বরগুনায় আলোচিত রিফাত হত্যায় জড়িত মূল আসামিদের ধরতে আরও কিছু সময় চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (৩০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গত ২৬ জুন (বুধবার) বরগুনা শহরের কলেজ সড়কে দিনদুপুরে স্ত্রীর আয়েশা আক্তারের সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রিফাত শরীফের মৃত্যু হয়।
আবারও বাড়ানো হয়েছে গ্যাসের দাম। নতুন দামে ৩২.৮ শতাংশ বেড়েছে গ্যাসের দাম। ফলে গ্রাহকদের আগের চেয়ে প্রায় এক তৃতীয়াংশ বেশি মূল্য পরিশোধ করে গ্যাস ব্যবহার করতে হবে। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সিদ্ধান্তের কথা জানায়। এ সময় কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলামসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার ফুসফুসে ইনফেকশন দেখা দিয়েছে। তবে এখনই তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এরশাদের ছোট ভাই জি এম কাদের বলেছেন, দেশে এরশাদের যে চিকিৎসা চলছে, তাতে আমরা সন্তুষ্ট। আশা করি, শিগগিরই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। রোববার (৩০ জুন) সন্ধ্যায় ৬টার
বলিউড সুপারস্টার আমির খান। তার প্রথম স্ত্রীর মেয়ে ইরা খান। তারকার মেয়ে হিসেবে নানা সময় আলোচনায় থাকেন তিনি। যেখানেই যান সেখানেই জমে যায় ভিড়। গায়ে পড়ে লোকে আগ্রহ দেখায়। তাই নিজেকে আড়ালে রাখেন। তবে সম্প্রতি নিজেই একটু খোলামেলা হয়ে গেলেন নিজের সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মিশাল কৃপলানী নামে এক যুবকের সঙ্গে তিনি প্রেম করছেন। তার সঙ্গেই কাটছে তার মধুর সময়গুলো। আর নিজেই
বৈধভাবে ১ কোটি ২০ লাখ টাকার মতো লগ্নি করে লগ্নিকারক ফেরত পেলেন সর্বসাকুল্যে ১৫ লাখ টাকার মতো! অবিশ্বাস্য এমন লোকসানে আঁতকে উঠবেন যে কোনো ব্যবসায়ী! তবে কেউ বিশ্বাস করুক বা না করুক সম্প্রতি এমনটাই ঘটেছে ঢাকাই চলচ্চিত্রে। গেল ৮ ফেব্রুয়ারি ৩৯ টি সিনেমা হলে মুক্তি পায় বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও আঁচল অভিনীত সিনেমা ‘দাগ হৃদয়ে’। সিনেমাটি নির্মাণে প্রযোজক কামাল
‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের জন্য যে ব্যয় প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তা জাতীয় সংসদে হবহু পাস হয়েছে। রোববার আওয়ামী লীগ সরকারের টানা ১১তম বাজেট, যাকে ‘স্মার্ট’ বাজেট বলছে অর্থমন্ত্রণালয়; ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার এ বাজেট কণ্ঠভোটে পাস হয়। এ বাজেটের মূল লক্ষ্য ধরা হয়েছে, ২০৪১ সালের
দুই কোরিয়াকে বিভক্ত করে, এমন একটি অত্যন্ত সুরক্ষিত এলাকায় উত্তর কোরিয়ার নেতা কিম জং-আনের সাথে দেখা করার পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার ভেতরে প্রবেশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। অসামরিকীকৃত এলাকাটিতে কিম জং-আনের সাথে করমর্দন করে একটি ছবি তোলার পর এই পদক্ষেপকে 'বড় অগ্রগতি' হিসেবে উল্লেখ করেন মি. ট্রাম্প। তবে সমালোচকরা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে অভিহিত করছেন। কিন্তু অন্যান্যদের মতে, এই পদক্ষেপের
সরকার যখন শিক্ষার মানোন্নয়নে দেশের বাইরে থেকে শিক্ষক আনার কথা ভাবছে তখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত কয়েক হাজার প্রশিক্ষিত শিক্ষকের ভাগ্য ঝুলে আছে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের রেষারেষিতে। সেকায়েপ প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া এসব শিক্ষক ভালো ফলাফল করাতে বিশেষ ভূমিকা রাখলেও তাদের চাকরি স্থায়ী না হওয়ায় সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠছে। শিক্ষাবিদরাও বলছেন, ভালো শিক্ষক হিসেবে যারা এরই মধ্যে নিজেদের
বরিশালের আগৈলঝাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের হদিস মেলেনি ২০ দিনেও। উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের আব্দুল কাদের মৃধার ছেলে ইয়ামিন মৃধা (১২) গত ১০জুন উপজেলা সদরের আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মার্কাস মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ ইয়ামিন ওই মাদ্রাসায় ৬ষ্ঠ জামাতের ছাত্র। ইয়ামিন নিখোঁজের ঘটনায় তার মামা সোহাগ হাওলাদার ২৯জুন আগৈলঝাড়া থানায় সাধারন ডায়েরী করেছেন, যার নং-১০৯৭। সন্ধান প্রার্থী মামা
ঐহিত্যবাহী কালকিনি প্রেসক্লাবে সরদার মোঃ শহিদুল ইসলাম সভাপতি ও সৈয়দ মোঃ বাহাউদ্দিন সাহিদকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। আজ রবিবার সকালে প্রেসক্লাব ভবনে এ কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়। এ ছাড়া কমিটিতে সহ সভাপতি মোঃ জাফরুল, সহ সাধারন সম্পাদক মোঃরফিকুল ইসলাম মিন্টু, ম ম হারুন অর রশিদ সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদকমোঃ জাকির হোসেন, দপ্তর
বরিশালের আগৈলঝাড়ায় শত বর্ষের প্রাচীনতম বিদ্যাপীঠ “ভেগাই হালদার পাবলিক একাডেমী”র প্রতিষ্ঠাতা মহাত্মা ভেগাই হালদারের ১৬৬তম জন্ম ও ৮৬তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বরিশালের ১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পৃষ্টপোষকতায় রবিবার সকালে বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষক যতীন্ত্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ
কলাপাড়ার লালুলা ইউনিয়নের বানাতি বাজের নির্দিষ্ট গরুর হাট থাকা সত্ত্বেও প্রতি হাটের দিন হাটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে গরুর হাট। স্থানীয় তহসিল অফিসের সহযোগিতায় ইজারাদার রিপন প্রতি সপ্তাহের সোমবার এ গরুর হাট বসান। পাঠদান চলাকালীন অবস্থায় ক্রেতা-বিক্রেতার বাদানুবাদ আর গরু-ছাগলের ডাক চিৎকারে এক অরাজক বিশ্রী পরিবেশ সৃষ্টি হয় বিদ্যালয়ে। ফলে ব্যাহত হয় শিক্ষার্থীদের পাঠদান। সরেজমিনে গত (১৭ জুন) সোমবার
মাদারীপুরের রাজৈরে ভিক্ষুকদের পূনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে উপজেলার আচমত আলী খান অডিটোরিয়ামে ৬০জন ভিক্ষুককে আত্মকর্মসংস্থান মূলক কাজের জন্য আর্থিক এবং খাদ্য সহায়তা প্রদান করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। উপজেলা প্রশাসনের সূত্র জানায়, বাংলাদেশ সরকারের ভিক্ষুক পূর্নবাসনের আওতায় মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উদ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের মাধ্যমে ভিক্ষুকদের আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে। এর আগেও
ভোলার বোরহানউদ্দিনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি, জুয়া ও মোবাইল ফোনের অপব্যবহার সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে বোরহানউদ্দিন থানা পুলিশের উদ্যোগে বোরহানউদ্দিন কামিল(আলিয়া)মাদ্রাসা মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। ওই সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অ্যক্ষ এবি আহ্মদ উল্যাহ আনছারীর সভাপতিত্বে পুলিশিং
আবারও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রবিবার (৩০ জুন) বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হবে। নাম প্রকাশ না করে কমিশনের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গ্যাসের দাম কতভাগ বাড়বে, তা নির্ভর করছে সরকারের ভর্তুকি দেওয়ার ওপর। সরকার এ খাতে যত বেশি ভর্তুকি দেবে, গ্যাসের দাম ততই কম বাড়বে। এ বছরের ফেব্রুয়ারি
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) দুই সাংবাদিককে আপত্তিকর ভাষায় চিঠি দেওয়ার প্রতিবাদে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের সামনে তৃতীয় দিনের মতো প্রতিবাদ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এসময় তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। অবিলম্বে ওই চিঠি প্রত্যাহার না করলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে। রবিবার (৩০ জুন) বেলা ১১টায় দুদক কার্যালয়ের প্রধান গেটের সামনে প্রতিবাদ ও
লিফট থেকে বেরিয়ে এক হাতে শিশু সন্তানকে ধরে অন্য হাতে মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন মা। কথা বলতে বলতে বাচ্চার হাত ছেড়ে দিয়েছিলেন তিনি। আর তাতেই ঘটল বিপত্তি। মায়ের অন্যমস্কতার সুযোগে শিশুটি সামনের দিকে এগিয়ে যায়। এরপরেই সামনের রেলিং দিয়ে পড়ে যায় শিশুটি। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কলম্বিয়ার ম্যাডেলিনে এই ঘটনা ঘটেছে। ওই ভিডিওটিতে দেখা গেছে,
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য মো. সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সদর দফতর সূত্র জানায়, কোনো আবেদনকারী যদি ফৌজদারী মামলার আসামি হয় তাহলে তার নিয়োগ আপনা আপনি বাতিল হয়ে যায়। তার পুলিশে চাকরি করার সুযোগ নেই। তবে কখন কোথায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানানো
লন্ডনে ছুরিকাঘাতে এক অন্তঃসত্ত্বা নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। লন্ডনের পূর্বাঞ্চলে শনিবার রাতে ছুরিকাঘাতে ২০ বয়সী এক তরুণ নিহত হয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই অন্তঃসত্ত্বা এক নারী নিহত হন। এই ঘটনায় হতবিহ্বল হয়ে গেছে রাজধানীবাসী। পুলিশ জানিয়েছে, দক্ষিণ লন্ডনের ক্রয়ডনে এক গর্ভবতী নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১১টার দিকে পূর্ব লন্ডনের নিউহামের রন লেইটন ওয়ে
সাময়িক বরখাস্তকৃত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। রোববার দুদকের আইনজীবী মো.খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। হাইকোর্টের বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৫ জুন রাতে তাকে বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে
সরকারি ব্যবস্থাপনায় প্রথম পর্বের ফ্লাইটে হজযাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত তালিকাভুক্ত যাত্রীদের কাছে ইতোমধ্যেই মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে রিপোর্টিং টাইম জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাসপোর্ট হজ অফিসে জমা না দেয়া, টিকার সনদ গ্রহণ না করা, ভিসা প্রাপ্তি না হওয়া বা নির্ধারিত তারিখে রিপোর্টিং না করার কারণে যে সকল হজযাত্রী যেতে
ফেনীর মাদরাসায় গায়ে আগুন দিয়ে হত্যার শিকার নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে করা মামলায় সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ঢাকা জজ কোর্টে হাজির করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা ২টার দিকে তাকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে
বিএনপির সময় কোনো কোনো প্রভাবশালী মন্ত্রী তার নিজের এলাকায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসব এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মান যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করছি।রোববার জাতীয় সংসদে নিজ মন্ত্রণালয়ের দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির ১০ জন সংসদ সদস্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বরাদ্দের
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটা আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও বরিশালের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রোববার (৩০ জুন) সকাল ৯টা পরবর্তী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ‘লঘুচাপ সৃষ্টি হয়ে গেছে। আজ সকালে আমরা সেটা