বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার এক শোক বার্তায় প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। শোকবার্তায় তিনি আরও বলেন, তার মৃত্যুতে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তার পরিবারের সদস্যদের
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। তাকে ঢাকার জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। খোকার পরিবারের বরাত দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সময় সোমবার দুপুরে মারা যান সাদেক হোসেন খোকা। নিউইয়র্কে ম্যানহাটনের স্লোন ক্যাটরিং ক্যানসার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খোকা দীর্ঘদিন ধরে কিডনির
ইতিহাসের হাজারতম টি-টোয়েন্টি ম্যাচ, আবার অন্যদিকে দিল্লীর অতিমাত্রার দূষণ। একাধিক কারণে এই ম্যাচ ছিল আলোচনায়। আর আলোচিত সে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের দারুণ অর্ধ-শতকে টাইগাররা জিতেছে ৭ উইকেটের ব্যবধানে। তবে এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ আসার অপেক্ষায়। প্রথমটি দূষণে বাতিল না হলেও রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে না গড়ার সম্ভাবনাই বেশি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে
পিরোজপুর জেলা পর্যায় বিজয় ফুল প্রতিযোগিতায় ইন্দুরকানী উপজেলার ২২ নং মধ্য কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণরি ছাত্রী তামান্না আক্তার বিজয়ী হয়েছে। তামান্না ২ নম্ভেবর পিরোজপুর জেলা পর্যায় প্রতিযোগিতায় অংশ গ্রহন করে জেলার মধ্যে বিজয়ী হন। ২২ নং মধ্য কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জাল হায়দার জানান আমার বিদ্যালয় উপজেলা পর্যায় বিজয়ী হয়েছিলাম জেলা পর্যায়ও আমরা বিজয়ী হয়েছি। আমরা
ঝালকাঠির নলছিটিতে জেএসসি পরীক্ষায় ছেলেকে নকল দিয়ে সহায়তা করার অপরাধে কাজী মো. জহিরুল ইসলাম নামে এক অভিভাবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ নভেম্বর) দুপুরে নলছিটি উপজেলার বিজি ইউনিয়ন একাডেমী কেন্দ্রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন এ কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত কাজী মো. জহিরুল ইসলাম উপজেলার ভুজপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন বলেন, জেএসসি
ভোলার বোরহানউদ্দিনে দ্বিতীয় বিয়ের জেরে প্রকাশ্যে প্রথম স্ত্রী রিভা চৌধুরীকে পিটিয়ে জখম করেছে স্বামী ফরিদ পাটোয়ারী। সোমবার সকাল ৭ টার দিকে স্থানীয় কুঞ্জের হাট বাজারে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ফরিদ পাটেয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন রিভা সহ রিভার বাবা-মা ও ভাইবোন। বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন তিন ছেলের জননী রিভা চৌধুরী জানান, পারিবারিক ভাবে তার সাথে হাসাননগর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের ফরিদ পাটোয়ারীর
ভোলার তজুমদ্দিনে বেড়িবাঁধে বনায়নের বিভিন্ন প্রজাতির গাছ রাতের আঁধারে পাচারের সময় আটক করে স্থানীয়রা। পরে বন বিভাগ ২৭ পিজ গাছ উদ্ধার করে গ্রাম পুলিশের হেফাজতে রাখেন। ইতিপূর্বে চোরাই চক্র বনায়নের গাছ কেটে এলাকার বিভিন্ন পুকুরে ডুবিয়ে রাখায় ওইগুলোও উদ্ধারে কাজ করছে বনবিভাগ। [https://enews71.com/content/post/5dbffd10e0fcd.jpg] বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গুরিন্দা বাজার হতে কাটাখালী পর্যন্ত বেড়িবাঁধে বনবিভাগ স্থনীয়দের সহায়তায় বনায়ন করে। বর্তমানে
চোখ বন্ধ করে একবার ভাবুন তো, আপনি মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ রোজা রাখতে পারছেন না, কোরআন ও অন্যান্য ইসলামিক জ্ঞান অর্জন করতে পারছেন না, নারীরা হিজাব চাইলেও ব্যবহার করতে পারছেন না, এমনকি সরকারি চাকরিতে হিজাবি নারীদের নিয়োগ পথ বন্ধ; এক কথায় ধর্মীয় স্বাধীনতার সকল পথ বন্ধ করে দেয়া হয়েছে সরকারিভাবে। তখন আপনি কি করবেন? এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আপনারা হয়তো
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের মোঃ শাহীন রাড়ী একজন পেশায় কৃষক। তার বয়স এখন প্রায়-(৫৫) বছর। পরিবারে রয়েছেন ৩ ছেলে মেয়েসহ ৭জন সদস্য। তিনিই সংসারের উপার্জনের এক মাত্র অবলম্বন। তার উপার্জনের টাকায় চলে তার সংসার। সে বছরের ১২ মাস এ কৃষি কাজে ব্যস্ত থাকেন। তবে সবজির মধ্যে তিনি লাউ উৎপাদন করেন বছরের ১২ মাস। এতে করে সে প্রায়
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ইউএনডিপির সহায়তায় আয়োজিত ওয়ার্কশপ অন "কেস রেফারেল মেকানিজম বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনডি এর সিটুআর প্রকল্পের ব্যবস্থাপক মাসুদ করিম। কক্সবাজার জেলার লিগ্যাল এইড অফিসার মৈত্রী ভট্টাচার্য, সহাকারি জজ এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবেদা সুলাতানা, উপ পরিচালক (যুগ্ম জেলা জজ), এনএলএসও। কর্মশালায় দৃশ্যমান উপস্থাপন করেন
তিন বছর আগে ২০১৬ সালের টি-২০টি বিশ্বকাপের ম্যাচে বেঙ্গালুরুতে ৩ বলে ২ রান নিতে না পারার ব্যর্থতার দায়টা নিতে হয়েছিল মাহামুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকেই। সেই দিন এই দুই অভিজ্ঞ ক্রিকাটারকে ধুয়ে দিয়েছিল ইন্টারনেট ব্যবহারকারীরা। তিন বছর আগের ভুলটি পুনরাবৃত্তি করেননি গতকালের ম্যাচে এই গুনি দুই ক্রিকেটার। তিন বছর আগের দেওয়া দায়টা মিটিয়ে দিলেন এই দুই জন। মাহামুদউল্লাহ রিয়াদ ছক্কা মেরে ম্যাচ জেতাতে চেয়েও
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পাসপোর্ট না থাকায় সাদেক হোসেন খোকার মৃতদেহ ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফেরত আনা হবে। পাসপোর্ট না থাকায় গুরুতর অসুস্থ হওয়ার পরেই খোকার দেশে ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এ সময় বিএনপির পক্ষ থেকে ও তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার দায়ে রেজাউল করিম নামের এক মাদ্রাসা শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাত নয়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের সামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক নীলগঞ্জ ইউনিয়নের সামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসার তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক শিক্ষক। কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মৃত্যুর আগে শেষ ইচ্ছার কথা বলে গিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকা। বাবার শেষ ইচ্ছার কথা জানাতে ছেলে প্রকৌশলী ইশরাকে হোসেন জানাতে রোববার সকালে ফোন করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। রোববার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে বিএনপি মহাসচিব খোকার শেষ ইচ্ছার কথা প্রকাশ করেন। মুক্তিযোদ্ধা খোকার সেই ইচ্ছাটা পূরণ হওয়ার
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। পাপনের ক্যাসিনো খেলার যে ভিডিও প্রকাশ হয়েছে তা দেশের নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রবিবার সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন, পাপন হয়তো বিদেশে খেলেছেন। বিসিবির সভাপতিকে আইনের
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই। নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। আজ বাংলাদেশের স্থানীয় সময় সোমবার তাঁর মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে খোকার পারিবারিক ও বিএনপি দলীয় সূত্র। কিডনি ক্যান্সারে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ধরে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার
নতুন আইনের সুযোগ নিয়ে আইন অমান্যকারীর সঙ্গে ব্যক্তিগত খাতির করে কোনো সার্জেন্ট যদি মামলা না দেন তাহলে তার কী হবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘কোনো কর্মকর্তা যদি মামলা না দিয়ে অন্য কোনোভাবে সুবিধা নিতে চান। কেউ যদি সেই অভিযোগ করেন এবং তা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ ‘আমরা সার্জেন্টদের ক্যামেরা
এক সময় স্টেশনে কষ্টে দিন কাটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানের দৌলতে আজ রাতারাতি সেলিব্রেটি রানু মণ্ডল। বলিউড, রিয়েলিটি শো থেকে পুজোর থিম সং, সর্বত্র অবাধ বিচরণ তাঁর। স্বাভাবিকভাবেই রানু মণ্ডলের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। এমনই এক অনুরাগী কথা বলতে চেয়েছিলেন রানু মণ্ডলের সঙ্গে। আর তাতেই বাধল বিপত্তি। হাতে আলতো টোকা দিয়ে ডাকায় বেজায় চটে গেলেন রানু মণ্ডল। গোটা ঘটনাই
এ জয়ের অংশ হতে পারতেন তিনিও। ম্যাচ শুরুর আগে টসে রোহিত শর্মার বিপরীতে কিংবা ম্যাচ শেষে উপস্থাপক সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে অনুভূতি প্রকাশের জন্য ডাকা হতো তাকেই। কিন্তু হুট করেই এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের ক্রিকেটে যে ধাক্কা লেগেছিল, তারই সবশেষ ফল হিসেবে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তাতে কী!
নেপালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নদীতে গিয়ে পড়ায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনই শিশু। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার নেপালের কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটেছে। রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন্ধুপালচক জেলার একটি সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি ৫০ মিটার নিচের সানকুসি নদীতে পড়ে যায়। জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং এএফপিকে বলেন, ১৭ জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
আজ বাঙালি জাতির কলংকের দিন "জেল হত্যা" দিবস পালিত হয় ফিনল্যাণ্ড আওয়ামী লীগের উদ্যোগে। রবিবার (০৩ নভেম্বর) হুমায়ুন কবিরের সভাপতিত্বে এক আলোচনা ও স্মরন সভা আয়োজন করা হয়। ফিনল্যাণ্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন এর পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ফিনল্যাণ্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তপন বঙ্গবাসী, মোস্তফা আজাদ বাপী, পলাশ
বাংলাদেশ মুজাহিদ কমিটি পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত। রবিবার রাতে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন নায়েবে আমিরুল মাজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশর মহাসবিচ আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ আবুল কালাম আজাদ, দাওয়াতুল কুরআন
কথিত বড় ভাইদের ছত্রচ্ছায়ায় চট্টগ্রাম দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ২০টি কিশোর গ্যাং। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই গ্রুপগুলো জড়িয়ে পড়ছে নানা ধরনের বিরোধে। চলতি বছরের গত ১০ মাসে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো ৮ জন। যার সর্বশেষ বলি- মো. নাহিদ (১৯) নামে এক তরুণ। এ ছাড়া কিশোর অপরাধের কারণে নগরের বিভিন্ন থানায় মামলা হয়েছে অন্তত ১০টি। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার
বিশ্বকাপ ও এশিয়ান কাপের ম্যাচ খেলতে ওমানগামী জাতীয় দলের ফুটবলাররা বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন। গতকাল রাতে বাংলাদেশের ফুটবলারদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০০২১) হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পর আবার জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া অফিসার আহসান আহমেদ অমিত জানিয়েছেন, ‘গতকাল (রোববার) আমাদের ফ্লাইটের সময় ছিল সাড়ে ৯টায়। কিন্তু সেটি ২