সিলেট থান্ডারকে উড়িয়ে দিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়ে রাজশাহী রয়্যালস। সিলেটকে তারা হারিয়েছে ৬ উইকেটে। ১৪৪ রানের মাঝারি লক্ষে খেলতে নেমে রাজশাহীকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লিটন এবং আফিফ। রান আউট হওয়ার আগে ৩০ বলে ৪৬ রানের দারুণ ইনিংস খেলেন আফিফ। এই দুজনের সঙ্গে শোয়েব মালিকের ২৭ রানে ভর করে ২৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় রাজশাহী। এর
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইতোমধ্যে সামরিক প্রস্তুতি নেওয়া শুরু করেছে দেশটি। ইরানের সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকেও রাখা হয়েছে উচ্চ-সতর্কতায়। নিজেদের আকাশসীমায় মহড়া শুরু করেছে যুদ্ধবিমান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রকে উচিৎ শিক্ষা দিতে চায় ইরান। আর সে জন্য তারা যুদ্ধকেই বেছে নিতে চাইছে। এরই মধ্যে ইরানের পশ্চিম আকাশে যুদ্ধবিমানের মহড়া চলছে। সতর্ক অবস্থানে থেকে পাহারা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়তে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরান যদি সংঘাতের পথ বেছে নেয় তাহলে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়বে বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান। শুক্রবার (০৩ জানুয়ারি)
প্রায় পাঁচ বছর ধরে পেশাগত দায়িত্বপালনে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। এখনও সেই নিষেধাজ্ঞা জারি রয়েছে। হাসপাতালে প্রবেশে সাংবাদিকদের অনুমতি নিতে বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, হাসপাতালে ঢুকতে হলে আপনারা পরিচালকের অনুমতি নেবেন, তারপর ভেতরে ঢুকবেন। শনিবার দুপুরে রামেক মিলনায়তনে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, এখানে অনেক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩২০ গ্রাম স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, শনিবার বেলা ১১টা ২০ মিনিটের সময় বিমানবন্দরের কনকোর্স হলে বিমানের পরিচ্ছন্নতা কর্মী সুমন শিকদারের (৩৪)
দেশের রাজধানীর প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চলছে ১ম সমাবর্তন প্রস্তুতির কাজ। বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার ১৪ বছর পর আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জবির ১ম সমাবর্তন। ২০০৫ সালে একাডেমিক কার্যক্রম শুরুর পর দীর্ঘ একযুগের বেশি সময় পর সমাবর্তন পেতে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। আসন্ন সমাবর্তনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে সমাবর্তনের সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ের দপ্তর ও বিভাগগুলো।
সারাবিশ্ব এখন চলছে ইন্টারনেটে। কীভাবে কোথায় ইন্টারনেটের ভালো সংযোগ পাওয়া যায় তা নিয়েও ব্যস্ত সবাই। নতুন এক তথ্য পাওয়া গেছে, পাথরের সঙ্গে আগুন জ্বালালেই মিলছে ওয়াইফাই! আসলে কী রয়েছে ওই পাথরে? দেড় টন ওজনের ওই পাথরটি রাখা রয়েছে মিউজিয়ামের বাইরে। ঘটনাটি ঠিক এমন যে, ওই পাথরের সামনে গিয়ে আগুন জ্বালালেই সঙ্গে সঙ্গে ওয়াইফাই সিগন্যাল চালু হয়ে যাচ্ছে! শুনে অবাক লাগলেও ঘটনাটি
পটুয়াখালীর কলাপাড়ায় ফের ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করে মা হয়েছে এক পাগলী। কিন্তু সন্তানটির বাবা হয়নি কেউ। গতকাল শনিবার ভোররাতে পৌরশহরের লঞ্চঘাট সংলগ্ন রেডক্রিসেন্ট সোসাইটির পুরনো ভবনের নীচে এ সন্তানটি প্রসব করে ওই পাগলিটা। প্রতিবেশী হাসিনা বেগম সন্তানটির কান্না শুনতে পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে সদ্য প্রসব করা সন্তানটি নিতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভীর করছেন অনেকে। বর্তমানে
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ২৬ দিনে সরকার পতন করানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, নির্বাচন সরকারের জন্য কতটা বিপদ বয়ে আনতে পারে, কতটা পরিবর্তন হতে পারে তা আমরা ৩০ জানুয়ারির দিন বুঝিয়ে দেবো। ঢাকাজুড়ে সমাবেশ করে সরকারের পতন করবো। শনিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাসাস ও মাগুরা
অস্ট্রেলিয়ায় জাতীয় সংকটে রূপ নিয়েছে দাবানল। গতবছরের সেপ্টেম্বর থেকেই জ্বলছে দেশটির শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি ছাড়তে হয়েছে কয়েক লাখ মানুষকে, নিহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। ধ্বংস হয়ে গেছে প্রায় দেড় হাজার ঘরবাড়ি। দাবানলের অপ্রতিরোধ্য গতি থামাতে দেশটি ইতোমধ্যে ৩ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। কিন্তু এর আগেই প্রাকৃতিক এ দুর্যোগ প্রাণ কেড়ে নিয়েছে ৫০ কোটি প্রাণীর। অস্ট্রেলিয়ার
পটুয়াখালীর কলাপাড়ার শীতকালীন ভাড়ি বর্ষনে ইটভাটার প্রায় দেড় কোটি টাকা মূল্যের কাঁচা ইট সম্পূর্ণ নস্ট হয়ে গেছে। গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ভাড়ি এবং গুড়ি গুড়ি বৃস্টিপাতের কারনে পানি জমে ইট গুলো নস্ট হয়ে যায়। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার টিয়াখালী, নীলগঞ্জ ও চাকামাইয়া ইউনিয়নের আন্ধামানিক নদীসহ বিভিন্ন নদীর তীরে ওঠা ব্রিকস এর মাঠে তৈরী করা কাঁচা ইট গুলো বৃস্টির কারনে
বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার (৪ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটিতে পূর্ণ দায়িত্ব পেয়ে সভাপতি হয়েছেন আল নাহিয়ান খান জয়। একইসঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লেখক ভট্টাচার্য। তারা দুজনই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দুজনের নাম ঘোষণা করেন। শেখ হাসিনা বলেন, “ওবায়দুল কাদের একটা প্রস্তাব করেছেন।
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর জুয়াড়ীদের হামলা ও মূলহোতাদের গ্রেফতারের দাবীতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যাড এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, সহসভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল ও আতোয়ার রহমান মিন্টুসহ
পটুয়াখালীর কলাপাড়ায় চলতি মাসে ৩০৮ ঘন্টা বিদ্যুৎ থাকবেনা। বরিশাল হইতে পটুয়াখালী পর্যন্ত ১৩২ কেভি লাইনের রক্ষনাবেক্ষন কাজের জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কলাপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস। পল্লী বিদ্যুৎ সমিতি কলাপড়া জোনালের ডেপুটি ম্যানেজার শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০৪ জানুয়ারী ২০২০ থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানী কর্তৃক বরিশাল
ভোলার বোরহানউদ্দিনে অসময়ের টানা তিন দিনের বৃষ্টিতে প্রায় রবি শষ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আলু বীজ অংকুরোদগমের পর পর বৃষ্টি হবার ফলে অধিকাংশ আলু চারাগাছ পঁচন ধরার শঙ্কার মধ্যে। যারা একটু দেড়িতে আলু রোপন করেছেন তা পানির নিচেই পঁচন ধরেছে বীজ আলুর। বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কমকর্তাগণ খেত পরিদর্শন করে জানান বিদ্যমান পরিস্থিতিতে আলু রক্ষা করা প্রায় অসম্ভব। আলু
বিপিএলের পয়েন্ট তালিকায় ইঁদুর-বিড়াল খেলা চলছে। এক নম্বর জায়গাটি দখলে নিতে লড়ছে কয়েকটি দল। একবার শীর্ষে ওঠে গিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরে তাদের কাছ থেকে জায়গা কেড়ে নেয় রাজশাহী রয়্যালস। সেখান থেকে আবার সেরার লড়াইয়ে সবার ওপরে চলে আসে ঢাকা প্লাটুন। আজ (শনিবার) খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে ফের শীর্ষস্থান ফেরত পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট এখন ইমরুল কায়েসের দলের।
আয়রন বীজ্রের লোহার অনেক পিলারই ড্যামেজ হয়ে ভেঙ্গে গেছে। স্থানীয়রা ব্রিজের নিচে বাঁশ বেধে পিলার সোজা করে জোড়া দিয়েছেন। উপড়ের অনেক লোহার এঙ্গেল মরিচা পড়ে বাকা হয়ে গেছে। ব্রিজের কংক্রিটের স্লিপার গুলো আলাদা ভাগ হয়ে গেছে। অনেক স্লিপার ভেঙে নিচে পড়ে গেছে। লোহার পাত গুলো নিচের দিকে ঝুঁকে বাকা হয়ে ভেঙে যাচ্ছে। সকল এ্যাঙ্গেল জীর্ন দশায় পরিনত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া
দেশের ইতিহাস সমৃদ্ধ গৌরবোজ্জল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। [https://enews71.com/content/post/5e106fdfa8d19.jpg] এ উপলক্ষে শনিবার সকালে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা
ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার যেকোনও পরিণতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। শুক্রবার রাতে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোনালাপে এ কথা বলেন। জারিফ বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে ‘সন্ত্রাসী হামলা’ চালিয়ে হত্যা করেছে আমেরিকা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাক
ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (০৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকার প্রধান। ইনিউজ ৭১/টি.টি. রাকিব
টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন এলাকার শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শনিবার (৪ জানুয়ারি ) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বটতলায় শীতার্তদের মাঝে আড়াই হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। নিজ অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গোপালপুর -ভূঞাপুরের সাবেক এমপি খ: আসাদুজ্জামানের মেয়ে ও সংরক্ষিত মহিলা এমপি অপরাজিতা হক ও তাঁর ভাই কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা খ: মশিউজ্জামান রোমেল। গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত কাউন্সিলরপ্রার্থীদের হুমকি-ধামকি দেয়া হচ্ছে অভিযোগ তুলে দলটির মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, আমাদের অনেক কাউন্সিলরপ্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। সরকারদলীয় কাউন্সিলরদের যোগসাজশে আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় অসাধু সদস্যের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গোপীবাগে ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ জানাতে
সিরাজগঞ্জের বাজারগুলোতে আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। মাত্র দুদিনের ব্যবধানে দেড়গুন বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। গত প্রায় দুই সপ্তাহ ধরে স্থিতিশীল থাকা পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। শনিবার (৪ জানুয়ারি) সকালে সরেজমিনে সিরাজগঞ্জ স্টেশন বাজার, বানিয়াপট্টি বাজার ও এসএস রোড এলাকায় বড় বাজার ঘুরে দেখা যায় দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অপরদিকে
ভারতের জাতীয় জনসংখ্যা রেজিস্টারের নির্দেশিকা থেকে এবার মুসলিমদের উৎসবের ছুটিগুলো বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এনপিআর ২০২০ তালিকা থেকে মুসলিমদের উৎসবে ছুটি বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ভারতের জনসংখ্যা রেজিস্ট্রার তালিকা বা এনপিআর এ হিন্দু, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের উৎসবের তালিকায় দুর্গাপুজো থেকে শুরু করে বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, নানক জয়ন্তী, সরস্বতী জয়ন্তী থেকে ছটপূজা আছে। এছাড়া আছে গান্ধী জয়ন্তী,