আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার প্রধান আসামি ওয়াহিদুল আলম আরিফ গত কয়েকদিন ধরে তার বাহিনী নিয়ে গুলিস্তান পার্টি অফিসে মহড়া দিচ্ছি। সূত্রমতে, আসন্ন যুবলীগের ৭ম কংগ্রেসকে সামনে রেখে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন আরিফ। জানা যায়, আরিফের অনুসারীদের তালিকায় অন্যতম আহম্মদ উল্লাহ মধু, আবু সাঈদসহ অনেকেই যারা মিল্কি হত্যার পর অফিসে
পিরোজপুরের কাউখালীতে গুজবে লবন বিক্রির হিরিক এর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা খাতুন রেখা তাৎক্ষনিক অভিযানে নেমে উপজেলার উত্তর বাজার ও দক্ষিণ বাজারসহ বিভিন্ন হাটবাজারে ব্যাপক অভিযান চালায়। উত্তর বাজার ব্যবসায়ী অসীম দাসকে লবন মুজদ করে বেশী দামে বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করেন। সরেজমিনে দেখা যায় গুজবে কান দিয়ে গ্রাম-গঞ্জ থেকে আসা নারী-পুরুষরা ১০/২০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ২৭ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থী আবেদনের বিপরীতে ২৪ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। 'বি' ইউনিটে শর্ত শিথিল করেও উত্তীর্ণ ২ হাজার ৮১৫ ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ১৬ টি বিভাগে ভর্তি হতে পারবেন মোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী১৯ নভেম্বর
কার্গো বিমানে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান পৌঁছানোর সময় এক দিন পিছিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, বিমানে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান আজকে আসার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। সেটা আগামীকাল (বুধবার) আসবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪ টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে বিপদে আছি। তবে বাজারে পেঁয়াজের
অর্থশাস্ত্রে নিত্য পণ্য ও বিলাসী পণ্যের পার্থক্য, চাহিদা আর দামের সম্পর্ক নিয়ে অনেক কিছু বলা আছে। আবার গল্পে যে দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক, সেই দেশে বসবাস না করার পরামর্শ দেওয়া আছে। দেশে এখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের চেয়ে আপেলের দাম বেশি, এমনকি এক কেজি পেঁয়াজের দামে পাওয়া যায় দুই লিটারের বেশি অকটেন। পেঁয়াজের জীবনে গুরুত্বপূর্ণ এক পরিবর্তন ঘটে গেছে।
কলাপাড়ায় সংরক্ষিত বনা ল কাউয়ার চরের ঝাউবাগান থেকে গাছ কাটার অভিযোগে চার বনদস্যুকে আটক করেছে বন রক্ষীরা। সোমবার রাত ১০টার দিকে গঙ্গামতী এলাকা থেকে এদরকে আটক করে পুলিশে দেয়া হয়। এসময় এদের কাছ থেকে পাঁচটি কাটা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা করা হয়েছে। আটককৃতরা হলো মহিপুরের নজিবপুর গ্রামের আবু সালেহ, জালাল, মিরাজ ও হাসান। মহিপুর বনবিভাগের
বাজারে লবণের দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। দেশে বর্তমানে প্রায় আড়াই লাখ মেট্রিক টন লবণ মজুদ রয়েছে বলেও তারা জানিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে শিল্প মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন লবণ মিলের গুদামে দুই লাখ ৪৫ হাজার মেট্রিকটন লবণ মজুদ রয়েছে। কক্সবাজার ও চট্টগ্রামের লবন চাষিদের
হাইব্রিড অনুপ্রবেশকারী ঠেকাতে সংবাদ সম্মেলন করেছেন ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। হাইব্রিড অনুপবেশকারী হিসেবে শাহজাদা পারভেজ টিনু মৃধা বাহিনীর লাগামহীন দৌরাত্ম ধানখালী ইউনিয়নের আসন্ন ত্রিবার্ষিক সম্মেলনকে অনিশ্চত করে দিয়েছে। এসবের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১টায় সোমবাড়িয়া বাজারে ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বিশ্বাস। এসময় আরো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী এলাকা মহরাবহ। দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় খুব সহজে প্রশাসনের চোখ ফাকি দিয়ে ইট ভাটা গড়ে তুলছে জনপ্রতিনিধিরা বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, এলাকাটি ছিল সবুজের সমারোহ। বিপুল পরিমানে ফসল ফলাত কৃষকেরা। হঠাৎ একদিন এলাকায় আগমন ঘটে এক ভাটা মালিক কর্তৃপক্ষের। তারা সাভাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেনুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশরাফ আলী বহুমুখী উচ্চ
পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে চার মুদি-মনোহরী ব্যবসায়ীকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরের দিকে মদমোহন আখড়া বাড়ি সংলগ্ন মুদি বাজারে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। এসময় কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস ভোক্তা অধিকার আইনে এসব দোকানীকে জরিমানা করেন। সহকারী কমিশনার( ভূমি) অনুপ দাস জানান, বেশি দামে পেয়াজ বিক্রি ও মেয়াদ উত্তীর্ন
বিশ্বনবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওজা থেকে তাঁর লাশ চুরির লোমহর্ষক ঘটনা জেনে নিন! হাতেনাতে ধরা পড়লো ইহুদী (হিজরী ৫৫৭ সালের ঘটনা)! হিজরী ৫৫৭ সালের একরাতের ঘটনা। সুলতান নূরুদ্দীন জাঙ্কি (র:) তাহাজ্জুদ ও দীর্ঘ মুনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারিদিক নিরব নিস্তব্দ। কোথাও কোন সাড়া-শব্দ নেই। এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল (সাঃ) তার কামরায় উপস্থিত। তিনি কোন
নওগাঁয় অভ্যন্তরীন সকল রুটে গত দুইদিন থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে জরুরি প্রয়োজনে যাত্রীরা সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সায় যেতে বাধ্য হচ্ছেন। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে জেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলার ১১টি উপজেলার সকল রুটের বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তীতে পড়েছে যাত্রীরা। ভোগান্তী নিরসনে দ্রুত প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন সচেতনরা। জানা গেছে,
মিসর থেকে কার্গো বিমানযোগে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান আসছে আজ । সোমবার (১৮ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে পেঁয়াজ আসার এ খবর নিশ্চিত করেন বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন। এছাড়া, বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজের চালান এখন বাংলাদেশের পথে সাগরে রয়েছে। এলসি খুলে সমুদ্র পথে বিদেশ থেকে পেঁয়াজ আনতে দেড় মাসের মতো সময় লাগছে বলেও জানান তিনি। বাণিজ্য
কমিশন নিয়ে প্রেসক্রিপশনে বিভিন্ন কোম্পানির ওষধু লেখার কারণে ডাক্তারি পেশা নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার সকালে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ একথা বলেন। এসময়, ভেজাল ওষুধ বিক্রির শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন হওয়া দরকার বলেও মন্তব্য করেন আদালত। অল্প সাজা দেয়ায় মোবাইল কোর্টের সুফল পাওয়া যাচ্ছেনা ফলে ভেজাল ওষুধ বিক্রিও বন্ধ হচ্ছেনা বলে জানায় হাইকোর্ট। আদালত
হঠাৎ করে ঢুঁ মারলে মনে হবে মার্কেটে বড় ধরনেরে কোনো দুর্ঘটনা ঘটেছে। বড় বড় দোকানের সামনের বারান্দা ও রাস্তার পুরোটাই ফাঁকা। ক্রেতার সংখ্যাও খুবই কম। তবে যারা এসেছেন তারা খুবই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। সামনের বারান্দার সামনের বিশাল ফাঁকা হাঁটাচলার রাস্তায় আনুমানিক দু-তিন বছরের শিশুকে কোলে নিয়ে হাঁটছেন এক দম্পতি। শিশুটি মায়ের কোল থেকে নিচে নামতে চাইছে। কোল থেকে নামাতেই শিশুটি দিল
বায়ুদূষণে দিল্লিকেও ছাড়ালো ঢাকা। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় গতকাল থেকে এক নম্বরে রাজধানী। বিশ্বের বায়ুমান যাচাই প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের এ তথ্য দিয়েছে। পরিবেশ অধিদফতরের মানমাত্রায় স্বাভাবিক বায়ূ সূচক ৫০। কিন্তু এয়ার ভিজ্যুয়ালের তথ্যমতে ঢাকার বায়ূমান সূচক এখন ৩০৯। গেল দুই মাসে মাত্র ১৯ ঘণ্টা ভালো বায়ু সেবন করেছে রাজধানীবাসী। এ ধরনের দূষণ শ্বাসকষ্ট, হাপানীসহ নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছে। অনিয়ন্ত্রিত নির্মাণকাজ,
সাগর চৌধুরীঃ আমার মত অনেক পুরুষই জানে না, পুরুষদের জন্যও একটি বিশেষ দিন আছে। আর সেটা আজ ১৯ নভেম্বর। আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। চলতি বছর আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পুরুষ ও ছেলেদের স্বাতন্ত্র্য’। ২০১৮ সালে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আদর্শ পুরুষ চরিত্র’। সমাজে ও পরিবারে পুরুষের অবদানকে উদযাপন করতেই পুরুষ দিবসের সূচনা হয়। এছাড়া পুরুষ ও ছেলেদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি,
পদ্মা সেতুতে বসেছে ১৬তম স্প্যান। আজ মঙ্গলবার এটি সেতুর ১৬ ও ১৭ নং পিলারের উপর বাসানো হয়। ফলে দৃশ্যমান হয়েছে সেতুর ২৪শ’ মিটার। এর পূর্বে ১৫টি স্প্যান বসানোর মাধ্যমে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুটির ২২৫০ মিটার বা দুই কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়েছে। চলতি মাসেই আরো দুটি স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, এখন দিন গড়ানোর সঙ্গে সঙ্গে
মিথিলা-সৃজিতের সম্পর্ক নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। তাদের সম্পর্ক এখন ওপেন সিক্রেট বিষয়। আনুষ্ঠানিকভাবে মিথিলাকে বিয়ের প্রস্তাব দিতেই বাংলাদেশে এসেছেন সৃজিত। এরই মধ্যে গত শুক্রবার সৃজিত ও মিথিলার পরিবারকে গুলশান এর আড়ংয়ের শো রুমে কেনাকাটা করতে দেখা যায়। এসময় মিথিলার পরিবার ও মেয়ে আইরাও সঙ্গে ছিল। সোশ্যাল মিডিয়ায় কেনাকাটার বেশকিছু ছবি ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন এ কেনাকাটা বিয়ের প্রস্তুতি হতে
ঢাকার আশুলিয়ায় নয়ন (১৮) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবক নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক ও টাকা আদায় করতো বলে জানিয়েছে পুলিশ। সোমবার দিনগত রাত ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার ওয়েসিস স্কুলের পাশে একটি শাখা সড়ক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের
তামিম ইকবাল পরিবারের নতুন সদস্য হলো এক কন্যা সন্তান। আজ মঙ্গলবার ভোরে থাইল্যান্ডের একটি হাসপাতালে তামিম-আয়েশা সিদ্দিকার কোল জুড়ে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। খবরটি দিয়েছেন স্বয়ং জাতীয় দলের ওপেনার তামিম। সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু একটি ছবি আপলোড করে আনন্দের খবরটি প্রকাশ করেছেন। সেই ছবিটি কোন সন্তানের নয়, শুধু বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটালের একটি কার্ডের ছবি। সেই কার্ডে লেখা আছে ‘হ্যালো, আমি একজন মেয়ে।
আজ ‘বিশ্ব টয়লেট দিবস’। প্রতিবছর ১৯ নভেম্বর দিবসটি পালন করা হয়। শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশ দিবসটি পালন করে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে। নানা স্বেচ্ছাসেবী সংগঠনের জরিপে দেখা যায়, বিশ্বের ৪০ শতাংশ মানুষ এখনো স্বাস্থ্যসম্মত পায়খানা সুবিধার বাইরে। শুধু ঢাকা শহরে প্রতিদিন ৬৫ লাখ ভাসমান মানুষ উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করছে।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও গুলিতে হতাহতের ঘটনা ঘটলো। ক্যালিফোর্নিয়ার পর এবার আরেক অঙ্গরাজ্য ওকালাহোমায় ওয়ালমার্ট স্টোরে এক বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তার বাহিনীর বরাত দিয়ে এনবিসি নিউজ এ খবর জানিয়েছে। স্থানীয় সময় সোমবারের (১৮ নভেম্বর) এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এক বিবৃতিতে পুলিশ জানায়, ঘটনার পরপরই ওয়ালমার্ট স্টোরের পার্কিং এরিয়ায় থাকা একটি গাড়ির ভেতর থেকে এক
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস’র সংসদ সদস্য নুসরাত জাহান গুরুতর অসুস্থ। শ্বাসকষ্টজনিত কারণে গত রোববার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর সোমবার রাত ৮টার দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় তাকে। ঘুমের ওষুধ খাওয়া নিয়ে হাসপাতালে থাকাকালীন সময়ে নুসরাত বলেন, আমার অ্যাস্থমার প্রবলেম তো আছেই, কাল রাতে প্রচন্ড বাড়াবাড়ি শুরু হয়। তাই হাসপাতালে