পূর্ব ঘোষণা ছাড়াই পোশাক কারখানা বন্ধ করে দেয়ায়, বিক্ষোভ করছেন রাজধানীর আলিফ গার্মেন্টসের শ্রমিকরা। এসময় তারা মিরপুর রোড অবরোধ করে রাখে। ফলে গাড়ি চলাচল করতে না পারায় জ্যামে ওঈ রাস্তায় চলাচকারী মানুষেরা প্রচন্ড ভোগান্তিতে পড়েছে। বুধবার সকালে শ্যামলী এলাকায় রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, ঈদের ছুটির পর কোন রকম ঘোষণা ছাড়াই আলিফ গ্রুপের ৩টি পোশাক কারখানা বন্ধ করে
ইসরায়েলের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার আইনি প্রতিষ্ঠান অ্যাপলেবি-র এ সংক্রান্ত নথির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়, অত্যাধুনিক গোয়েন্দা বিমান সংগ্রহের লক্ষে এ চুক্তি করা হয়েছে। এই গোপন চুক্তির বিষয়ে কাজ শুরু হয় আরও ১০ বছর আগে। তবে বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখে ইসরায়েল। চুক্তির
কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূর পঙ্কি নায়” লোক সংস্কৃতির রাজধানী খ্যাত হাওরঅধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের মানুষের অন্যতম বিনোদন মাধ্যম আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। হাওর অধ্যুষিত সরাইলে মাটি ও মানুষের সাথে নদী ও হাওরের সম্পর্ক একেকার হয়ে মিশে আছে। দাঙ্গা খাঙ্গমা ভুলে ঐতিহ্যের অন্যমতম বিনোদন নৌকা বাইচ দেখতে গতকাল মঙ্গলবার বিকালে ব্রাক্ষণবাড়িয়া জেলার
বিশ্বের ১৬০টি দেশে অবস্থানরত প্রায় এক কোটি বাংলাদেশের নাগরিক। প্রবাসীদের অনেকের নেই ন্যাশনাল আইডি কার্ড বা ভোটাধিকার। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি গোল্ডেনবয় হিসেবে পরিচিত এ প্রবাসীদের নিজ দেশেই পরবাসী হয়ে থাকতে হচ্ছে। কিন্তু এখন আর না, সম্প্রতি সময়ে নির্বাচন কমিশন প্রবাসীদের ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র দিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বাংলাদেশ কনসাল
৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসনসহ বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহারের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি উইংস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার ব্যাখ্যা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে: ‘বাংলাদেশ মনে করে যে, ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের যে কাজটি করেছে তা ভারতের অভ্যন্তরীণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২১ আগস্টের হামলায় জড়িত থাকার দায়ে তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে যাওয়া হবে।’ আজ বুধবার সকালে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘বিএনপি ২১ আগস্টের মাধ্যমে রাজনীতির যে দেয়াল তুলেছে সেটি এড়িয়ে যাওয়া সম্ভব নয়।’ এর আগে ২১ আগস্টে
২০০৪ সালের ২১ আগস্ট। সেদিনটি ছিল শনিবার। বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে সন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার হাজার মানুষের স্রোত সমাবেশটিতে। সমাবেশ শেষে সন্ত্রাসবিরোধী মিছিল হওয়ার কথা। তাই মঞ্চ নির্মাণ না করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ট্রাককে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। সমাবেশে অন্য কেন্দ্রীয়
কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকার গোবিন্দপুর রেলগেইট সংলগ্ন স্থানে অবস্থিত হোসনেয়ারা বেগম (৫০) নামে এক ‘চা’ দোকানদার থেকে বিশ হাজার টাকা চাঁদা না পাওয়ায় ফিল্মি স্টাইলে আ’গ্নেঅ’স্ত্র ও দেশীয় অ’স্ত্র নিয়ে দোকান ও বাড়ীঘর ভাং’চুর করেছে স্থানীয় বখাটেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওটি ভাইরাল হয়েছে। পাঠকদের জন্য ভিডিওটি এ সংবাদের একেবারে নিচে দেওয়া হয়েছে। কুমিল্লা র্যাব-১১ সিপিসি ও কুমিল্লা কোতয়ালী মডেল থানায়
এ যেন তুঘলকি কাণ্ড! ৩ থেকে ৫ হাজার টাকা মূল্যের একটি হেডকার্ডিয়াক স্টেথিসকোপের দাম দেখানো হয়েছে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরণের ১১৬টি যন্ত্রপাতি ক্রয়ে ৪১ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা অনিয়মের প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন অনিয়মে বিস্ময় প্রকাশ করে ৬ মাসের মধ্যে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব বিদ্যুৎ লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে বা মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। সভা শেষে গণমাধ্যমকর্মীদের সামনে একনেকে দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। বিদ্যুতের বিষয়ে নিজের মন্তব্য তুলে তিনি বলেন,
পদত্যাগের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে। তার নেতৃত্বাধীন জোট সরকারের অংশীদার ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পর এমন ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে সিনেটরদের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। দেশটির সংসদের এই রাউন্ড বিতর্ক শেষ হলেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন কন্টে। সেখানেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে এ সরকারের সঙ্গে তার অভিজ্ঞতার কথা প্রেসিডেন্টকে
অনেক দিন হলো বাচ্চাকাচ্চা হচ্ছে না। যাকে বলা হয় বন্ধ্যাত্ব। চিকিৎসকরা বলেন ডিম্বাণুতে সমস্যা থাকলেই এ রকম হয়। এমন হলে দৈনন্দিন যে খাবার খান তাতে সামান্য রদবদল করুন। যার ফলে সুফলও পেতে পারেন। এই খাবার হোক লাল বা বাদামি চালের ভাত, খোসাওলা ডাল, আটার রুটি, হোল গ্রেন পাস্তা-নুডুলস ইত্যাদি৷ এর সঙ্গে অপকারি ট্রান্স ফ্যাট বাদ দিয়ে মাছ, মাংস, ডিমের পাশাপাশি ডাল,
বস্তাভর্তি টাকাসহ গ্রেফতারের ঘটনায় গ্রেফতার কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামের সহযোগী ও মামলার অভিযোগপত্রভুক্ত আসামীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. সিরাজুল ইসলাম। তিনি কিশোরগঞ্জের সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং বর্তমানে রাজধানীর সেগুনবাগিচায় মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে
রাসেল ক্রেইগ ডমিঙ্গোর নতুন ঠিকানা এখন বাংলাদেশ। টাইগারদের দায়িত্ব নিতে গতকাল মঙ্গলবার বিকালে ঢাকায় এসে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ কোচ। তারও কয়েক ঘণ্টা আগে ঢাকায় এসেছেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। আজ বুধবার নতুন চাকরিতে যোগদানের মধ্য দিয়ে জাতীয় দলের দায়িত্ব আনুষ্ঠানিক বুঝে নেবেন এ দুই প্রোটিয়া। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা অধ্যায় শুরু হবে দ্বিতীয় দফায়।
ভারতের ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জঙ্গলে পরকীয়া করতে গিয়ে মৃত্যু হল এক যুবক ও যুবতীর। দুজনেই স্থানীয় ইটভাটায় কাজ করতেন বলে জানা গেছে। জানা গেছে, লুকিয়ে জঙ্গলে প্রেম করতে গিয়ে ওই দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে বজ্রপাতে। ঘটনাচক্রে দুইজনই আবার বিবাহিত। সোমবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ গোপীবল্লভপুর-২ ব্লকের বিডিও অফিসের পিছনে একটি জঙ্গল থেকে ওই দুইজনের লাশ উদ্ধার
জাতি আজ শ্রদ্ধাবনতচিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী পালন করবে। দেড় দশক আগে এইদিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। তখন বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। মূলত আওয়ামীলকে নেতৃত্ব শূন্য করতে বিএনপি-জামায়াত তথা চার দলীয় জোট সরকার রাষ্টযন্ত্র ব্যবহার করে নৃশংসতম গ্রেনেড হামলা চালায়। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং
বিশ্বের অনেক দেশে বিয়ে-পরবর্তী দাম্পত্য জীবনের সুখ-শান্তি বজায় রাখা সম্পর্কে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আবার অনেক দেশে বিয়ের সময় সে প্রশিক্ষণে অংশগ্রহণের সনদও দেখাতে হয়, যা দেখাতে না পারলে বিয়ে করাও সম্ভব হয় না। কেননা প্রশিক্ষণে অংশগ্রহণ করলে দাম্পত্য জীবনে বিচ্ছেদের পরিবর্তে সুসম্পর্ক তৈরি হয়। দাম্পত্য জীবনে সুখী হতে হলে স্বামী-স্ত্রী উভয়কেই ধৈর্যশীল হতে হয়। বিয়ে সম্পর্কে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহির
কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরোধমূলক গুলি বর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ছয় সেনা নিহত হয়েছে বলে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর। তারা বলছে, সীমানা নির্ধারণকারী রেখা (এলওসি) অতিক্রম করার কারণে তারা প্রতিরোধ করতে গেলে ভারতীয় সেনা নিহত হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসয়যোগ পরিদফতরের (আইএসপিআর) এক টুইট বার্তায় জানায়, ‘পাকিস্তান সেনাবহিনী আত্মরক্ষার্থে এলওসির তাত্তা পানি সেক্টরে ভারতীয় সেনাদের বিরুদ্ধে গুলি চালালে ভারতীয় সেনারা নিহত
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে হাল ছাড়েনি সরকার। এ বিষয়ে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সেদেশে কোনো ক্রিমিনাল রাখবেন না। তার এই নীতি ঠিক থাকলে সেদেশে অবস্থানকারী রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনা সহজ হবে। মন্ত্রী তার বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পের কাছে রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার
জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের বিয়ের ফুল ফুটেছে কয়েক মাস আগেই। চলতি বছরের মার্চেই ঘরোয়া পরিবেশে ‘আকদ’ অনুষ্ঠান হয়। সে সময় সাব্বির বলেছিলেন, ‘অনুষ্ঠান যখন করব, সবাইকে জানাব।’ SABBIR.jpg [https://s3-ap-southeast-1.amazonaws.com/images.jagonews24/media/imgAllNew/BG/2019April/sabbir-1-20190820213402.jpg] এরই মধ্যে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলে এসেছেন। সব ঝামেলা আপাতত শেষ। ‘আকদ’র পাঁচ মাস পর এ সপ্তাহেই বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন সাব্বির। আজ (মঙ্গলবার) বিবাহোত্তর সংবর্ধনা হলো বেশ ঘটা
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যায়ের কাছে কখনো মাথা নত না করে অসীম সাহসিতার সঙ্গে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছেন। মঙ্গলবার ‘মহান স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান
কাগজপত্র প্রস্তুত করাসহ নানা কারণে প্রতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সাধারণত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার প্রায় শূন্যের কাছাকাছি থাকে। গত অর্থবছরেও (২০১৮-১৯) এডিপি বাস্তবায়নের হার ছিল শূন্য দশমিক ৫৭ শতাংশ। সেই তুলনায় বর্তমান অর্থবছরে (২০১৯-২০) এডিপি বাস্তবায়নের হার বেশ বেড়েছে। এই অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়নের হার ১ দশমিক ৮৪ শতাংশ। টাকায় যার পরিমাণ ৩ হাজার ৯৫১ কোটি। মঙ্গলবার
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বঙ্গবন্ধুই বাংলাদেশ, বাংলাদেশই বঙ্গবন্ধু। বাংলাদেশকে চিনতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ সম্পর্কে জানতে হবে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটরিয়ামে ‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং তার রচিত গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা,
কাশ্মীর নিয়ে এবার আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান। সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাওয়ার পর আইসিজে-তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। মামলা করার জন্য যাবতীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কার্যক্রম শুরু