
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০১৯, ২:৪০

বাংলাদেশ রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতির চাকা সচল রাখে যেসব পণ্য তাদের মধ্যে সোঁনালী আঁশ (পাট) অন্যতম। সেই সোঁনালী আশ পাট আবাদ করে হতাশায় পড়েছে পাট চাষিরা। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাট চাষিরা পাট চাষ করে দাম না পেয়ে চরম আশাহত হয়ে পড়েছেন। বাংলার সোনালী আঁশখ্যাত পাট চাষ করে এখন যেনো কৃষকের গলার কাটা হয়ে দাড়িয়েছে। স্বপ্ন নিয়ে পাটচাষ করে কাঙ্খিত মূল্য না পেয়ে স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। লোকসান হওয়ার আশঙ্কায় বর্তমানে ব্যবসায়ীরা পাট কেনা প্রায় কমিয়ে দিয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব