে বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ। তিনি বলেন, এরশাদের শারীরিক পরীক্ষা করবে বিশেষজ্ঞ একটি টিম। যদি তারা বিদেশে নেয়ার মত দেয় তাহলে এয়ার অ্যাম্বুল্যান্সে কল করে সিঙ্গাপুরে পাঠানো হবে। এর আগে দুপুরে বনানীতে সংবাদ সম্মেলন করে এরশাদের
গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিল নামে একটি কারখানার তুলার গুদামে আগুন লাগার ঘটনায় বুধবার দুপুর ১২টা নাগাত মোট ছয়জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসকর্মীরা। শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামের মোহাম্মদ জয়নালের ছেলে এসি প্ল্যান বিভাগের আনোয়ার হোসেন (২৮), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আলাউদ্দিনের ছেলে নিরাপত্তা কর্মী রাসেল মিয়া (৪৫), গাজীপুর ইউনিয়নের হাসেন আলীর ছেলে কোয়ালিটি বিভাগের শাহজালাল(২৬), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা গ্রামের শামসুল
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত ডাঃ খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বরুণ কুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন অত্র বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য মোঃ শাহে আলম ( রাকিব ) সিকদার। প্রধান শিক্ষকের পাহাড় সমান দুর্নীতির প্রতিবাদে রাকিব সিকদার, বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ব্যাপারটি এলাকায় বেশ আলোচিত হয়েছে। রাকিব সিকদার জানান,
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম ,উন্নত গাভী পালনের জন্য গো খাদ্যের চেক বিতরন করলেন বরিশাল ১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থ প্রত্যেক দোকান মালিককে পুণর্বাসরে জন্য দুই বান্ডিল করে ঢেউ টিন ও ছয় হাজার টাকা এবং
বরিশালের আগৈলঝাড়া নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে ভ্যান চালক মোসলেম উদ্দিন গাইনের লাশ বুধবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, তিনি খবর পেয়ে দুপুরে বাকাল গ্রামের ঘটনাস্থলে গিয়ে ভ্যান চালক মোসলেম উদ্দি গাইন (৬০) এর লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করেন। ভ্যান চালক মোসলেম
সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত রিফাত শরিফ হত্যাকাণ্ডে বরগুনার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির উপর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেন, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে দুগ্রুপের মধ্যে অন্তত ৮ রাউন্ড গুলিবিনিময় হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী বছরের জন্য আবাসিক হলগুলো ৩৮ দিন এবং ৮৯ দিন ক্লাস ছুটির তালিকা প্রকাশ করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। জুলাই মাসের প্রকাশিত ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে এ ছুটির তালিকা পাওয়া যায়। ক্যালেন্ডার সূত্রে জানা গেছে যায়, আগামী ৭ থেকে ২২ আগস্ট ঈদ-উল-আজহা এবং জাতীয় শহীদ দিবস, শীতকালীন ছুটি ৫ থেকে ৯ জানুয়ারী, শব-ই কদর ও ঈদ-উল-ফিতর ছুটি ২০ মে
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে রিফাত ফরাজীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী। আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। হুমায়ুন কবির বলেন, আদালতে হাজির করে রিফাত ফরাজীর ১০ দিনের
রাজধানীর দুটি রুটে রিকশা চলাচল বন্ধ হচ্ছে। আগামী রোববার (৭ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। প্রাথমিকভাবে গাবতলী থেকে আসাদগেট হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত রিকশা চলাচল করবে না। এ ছাড়া কুড়িল বিশ্ব রোড থেকে রামপুরা হয়ে খিলগাঁও-সায়েদাবাদ পর্যন্ত রিকশাসহ অন্যান্য অবৈধ ও অননুমোদিত যানবাহন চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অভিযুক্ত শিক্ষককে সকল প্রকার একাডেমিক কার্যক্রমে অব্যহতি দেয়া হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার বিকেলে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আইইআরের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী। এর আগেও সান্ধ্যকোর্সের কয়েক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গত বছর অভিযুক্ত শিক্ষককে ওই ব্যাচের কার্যক্রম থেকে সরিয়ে
টানা দুই কোপা আমেরিকার ফাইনালে হেরে তৃতীয়বারের মাথায় সেমি থেকে বিদায়। সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে। আর মেসিরা এই হারের দায় চাপাচ্ছেন রেফারির ওপর। ম্যাচ শেষে এমনটাই আক্ষেপ করেন আর্জেন্টিনার দলনেতা লিওনেল মেসি এবং স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কোপা আমেরিকার এবারের আসর বসেছে ব্রাজিলে। আর টুর্নামেন্টে বাদ পড়তে পড়তে কোয়ার্টার খেলে আর্জেন্টিনা। সার্জিও আগুয়েরো এবং লতারো মার্টিনেজের গোলে ভেনেজুয়েলাকে ২-০ ব্যবধানে
বদলে গেছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছবির নাম। ছবিটির নতুন নাম দেওয়া হয়েছে ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’। ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির সদস্যরা ছবির আগের নামটি নিয়ে অভিযোগ তুলেছিলেন। তাদের দাবি ছিল, ছবির আগের নামটি মানসিক রুগিদের সেন্টিমেন্টে আঘাত করতে পারে। তাদের সেই কথা মেনে প্রযোজক ও সেন্সর বোর্ডের মধ্যস্থতায় ছবির নতুন নাম রাখা হয় ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’। ছবিটির নাম নিয়ে অনেক হই
উবার, পাঠাওসহ অন্যান্য মোবাইল ফোন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস পরিচালনার নীতিমালা সংশোধন করা হয়েছে। ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৮’ সংশোধন করে সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। নীতিমালার অনুচ্ছেদ ‘জ’ এ ‘সরকার প্রয়োজনে এ নীতিমালার সংশোধন/সংযোজন/পরিবর্তন করতে পারবে’ এর পরিবর্তে সংশোধন করে বসানো হয়েছে ‘সরকার প্রয়োজনে এ নীতিমালার সংশোধন/সংযোজন/পরিবর্তন করতে পারবে। তবে এই নীতিমালার সঙ্গে প্রাসঙ্গিক ফরমসমূহ প্রয়োজনে
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার একটি অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলের ওই অভিবাসী আটক কেন্দ্রে বিস্ফোরণে আহত হয়েছেন আরো কমপক্ষে ৮০ জন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাতের দিকে বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বিমান হামলায় নিহতদের অধিকাংশই আফ্রিকান অভিবাসী। সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়, ইউরোপে পাড়ি জমানোর জন্য অভিবাসীরা অন্যতম
‘বাংলাদেশ দ্রুত ডিজিটাল যুগে প্রবেশ করেছে। সহিংসতা উসকে দেয় এমন ডিজিটাল মিথ্যা প্রচারণা ঠেকাতে এবং নাগরিক তথ্য ও গোপনীয়তার সুরক্ষায় গত বছর সংসদে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাস হয়েছে। বিশ্বের নানা প্রান্তে এ ধরনের আইন চালু আছে।’ মঙ্গলবার মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমসে লেখা এক নিবন্ধে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এতে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দুপুরে রান্না করা খাবারের পরিবর্তে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিম-কলা অথবা ডিম-রুটি দেয়ার চিন্তা-ভাবনা চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।আগামী বছরের ১ জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরুর চিন্তা-ভাবনা থাকলেও আপাতত পরীক্ষামূলকভাবে আগামী অক্টোবর থেকে দেশের ১৬ উপজেলায় ‘মিড ডে মিল’ হিসেবে রান্না করা খাবার পরিবেশন করা হবে। জানা গেছে, বিশ্ব
চীনের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে রাজধানী বেইজিংয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি বুধবার স্থানীয় সময় বেলা ১১টা ৫ মিনিটে বেইজিং বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান চীনের ভাইস ফরেন মিনিস্টার কিং গ্যাং। পরে চীনের সামরিক বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে স্থানীয় সময় সকাল ১০টায়
কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৯নং ক্যাম্প সংলগ্ন লন্ডাখালীর বনভূমির বিশাল এলাকাজুড়ে নতুন করে রোহিঙ্গা ক্যাম্প নির্মাণের ঘটনা নিয়ে স্থানীয় জনগণের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাদের অভিযোগ, দীর্ঘদিনের ভোগ দখলীয় ও সৃজিত বাগান উচ্ছেদ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান বললেন, বির্তকিত ওই ক্যাম্প নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৪ শতাধিক বাড়িঘর
বরগুনায় প্রকাশ্য সড়কে স্ত্রীর সামনে রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রিফাত ফরাজীকে আজ বরগুনা আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। বুধবার সকাল ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় রিফাত ফরাজীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। শফিকুল ইসলাম জানান, রিফাতকে আজ বরগুনা আদালতে হাজির করা
ভারতের পানির জন্য চলছে হাহাকার। তীব্র পানি সংকটে ভুগছে দেশটির দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। চেন্নাইয়ে পানির পাত্র হাতে নিয়ে লাইনে দাঁড়ানো অসংখ্য মানুষের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে পানি পাচ্ছেন না। পানির এমন হাহাকারে বোতলজাত পানিও বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সারাদেশে পানির এমন হাহাকারে উল্লেখযোগ্য এক সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি। পরিচালক এবং প্রযোজকরা জানিয়েছেন, এখন
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোকে তরুণ-তরুণীদের মগজধোলাইয়ের কাজে ব্যবহার করছে বাংলাদেশি জঙ্গিরা। বাংলাদেশি জঙ্গি সংগঠন জেএমবি এই মাদ্রাসাগুলোকে ব্যবহার করছে। মঙ্গলবার ভারতের পার্লামেন্টে এমন মন্তব্য করেন তিনি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, দেশটির বাংলাদেশ সীমান্তে একাধিক জঙ্গিশিবির পরিচালনা করছে জেএমবি। সেই শিবিরে নিয়মিত যাতায়াত করে লস্কর-ই-তৈয়াবার জঙ্গিরা। শুধু আত্মগোপনের জন্যই নয়, সংগঠনে জনবলও নিয়োগ করছে তারা। আর এসব করা হচ্ছে
কোন অন্যায়কে ধামাচাপা দেয়ার জন্য নয়ন বন্ডকে নৃশংসভাবে গুলি করে মারা হয়েছে তা জানতে চেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বরগুনার রিফাত হত্যাকাণ্ডের আসামি নয়ন বন্ডকে গুলি করে হত্যা করার প্রকৃত কারণ প্রকাশ করতে দাবি জানিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বলেছে নদীর পাড়ে গোলাগুলিতে নয়নের মৃত্যু হয়েছে। কিন্তু দিন তিনেক আগে স্থানীয় একটি পত্রিকায় এসেছে যে তাকে হিলি বন্দর
বল দখলের লড়াইটা প্রায় সমান সমান হলেও দারুণ সব আক্রমণ করেছিল আর্জেন্টিনাই। দুই দুইবার তো বার পোস্টও কাঁপায় তারা। কিন্তু কাজের কাজটি করতে পারেনি। অন্যদিকে, স্বল্প সুযোগ পেলেও তার নিখুঁত ফিনিশিং দেয় ব্রাজিল। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে তারা। বুধবার (৩ জুলাই) বাংলাদেশ সময় সকালে আসরের প্রথম সেমিফাইনালে বেলো হরিজন্তেতে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল।