ফ্লাইটে জমজমের পানি বহন করা যাবে না সিদ্ধান্ত জানানোর পর সমালোচনার মুখে তা প্রত্যাহার করে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি নিজস্ব টুইটারের এক টুইট বার্তায় এ সংক্রান্ত সংশোধনী ঘোষণা দেয়। জমজমের পানি মুসলমানদের কাছে পবিত্র একটি পানি। যারা সৌদিতে হজের উদ্দেশে যান তাদের বেশিরভাগই দেশে ফিরে আসার সময় সঙ্গে করে জমজমের পানি নিয়ে আসেন। জমজমের পানি বহনে এমন নিষেধাজ্ঞা মুসলমানদের ধর্মীয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার, কমিউনিকেশন, কেমিক্যাল, ম্যাটেরয়িালস এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ওঈ৪গঊ২)’ শীর্ষক দুই দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামী ১১ জুলাই বৃহস্পতিবার। পঞ্চমবারের মতো এ সম্মেলনের আয়োজন করছে রাবির প্রকৌশল অনুষদ। মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বোস একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রকৌশল অনুষদের ডীন এবং সম্মেলনের সভাপতি প্রফেসর ড. মো. একরামুল হামিদ। তিনি জানান, এবারের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকের দ্বারা দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছে বিশ^বিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন। মঙ্গলবার দুপুরে বিশ^বিদ্যায়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা বিশ^বিদ্যালয়ের অকার্যকর যৌন নিপীড়ন বিরোধী সেল অবিলম্বে কার্যকর করে তাদের এই তদন্তভার অর্পনের দাবি জানান। রাবি ছাত্র ফেডারেশন সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন স্বাক্ষরিত এই স্মারকলিপিতে
বরিশালের আগৈলঝাড়ায় বিনা প্রতিদ্বন্দিতায় দুই ইউপি সদস্য বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকতা মো.সাইদুর রহমান জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রায়ত আনোয়ার হোসেন আনুর স্ত্রী হাসি আক্তার ও বাকাল ইউনিয়নের ৪নং ওর্য়াডে প্রায়ত নির্মল ঘটক এর ওয়ার্ডে পংকজ বৈষ্ণব উপ-নির্বাচনে ৩০জুন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের কোন প্রতিদ্বন্দি না থাকায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন গতকাল মঙ্গলবার তাদের বেসরকারী ভাবে নির্বাচিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়াসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও লিচু চুরির মামলা দায়ের করেছে মহানগরীর হেতেমখা এলাকার আব্দুল্লাহ ইবনে মনোয়ার নামের এক ব্যক্তি। তিনি বাদী হয়ে রাজশাহী সি এম এম আদালতে গত ১৫ মে এ মামলা দায়ের করেন। আগামী ১৬ জুলাই আসামীদের আদালতে হাজিরার জন্য ডাকা হয়েছে বলে বাদী পক্ষের আইনজীবি মিজানুর রহমান বাদশা আজ মঙ্গলবার
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, গৌরনদী উপজেলার জঙ্গলপট্রি গ্রামের গৌরাঙ্গ লাল দে’র ছেলে অশোক দে’কে ১১পিস ইয়াবাসহ আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দাসপট্রি নামক স্থান থেকে সোমবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে এসআই জসিম উদ্দিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং ২(৯-৭-২০১৯)। গ্রেফতারকৃতকে
বঙ্গবন্ধুকন্যা ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ মুক্তি পেয়েছিল গত বছরের নভেম্বরে। এবার সিনেমাটি বিদেশের মাটিতে প্রদর্শিত হতে যাচ্ছে। সিনেমাটি দেখানো হবে ডারবান চলচ্চিত্র উৎসবের ৪০তম আসরে। ডারবান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সাইট ভিজিট করে দেখা যায়, আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসবটি, যা চলবে ২৮ জুলাই পর্যন্ত। ডারবান
বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন এবং অর্থনৈতিক খাতের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা চার দিনের সফরে আজ ঢাকা আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাণী ম্যাক্সিমা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রাণীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। আরও বলা হয়েছে, বুধবার
নুসরাত ফারিয়া। দুই বাংলার চলচ্চিত্রে সমানতালে অভিনয় করছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে এ অভিনেত্রী এবার মডেল হয়েছেন মুম্বাইয়ের একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্রে। এর মধ্য দিয়ে কোনো বাংলাদেশি অভিনেত্রী প্রথমবার কোনো হিন্দি ভাষায় নির্মিত বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন। এটি পরিচালনা করেছেন প্রভাকর শুক্লা। এ বিষয়ে ফারিয়া জানান, বিজ্ঞাপনটির শুটিং হয়েছে গত মার্চ মাসের মাঝামাঝি সময়। তখন তিনি কলকাতায় তার একটি সিনেমার শুটিং করছিলেন।
দেশের সব মহাসড়কে রিকশা, ভ্যানসহ সব গ্রামীণ যানবাহন চলাচলের জন্য আলাদা ধীরগতির লেন নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে দেশের জাতীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ের সব সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও পুরু করা এবং পুরনো সরু সেতু ভেঙে নতুন করে করার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৯ জুলাই) ২০১৯-২০ অর্থবছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালের প্রথম ম্যাচে ওল্ড ট্রাফোর্ডের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর আগে টস জিতে ব্যাটিং নিয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। মঙ্গলবার (০৯ জুলাই) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ ও চতুর্থ দলটি। এর আগে প্রথম পর্বে দু’দলের দেখা হয়েও হয়নি। বৃষ্টিতে ভেসে গেছে নিউজিল্যান্ড-ভারতের মধ্যকার ম্যাচটি। গ্রুপ পর্বে একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে
একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে আবারও আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগ। এবার সংবাদের শিরোনাম ‘গায়ে ধাক্কা’ লাগার জেরে ছাত্রলীগের দুই হলের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে। গত ৩ জুলাই আহত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ৭০ জনের বেশি নেতাকর্মী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত নয় মাসে কমপক্ষে সাতটি রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। যার মধ্যে ‘সিনিয়রকে সম্মান না করা’, ‘খেলার মাঠে স্লেজিং’,
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমদ ও যুবলীগের দুই নেতার হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি টাঙ্গাইল কারাগার থেকে মুক্তি পান। এর আগে হাইকোর্ট যুবলীগের দুই নেতা হত্যা মামলায় সাবেক এমপি রানাকে স্থায়ী জামিন দেন। ১৯ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সোমবার এক ঘণ্টার রেকর্ড বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকা। এমনকি পানি ঢুকে পড়েছে হোয়াইট হাউসের বেজমেন্টেও। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একেবারেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। সবার উঁচু জায়গায় আশ্রয় নেওয়া প্রয়োজন!’ ভারী বর্ষণের ফলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে রেগন ন্যাশনাল এয়ারপোর্ট এলাকায় ৩.৫ ইঞ্চি পানি জমেছে। এর
নরসিংদীতে অপহরণের ৪৮ ঘন্টার মধ্যে বায়েজিদ ইব্রাহিম (১৪) নামে ৮ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।এ সময় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবিকারী অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের শিকার মাদ্রাসার ছাএ বায়েজিদ শিবপুর উপজেলার ভরতের কান্দি এলাকার ব্যাংক কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়ার ছেলে ও নরসিংদী শহরের জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। গ্রেফতারকৃতরা হল ভরতেরকান্দী
নিজের চিকিৎসার জন্য টাকা ম্যানেজ করতে শেষ পর্যন্ত নিজের ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ব্রেন টিউমারে আক্রান্ত টাইগার ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। গত ১৯ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মোশাররফ হোসেন রুবেলের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বায়োপসি রিপোর্টও এসেছিল পজেটিভ। রিপোর্ট থেকে জানা যায় যে, ৩৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের মস্তিষ্কের টিউমারে ক্যানসারের জীবাণু পাওয়া যায়নি। তবে পরে জানা যায় টিউমারের
পানির অপর নাম জীবন। তাই পানি ছাড়া চলতে পারে না কেউ। অনেকের অভ্যাস বেশি বেশি করে পানি পান। এই পানি যদি উষ্ণ গরম হয় তবে দেহের জন্য কী উপকার না ক্ষতির? জানেন কী? তবে আজ জানবেন এই হালকা গরম পানি দেহের জন্য আশ্চর্যজনকভাবে সাতটি উপকারে আসে। দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগছেন? হাজার চেষ্টার পরও ওজন কমছে না? কোষ্ঠকাঠিন্যের সমস্যা? এমনই অনেক
পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ২১ হাজার ৫৯৮ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৩৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৩৬৪ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৮টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩১টিসহ মোট ৫৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান। রোববার ভোর ৫টায় (সৌদি সময় রাত ৩টা) ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে বাংলাদেশ
একাদশ শ্রেণি কিংবা কারিগরি প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্সে যেসব শিক্ষার্থী ভর্তির আবেদন করেনি বা আবেদন করেও চান্স পায়নি তাদের ফের সুযোগ দেয়া হচ্ছে। মঙ্গলবার (৯ জুলাই) থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় আসন শূন্য থাকা সাপেক্ষে তারা ভর্তির আবেদন করতে পারবে। আগামী ১৬ জুলাই পর্যন্ত সরাসরি আবেদন করা যাবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এ সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন গ্রহণের পর
রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়ক থেকে রিকশা তুলে দেয়ার প্রতিবাদে রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়কে নেমেছেন রিকশাচালকরা। তারা রাজধানীর সব সড়কে রিকশা চলাচলের অনুমতি দেয়ার পক্ষে স্লোগান দিচ্ছিলেন। মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর রামপুরার ওয়াপদা রোড, উত্তর বাড্ডা ও কুড়িল বিশ্বরোডের সড়কের একপাশে অবরোধ করে। এর ফলে বাড্ডা-রামপুরা-মালিবাগসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্কুল ও অফিসগামীদের পায়ে হেঁটে গন্তব্যে
কক্সবাজারের উখিয়া উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডে মৃত-কলসী বড়ুয়ার ছেলে মিলীন বড়ুয়া(৩৫) ও মৃত ক্যায়াজু বড়ুয়ার ছেলে বজেন্দ্র বড়ুয়া(৪৫)তাঁর বাপ- দাদার দিনের ভোগদখলীয় ১৮০০ শতক জমি জবরদখল করার উদ্দেশ্যে ভূঁয়া খতিয়ান সৃজন করে একই এলাকার মৃত-হাজী মোঃ কাশেমের ছেলে ছমি উদ্দিন(৬০)। পরবর্তীতে বজেন্দ্র বড়ুয়া গং বিষয়টি জানতে পেরে আপত্তি জানালে সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম তা
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নে স্থানীয়দের তথ্যের ভিত্তেতে এক কিশোরের ভেশাল জাল থেকে গলায় কলস বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার(৮ জুলাই) রাত সাড়ে ৯ টায় সখিপুর-কাশিমপুর সড়কের পূর্বপাশের একটি প্রবাহমান খাল থেকে আনুমানিক ৩৮ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় ঐ কিশোর সোমবার বিকেলে খালটিতে
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। তিনি আজ ঢাকার মঞ্চ মাতাবেন। তবে গানে নয়, তাকে আজ ঢাকার দর্শক দেখবে নতুন রূপে। সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চ নাটক নিয়ে হাজির হবেন ওপার বাংলার জনপ্রিয় এই তারকা। অঞ্জন দত্ত নির্দেশিত ও অভিনীত নাটক ‘সেলসম্যানের সংসার’ দেখা যাবে আজ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘অঞ্জনযাত্রা’ বইয়ের লেখক সাজ্জাদ হুসাইন। তিনি বলেন,
সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফাঁসানো হয়েছে বলে আগেই দাবি করেছিলেন তার মেয়ে মরিয়ম নওয়াজ। এবার বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করলেন তিনি। সোমবার গভীর রাতে পাঞ্জাব প্রদেশের মান্ডি বাহাউদ্দিন শহরে মিছিল করেন মরিয়ম নওয়াজ। বর্তমানে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিএমএল-এনের সহ সভাপতি তিনি। ওই মিছিলে ৪৫ বছরের মরিয়ম বর্তমান পাক প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বলেন, অবিলম্বে পদত্যাগ করা