অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দেশের মাটিতে এটাই তার প্রথম জানাজা। জানাজায় মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের সদস্য, বিএনপির জ্যেষ্ঠ নেতারাও ছাড়াও খোকার রাজনৈতিক শুভাকাঙক্ষীরা উপস্থিত ছিলেন। এর আগে সাদেক হোসেন খোকার লাশ আজ সকাল ৮টা ২৮ মিনিটে রাজধানীর শাহজালাল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। আজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাবেক সভাপতি মির্জা আব্দুল জলিলসহ কৃষক লীগের সাবেক নেতৃবৃন্দ। পরে জাতির
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানা গেছে, ভারতের বেঙ্গালুরের নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে সকাল ৭টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাদল। মঈন উদ্দীন খান
এত দিন যুক্তরাষ্ট্র বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ অস্ত্র বা গোলাবারুদ আমদানি করলেও রপ্তানির কথা কখনো শোনা যায়নি। তবে বিস্ময়কর মনে হলেও এবার দেখা দিয়েছে এ সম্ভাবনা। খোদ যুক্তরাষ্ট্র থেকেই এসেছে বাংলাদেশের তৈরি অস্ত্র ও গোলাবারুদ কেনার প্রস্তাব! এতে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির তৈরি অস্ত্র ও গোলাবারুদ এবং নিজেদের প্রয়োজনের অতিরিক্ত বা মজুদ পুরনো আগ্নেয়াস্ত্র রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের
ইতিহাস সৃষ্টির দোরগোড়ায় টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া মাহমুদুল্লাহরা আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। ভারতের গুজরাট রাজ্যের রাজকোটের সৌরাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। চলমান টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ১-০ তে এগিয়ে থেকে মাঠে নামবে মুশফিকরা। এ ম্যাচের মধ্যদিয়ে প্রথমবারের মত ভারতের
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে এখন প্রায় একই এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এতে বলা হয়, ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার
বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মনির উদ্দীন খান। তিনি জানান, দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন বাদল। হার্টেরও
মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০২তম বার্ষিকী আজ। ১৯১৭ সালের ৭ নভেম্বর রাশিয়ায় বলশেভিক পার্টির নেতৃত্বে শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এর মধ্য দিয়ে মানব সভ্যতার ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এটি ‘অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব’ হিসেবেও খ্যাত। ১৯০৫ সালের রাশিয়ার বিপ্লবকে ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের প্রধান নিয়ামক বলা হয়। ব্লাডি সানডের ঘটনাগুলো ছিল প্রতিবাদের শুরু। একটি শ্রমিক কাউন্সিল সেইন্ট পিটার্সবার্গ সোভিয়েত এসব
একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের প্রথম দিনের বৈঠক শুরু হচ্ছে আজ। বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হবে। তবে তার আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের মেয়াদসহ কার্যসূচি চূড়ান্ত করা হবে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, চতুর্থ অধিবেশনের মতো এবারের অধিবেশনের মেয়াদও খুব সংক্ষিপ্ত হতে যাচ্ছে। এর আগে চতুর্থ অধিবেশন ৮ সেপ্টেম্বর শুরু হয়ে ১২
সরাইল থানার ওসি মোঃ সাহাদাত হোসেন টিটো বলেছেন, আজকে আধুনিকতার যুগে যুবকদের হাতে ল্যাপটপ-কম্পিউটার থাকার কথা। কিন্তু এখানে যুবকদের হাতে টেটা-বল্লম, এসব কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। যেকোনো মূল্যে এসব থেকে বেরিয়ে আসতে হবে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামবাসীর উদ্যোগে ‘দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ গ্রহণ’
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান দল থেকে সরে দাঁড়ানোর পর এবার রাজনীতি থেকে অবসরে চলে গেলেন দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। নিজ হাতে লেখা পদত্যাগপত্রও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জমা দিয়েছেন তিনি। বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমকে মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রাজনীতি থেকে অবসরের বিষয়ে মাহবুবুর রহমান জানান, আমি এখন রাজনীতি করি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকায় দূষণের জেরে হাঁসফাঁস করছেন দেবতারা। এতটাই পরিস্থিতি খারাপ যে, গঙ্গার তীরে নির্মল বাতাসের শহর বারাণসীতে এবার মাস্কে ঢাকল দেব মূর্তির মুখ। কালীপূজার পর থেকেই বায়ু দূষণে নাজেহাল নয়াদিল্লি। দূষণের জেরে দিল্লির আকাশ-বাতাস ধোঁয়ায় ঢেকে গেছে। রাস্তায় বের হতে হলে মুখে মাস্ক পরে হচ্ছে দিল্লির বাসিন্দাদের। সুস্থ থাকতে সাধারণ মানুষের মুখে মাস্ক থাকাটাই স্বাভাবিক ব্যাপার। তবে দেবতাদের
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে শিরোনাম হয়েছিল ভারতের উত্তরাঞ্চলে বায়ু দূষণের মাত্রা। ভারতের রাজধানী দিল্লি ছাড়াও দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষ তালিকায় এতোদিন ছিল চীনের রাজধানী বেইজিং। তবে বৈশ্বিক বাতাসের গুনাগুণ নিয়ে তথ্য সংগ্রহকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার ভিজুয়াল ও গ্রিন পিসের গবেষণা তথ্যে দেখা যাচ্ছে, বিশ্বের দূষিত বায়ুর দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আর রাজধানী ঢাকা রয়েছে দূষিত বায়ু শহরের তালিকার দ্বিতীয়
ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ নিউইয়র্ক থেকে আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। তার কফিন গ্রহণ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বাদ জোহর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন
চট্টগ্রাম–৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দীন খান বাদল আর নেই। ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি...... রাজিউন)। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম ৮ আসনের তিনবার সংসদ সদস্য ছিলেন। এই মুক্তিযোদ্ধা
গাছের চারা বহনের অপরাধে দুই বাংলাদেশির ভ্রমণ ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। তাদের ফেরতও পাঠানো হয়েছে। গত রোববার ঘোষণা না দিয়ে অস্ট্রেলিয়ার পার্থ বিমানবন্দরে দুই বাংলাদেশি ২১ টি চারা গাছ বহন করে। বাংলাদেশ থেকে আগত যাত্রীরা তাদের যাত্রী কার্ডে সঙ্গে থাকা চালের ঘোষণা দিলেও লাগেজের মধ্যে ২১ টি চারা গাছ থাকার কথা ঘোষণা করেননি। পরে বিমানবন্দরের জৈব সুরক্ষা বিভাগের কর্মকর্তাদের তল্লাশির সময় চারা গাছ
তাকবিরে তাশরিক ও ঈদ-উল-আজহা এক সুতোয় গাঁথা। তাকবিরে তাশরিকের ইতিহাস কুরবানির ঈদের সঙ্গে বিশেষভাবে জড়িত। মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা ও প্রশংসায় ভরপুর তাকবিরে তাশরিক। কুরবানি বা আত্মত্যাগ হলো মহান আল্লাহর একন্ত আপন হওয়ার অন্যতম মাধ্যম। আল্লাহর একান্ত প্রিয় হওয়ার ইবাদত পালনকালীন সময়েই তাকবিরে তাশরিকের প্রচলন শুরু হয়। তাকবিরে তাশরিক প্রত্যেত হিজরি সালের জিলহজ মাসের ৯ তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে
সরকারের প্রদেয় সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কল সেন্টার ‘৩৩৩’ উদ্বোধন হয়েছে বরিশালে। আজ বুধবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে অবহিত করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। জেলা প্রশাসক বলেন, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের সহযোগিতায় নাগরিকদের জন্য সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ-প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও
বরিশাল মহানগর আওয়ামীলীগের সদস্য তৌহিদুল ইসলাম বাদশাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। আ’লীগের সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে বলে আজ বুধবার সন্ধ্যায় মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মহানগর আ’লীগের জরুরী সভায় বাদশাকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা গেছে, সম্প্রতি বরিশালে আওয়ামীলীগে অনুপ্রবেশকারীদের
কপাল খুললো কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতারবাড়ির দরিদ্র জেলে হোসেন বহদ্দারের (৬৫)। তার জালে আটকা পড়া ৮১টি কালো পোয়া (ব্ল্যাক জো ফিস) মাছ বিক্রি হয়েছে ৪০ লাখ টাকায়। সামুদ্রিক এ জাতীয় পোয়া মাছের ফৎনার দাম বেশি। বিদেশে স্যুপ হিসাবে উপাদেয় খাবার এসব ফৎনা। বিদেশে রপ্তানি করার জন্যই এসব মাছ অনেক বেশি দামে বিক্রি হয়ে থাকে। মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন সাইরার ডেইল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (৬ নভেম্বর) বেলা ১২টায় মিছিলটি শান্ত চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম পদে থাকার নৈতিক অবস্থান হারিয়েছেন। তারা অবিলম্বে দুর্নীতিবাজ ভিসি ফারজানা ইসলামের অপসারণ দাবি করেন। মিছিল পরবর্তী
বরিশাল-৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, আমি কখনো নৌকার বিরোধীতা করিনি। জেলা আওয়ামী লীগের মনোনয়ন বাণিজ্যের কারনেই এখানে নৌকার প্রার্থী হেরেছে। তারা আগেই থেকে পরিকল্পনা করেছে নৌকার ভরা ডুবি দেখিয়ে বিএনপি’র প্রার্থীকে জিতিয়ে দেবার জন্য উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন প্রার্থী দাঁড় করিয়েছে যাতে আমাকে হেয় প্রতিপন্ন করা যায়। তিনি বার বার রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে সংবাদ
বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান পদত্যাগ করায় মিষ্টি বিতরণ করেছে ছাত্রদল। মোরশেদ খান যে আসন থেকে এর আগে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেই বোয়ালখালী উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীরাই মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। বুধবার ( ৬ নভেম্বর) বিকেলে বোয়ালখালী সদরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহসিন খোকনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে। এসময় পথসভায় মহসিন খোকন বলেন, ‘মোরশেদ খান বিএনপি
রাজধানীর পন্থপথ এলাকায় বসুন্ধরা সিটি শপিং মলের আটতলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শপিং মলের নিরাপত্তাকর্মী আলমগীর হোসেন বলেন, মার্কেটের সামনে ওই যুবককে আহত অবস্থায়