
প্রকাশ: ১ জানুয়ারি ২০২০, ২১:৪৩

নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে উপজেলার ২০০ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পলাশ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলীর সভাপতিত্বে পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উদ্বোধন করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। এদিকে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র মোঃ শরীফুল হক, পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লা সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম ফজলুল হক, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া বই বিতরণের আগে সকল স্কুলের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
ইনিউজ ৭১/এম.আর
