রাজধানী গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় দেয়া হয় গতকাল।অভিযুক্ত ৮ আসামির মধ্যে ৭ জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। এবং মিজান ও ওরফে বড় মিজানকে খালাস দিয়েছেন আদালত। গত বুধবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ধার্য করেন। মিজানুর রহমানের খালাসের ব্যাপারে আদালত রায়ে বলেছেন, কোন আসামি তাদের
পটুয়াখালীর রাঙ্গাবালীতে আমন ধান ঘরে তোলার পর আগাম তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় অধিক লাভের আশায় তারা এ তরমুজ চাষ করছেন। [https://enews71.com/content/post/5ddfa22438c48.jpg] তবে বীজের দাম বেশি থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। রাঙ্গাবালি কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় এবছর বারো হাজার হেক্টর জমিতে আগাম তরমুজ ক্ষেত তৈরি করেছেন কৃষকরা। আগামী মার্চ মাসেই তরমুজ বাজারে পাওয়া যাবে। [https://enews71.com/content/post/5ddfa237debbf.jpg] সরেজমিনে ঘুরে
র্যাব-৮,ফরিদপুর ক্যাম্পে অনেক ভুক্তভোগী বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের অভিযোগ দায়ের করে থাকে। এর ধারাবাহিকতায় গত ২৭/১১/২০১৯ ইং তারিখ এক ব্যক্তি ফরিদপুর র্যাব ক্যাম্পে উপস্থিত হয়ে অভিযোগ করে যে, মাদ্রাসায় অধ্যয়নরত তার ১১ (এগার) বছর বয়সি কন্যা সন্তানকে গত ২২/১১/২০১৯ খ্র্রিঃ মোঃ ইউসুফ আলী ভুইয়া নামে এক ব্যক্তি তার ভ্যানগাড়িতে করে মাদ্রাসায় পৌছে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে গেছে ও
এবার নববধূ রূপে দেখা মিলেছে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী, অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে। তবে বাস্তব জীবনে নয়, এটি কোন একটি ফ্যাশন হাউজের মডেল হিসেবে তোলা তার ছবি। প্রকাশিত ছবিগুলোতে বেশ লাস্যময়ী লেগেছে এই অভিনেত্রীকে। নতুন করে এমন সাজে শাওনকে দেখে মুগ্ধ তার ভক্ত ও অনুসারীরা। উল্লেখ্য, মেহের আফরোজ শাওন প্রয়াত নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে
মজুদে ত্রুটির কারণেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় সাংবাদিকদের একথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে পেঁয়াজের চাহিদার তুলনায় আমদানি অপ্রতুল এবং মজুদে ত্রুটি থাকায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’ এছাড়া বৃষ্টির কারণে উত্তোলনের সময় কৃষক সঠিকভাবে মজুদ করতে না পারায়ও পেঁয়াজের
সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামতৈল স্টেশনে অবস্থান করা বনলতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে ওই রুটে আটকা পড়া ১০টি ট্রেন গন্তব্যে ছেড়ে গেছে। এর আগে সকাল সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস
সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামতৈল স্টেশনে অবস্থান করা বনলতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে ওই রুটে আটকা পড়া ১০টি ট্রেন গন্তব্যে ছেড়ে গেছে। এর আগে সকাল সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস
সৌদি আরবে নির্যাতন থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানোর পর দেশে ফিরিয়ে আনা হয়েছে দুই নারীকে। তারা হলেন-পঞ্চগড় জেলার গৃহবধু সুমি আক্তার এবং হবিগঞ্জের গৃহবধু হুসনা আক্তার। পরপর দুজনের উদ্ধারের ঘটনা দেখে এবার ভিডিও প্রকাশ করেছেন আরও ৩৫ জন নারীকর্মী। বুধবার রাতে সৌদি আরবে অবস্থানরত ৩৫ নারী ভিডিওটি প্রকাশ করেন। এ বিষয়ে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, এই নারীদের
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে করা মামলায় সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। কারাদণ্ডের পাশাপাশি ১৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। এতে করে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রথম রায়
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান সমকালকে জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের সামনে মঙ্গলবার গাড়ি ভাংচুরের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের সামনে মঙ্গলবারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫ থেকে ২০ জনের নাম
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমার বাবার হাতে গড়া সংগঠন। আপনারা দীর্ঘদিন যাবত্ এই সংগঠনকে লালন পালন করে আসছেন। এই সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমার প্রধান কাজ। আপনাদের ভালোবাসা পেয়ে আমি বিস্মিত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যুবলীগের চেয়ারম্যান নয়, আমি যুবলীগের কর্মী হিসেবে কাজ করতে চাই। গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
পিরোজপুরের কাউখালীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি হলরুমে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান শেখ শামচ্ছুদ্দোহ চাঁন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন,
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের দক্ষিন রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেনাকাটায় অভিনব দুর্নীতির খবর ফাঁস হয়েছে। বিদ্যালয়ের জন্য কেনা একটি সাধারণ দেয়াল ঘড়ির দাম ধরা হয়েছে আট হাজার ৫০০ টাকা। পাশাপাশি নিম্নমানের কাঠ দিয়ে তৈরি একটি টেবিলের দাম আট হাজার এবং একটি চেয়ারের দাম ছয় হাজার টাকা ধরা হয়েছে। এমন বিল দেখে অবাক হয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল (২৭ নভেম্বর) ঘটনা জানাজানি
বাংলাদেশ ৮২টি রোগের জীবাণু রেজিস্ট্যান্ট বা এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। যা অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেও মারা সম্ভব হচ্ছে না। দেশের ১৫০টি ফার্মাসিউটিক্যালসের ওষুধ নিয়ে গবেষণা করে এ তথ্য বের করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় গবেষণাটি সম্পন্ন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. সায়েদুর রহমান। বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে গবেষণক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে অধ্যাপক ড.
কিশোরগঞ্জের বাজিতপুরে ডিউটিরত অবস্থায় পিকআপ ভ্যানের চাপায় জাহিদুল ইসলাম (২০) নামে এক পুলিশ কনস্টেবল (কং-১১৫৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর রাতে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল গণির ছেলে। মাত্র এক বছর আগে পুলিশে যোগ দিয়েছিলেন। বাজিতপুর থানার পরির্দশক (তদন্ত) সারোয়ার জাহান জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে ভৈরব-কিশোরগঞ্জ সড়কে
গেল ঈদুল আজহায় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ হাজির হয়েছিলেন তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য তৈরি করা নাটক “ থার্ড জেন্ডার” নিয়ে। যেটি পেয়েছিল দর্শকদের ভালবাসা এবং প্রশংসা। এবার বান্নাহ হাজির হচ্ছেন এই নাটকটির ২য় কিস্তি “থার্ড জেন্ডার ২” নিয়ে যেটি প্রযোজনা করেছে টার্ন প্রোডাকশন, যেটি লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান। নাটকটি বুধবার (২৭ নভেম্বর) লাইভ টেক ইউটিউব চ্যানেলে বিকাল ৫ টায় দর্শকদের
প্রতিটি মানুষেই চায় এক খন্ড জমির মালিক হতে, আর সেই জমিতে নিজের স্বপ্নের বাড়িটি তৈরি করে সুখে বসবাস করতে। তাইতো কষ্টের উপার্জনের টাকা দিয়ে কিনতে চান এক খন্ড জমি। সেই স্বপ্ন পূরণ হলেও কখনো কখনো সঙ্গী হয়ে যায় বিপদ। অনেক সময় ব্যস্ততার মাঝে কোনটি সঠিক কিংবা কোনটি ভুল তা বোঝা হয়ে উঠা হয়না। এছাড়া কেনা-বেচায় এক অসাধু চক্র, বাটপার ও দালালরা
প্রবাসী আয় ছাড়া বাংলাদেশের অর্থনীতির প্রায় সব সূচকের নিম্নমুখী প্রবণতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন অর্থনীতিবিদরা৷ তাদের আশঙ্কা, এখনই সতর্ক না হলে মন্দার কবলে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি৷ বাংলাদেশে এখন রপ্তানি এবং আমদানি বাণিজ্যের সূচক নিম্নমুখী৷ বাণিজ্য ঘাটতি বাড়ছে৷ লেনদেনের ভারসাম্যও কমছে৷ কমছে বেসরকারি ব্যাংক ঋণের প্রবৃদ্ধি৷ ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেয়া বাড়ছে৷ বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর নির্বাহী পরিচালক
সৌদি আরবে নির্যাতন থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানো হবিগঞ্জের গৃহবধু হুসনা আক্তার (২৫) অবশেষে দেশে ফিরেছেন। বুধবার রাত ১১টা ২০ মিনিটে হুসনাকে বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় দুপুর ২টায় ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি। এরপর তাকে প্রবাসীকল্যাণ বোর্ডের মাধ্যমে হবিগঞ্জ নিয়ে যাওয়া হয় কঠোর নিরাপত্তায়। হুসনা আক্তারের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় প্রয়াত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক এমপি কাদের খানসহ ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। মামলার অন্য আসামিরা হলেন কাদের খানের পিএস শামসুজ্জোহা, গাড়িচালক হান্নান, মেহেদী, শাহীন, চন্দন ও রানা। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের দীর্ঘ ১৮ মাস যুক্তিতর্কের পর এ রায়
এবার দেশের পরিবহন সেক্টরের চাঁদাবাজি বন্ধে বিশেষ শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। ইতিমধ্যে এ খাতে বিরাজমান অরাজকতা, অব্যবস্থাপনা, চাঁদাবাজির ভয়াবহতা এবং গুটিকয় গডফাদারের ক্ষমতার অপব্যবহারের নানা নজিরবিহীন তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন গোয়েন্দারা। এসব নিয়ে গোয়েন্দা প্রতিবেদন দাখিলের পরপরই সরকারের উচ্চপর্যায় থেকে এ শুদ্ধি অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রীয় প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায়, তথ্যানুসন্ধানী প্রতিবেদনে পরিবহন সেক্টরের নানা
হাইকোর্টের সামনে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে গেটের সামনে থেকে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশ। খায়রুল কবির খোকনের স্ত্রী শিরীন সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে বিএনপির এই নেতাকে আটকের কারণ জানা যায়নি। ইনিউজ ৭১/এম.আর
বার্সেলোনার জার্সিতে ৭০০তম ম্যাচ খেলতে নেমে স্বমহিমায় উজ্জ্বল লিওনেল মেসি। দারুণ এক গোল করার পাশাপাশি দুই সতীর্থের গোলে ছিল অবদান। বুধবার রাতে অধিনায়কের এমন দুর্দান্ত পারফরম্যান্সে বরুসিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিত করেছে কাতালানরা। একইসঙ্গে ইউরোপের এই ক্লাব ফুটবলের প্রতিযোগিতায় ৩৪টি প্রতিপক্ষের বিপক্ষে গোল করে ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও রাউলকে। যাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেয়েছে ৩-১ গোলে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী জামিন শুনানি আগামি ৫ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। এছাড়া এই সময়ের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ফলে আগামী ৫ ডিসেম্বরই জানা যাবে কী ঘটতে যাচ্ছে খালেদা জিয়ার ভাগ্যে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন