মানুষগুলো নামহীন, পরিচয়হীন। সড়ক ওদের ঘর, ফুটপাত ওদের বিছানা। এখানেই খায়, এখানেই ঘুমায়, অসুস্থ হলে এখানেই পড়ে রয়। এদের মধ্যে একজনের পা জুড়ে ঘা, পুঁজ পড়ে দুর্গন্ধ বের হচ্ছিল। ধীরে ধীরে যখন সে পঙ্গুত্বের অপেক্ষা করছিল তখনই আগমন একদল দেবদূতের। সেই দেবদূতেরা তাকে সারিয়ে তুলে। এখন সে হাঁটতে পারে! একই পেশা, একই ইউনিফর্ম হলেও ওদের কাজ ভিন্নতর, মানবিকতায় উন্নততর। আমরা সবসময়ই
অবৈধ পথে অর্থ উপার্জনকে একটি রোগ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, চুরির টাকা দিয়ে ভোগ-বিলাসে জীবন কাটানো সরকার সহ্য করবে না। প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ অবৈধভাবে অর্থ উপার্জন করে ভোগ-বিলাসি জীবন-যাপন করবেন, আর কেউ সৎভাবে, সাদাসিধে জীবন-যাপন করতে গিয়ে তার জীবনটাকে নিয়ে কষ্ট পাবেন, এটা হতে পারে না।’ শেখ হাসিনা শনিবার দুুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর
ভারতের পশ্চিমবঙ্গের মতো বিহারেও পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম কোথাও ৭০ রুপি তো কোথাও ৮০ রুপি কেজি। পরিস্থিতি সামাল দিতে বাজারের নেমেছে সরকার। বাজারে গিয়ে সরকারি কর্মীরা পেঁয়াজ বিক্রি করছেন ৩৫ রুপি কেজি দরে। কিন্তু তার থেকে বড় খবর হল সরকারি কর্মীরা পেঁয়াজ বিক্রি করছেন হেলমেট পরে। ক্রেতাদের হামলা থেকে বাঁচতে হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন
বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল রোববার (১ ডিসেম্বর) সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে উপজেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে পৌর শহরে সম্মেলনের আমেজ একটু বেশী লক্ষ্য করা গেছে। একই সঙ্গে প্রাণচা ল্য বৃদ্ধি পেয়েছে নেতাকর্মীদের মাঝেও। শহরে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় নেতৃবৃন্দের নামে শত শত তোরণ
হনুমানের উত্পাতে নিত্যদিন নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। অতিষ্ট হয়ে শেষে ‘বাঘ’-এর সাহায্য নিতে হল এক কৃষককে। আর তাতে কাজও হল দিব্যি। নিশ্চয়ই ভাবছেন, হনুমান তাড়াতে বাঘ কোথা থেকে পেলেন তিনি? এখানে রয়েছে মস্ত বড় টুইস্ট। ভারতের কর্নাটকের তীর্থহালি তালুকের নালুরু গ্রামের বাসিন্দা শ্রীকান্ত গৌড়া। হনুমানদের ফসল খেয়ে যাওয়া আটকাতে কী করা যায় ভাবতে ভাবতে মাথায় আসে বাঘের কথা। তবে আসল বাঘ
নীল আকাশে একঝাঁক কালো হ্যাট (টুপি)। ঠিক যেনো পাখির মতো উড়ছে। আর সেই টুপি ধরতে লাফ দিচ্ছেন কেউ কেউ। মনে হচ্ছে একটু পর পর শূন্যে ভাসছেন সবাই। মতিহারের সবুজ চত্ত¡রে এমন আনন্দ আর উচ্ছাসে মেতেছেন গাউন আর টাই পরা গ্রাজুয়েটরা। পুরানো বন্ধুদের সাথে এমন আনন্দঘন পরিবেশে সবাই যেনো ফিরে গেছেন তাদের ক্যাম্পাস জীবনে। তাই স্বপ্নের মতো জীবনের সেরা মুহূর্তটিকে ক্যামেরার
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিঃবজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিঃআবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি সাধারণ সম্পাদকঃশরফুদ্দিন আহমেদ সেন্টু। বিস্তারিত আসছে... ইনিউজ ৭১/টি.টি. রাকিব
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার রামভ্রপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রী আতহত্যা করেছেন। শনিবার (৩০ নভেম্বর) ভোর রাতে উপজেলার রামভ্রপুর ইউনিয়নের চর রামভ্রপুর গ্রামে তার নানা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আখিঁ বেগম (১৬) উপজেলার রামভ্রপুর ইউনিয়নের রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিলেন। এবং নড়িয়া উপজেলার নোয়াদ্দা বাংলা বাজার গ্রামের আলম চৌকিদারের মেয়ে। আখিঁর মামা নুরুল ইসলাস ও স্থানীয় ভাবে
ঢাকা মহানগর দক্ষিণে আওয়ামী লীগের সভাপতি নিবার্চিত হয়েছেন আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শরফুদ্দিন আহমেদ সেন্টু। আজ বিকালে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এর আগে সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর
ঘুম থেকে উঠেই এক কাপ চা না হলে অনেকের দিনটা যেন ঠিকমত শুরুই হয় না। এ ধরনের ঘটনা হরহামেশা ঘটলেও সম্প্রতি ইংল্যান্ডের লিভারপুলের এক আস্তাবলে দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। দেশটির পুলিশ বিভাগের কাজে ব্যবহৃত জেক নামে একটি ঘোড়ার নাকি দিন শুরুই হয় না এক কাপ চা না খেলে। এমনটিই জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের লিভারপুলের অ্যালেরন নামে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গলায় ফাস লাগানো অবস্থায় সাদিয়া(১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া ছোটবাইশদিয়া ইউনিয়নের মিলন গাজীর মেয়ে। সাদিয়ার বাবা মিলন গাজী জানান, শনিবার সকালে সাদিয়াকে বাড়িতে রেখে তিনি ও তার বউ তরমুজ খেতে কাজ করতে যায়। পরে বাড়িতে ফিরে সাদিয়াকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখোজি করে।
নির্বাচন নিয়ে বিএনপি যে প্রশ্ন তোলে, তার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আজকে বিএনপি নেতারা নির্বাচন নিয়ে কথা বলেন, নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন। তাদের আমি জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট ও ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের কথা মনে করিয়ে দিতে চাই। কেমন নির্বাচন তারা করেছিল। সেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। তাদের কথা-ই ছিল ১০টা হুন্ডা ২০টা গুন্ডা
পঁচাত্তরের পর শেখ হাসিনার চেয়ে সৎ রাজনীতিক একজনও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের যে শিক্ষা দিয়েছেন সেই পথ শেখ হাসিনা আমাদের অনুসরণ করতে বলেছেন। একজন রাজনীতিকের মানুষের ভালোবাসা পাওয়া ছাড়া আর কিছুই পাওয়ার নেই।
এ বছরের অনেকটা অংশ জুড়েই ছিল হুমায়রা সুবাহ’র নাম। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে শোবিজেও পড়ে যার প্রভাব। শেষমেশ যদিও সব আলোচনা কমে নেমে আসে শূন্যের কোটায়। ক্রিকেটার নাসির হোসেন ও সুবাহ দুজনই বেছে নেন ভিন্ন রাস্তা। কিন্তু আবারও খবরের রগরগে শিরোনামে সেই সুবাহ। তবে এবার আর নাসিরকে জড়িয়ে নয়, নতুন ক্রিকেটারের ওপরই যেন ক্রাশ খেলেন তিনি! Image result for shahadat hossain
জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সম্মেলন উদ্বোধন করেছেন পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের ‘মহল’ হলে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জিএম কাদের। বিশেষ অতিথির বক্তৃতা করবেন দলের মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। [https://www.ppbd.news/assets/news_photos/2019/11/30/image-133851-1575097231.jpg] সভাপতিত্ব করছেন জাতীয়
ভারতের মহারাষ্ট্রে গণেশ(৩৫) নামে এক যুবক খাবার দিতে একটু দেরি হওয়ায় মাকে কুপিয়ে হত্যা করেছে। মাকে বাঁচাতে বোন এগিয়ে আসলে তাকেও ছুরিকাহত করে ওই যুবক। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। মহারাষ্ট্রের বাঘোলিতে শনিবার এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত গণেশ বাঘোলির গণেশনগর এলাকায় একটি ফ্ল্যাটে মা লীলাবাঈ শ্যামরাও চহ্বাণ এবং বছর ছাব্বিশের বোন প্রিয়ার সঙ্গে থাকতেন তিনি। পুালিশ জানায়, একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন গণেশ।
ভারতের বেঙ্গালুরুর একটি সংস্থায় টানা ৯ ঘণ্টা ঘুমালেই মিলবে লাখ রুপির চাকরি। এমনই অভিনব অফার দিয়েছে। নতুন সংস্থা ‘ওয়েকফিট’-এর এই লোভনীয় প্রস্তাবে হইচই পড়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ কাজে যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকা চাই। রাতে অন্তত ৯ ঘণ্টা ঘুম চাই। এ রকম তরুণ–তরুণীদেরই কাজে নিয়োগ দিতে চায় সংস্থাটি। নিজেদের ওয়েবসাইটে সংস্থাটি
ছয় মাসের বেশি সময় ধরে ব্যবহার না করা বা ইনঅ্যাক্টিভ থাকা অ্যাকাউন্টগুলো মুছে দেবে টুইটার। আগামী ১১ ডিসেম্বরের পর থেকে ইনঅ্যাক্টিভ থাকা অ্যাকাউন্টগুলো মুছতে শুরু করবে টুইটার। তবে যারা এর আগে একবারের জন্য হলেও লগ ইন করবেন তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হিসেবে বিবেচিত হবে। তাই আপনার অ্যাকাউন্টটি সচল রাখতে শুধুমাত্র লগ ইন করলেই হবে, কোনও পোস্ট দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু নির্ধারিত সময়ের আগে
সারাদেশে ১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতি (ধর্মঘট) চললেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এর কোনো প্রভাব পড়েনি। শনিবার (৩০ নভেম্বর) ভোর থেকে এ রুটে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল করতে দেখা গেছে। rajbari-(2).jpg [https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/rajbari-1-20191130123715.jpg] দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মো. মোফাজ্জেল হোসেন জানান, সারাদেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট চললেও দৌলতদিয়াতে কোনো ধর্মঘট নেই। স্বাভাবিকভাবে লঞ্চে যাত্রী পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে তিনি সম্মেলন উদ্বোধন করেন। দ্বিতীয় অধিবেশনে বিকালে ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। [https://www.ekushey-tv.com/media/PhotoGallery/2019November/PM-IK-1911300545.jpg] প্রসঙ্গত, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দীর্ঘদিন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক এলাকায় ছোট বোন মিতু (১৬) এর বাল্য বিয়ের প্রক্সি দিয়ে বড় বোন সুমি(২২) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আটক হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম, ইনিউজ৭১ কে জানান, গোপন সংবাদের মাধ্যমে তিনি জানতে পারেন ২৯ নভেম্বর শুক্রবার, আন্দারমানিক এলাকার ইউসুফ মল্লিকের ছোট মেয়ে মিতুর(১৬) বাল্য বিয়ের আয়োজন চলছে। সন্ধ্যায় কাজিরহাট থানার পুলিশের সহায়তায় ম্যাজিস্ট্রেট ঘটনার স্থানে উপস্থিত
রাজধানীর ভাটারা থানায় কুড়িল এলাকায় স্বামীর ছুরিকাঘাতে কানিজ ফাতেমা টুম্পা (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। টুম্পা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্রী ছিলেন। এর আগে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে ছুরিকাঘাত করেন স্বামী সাফকাত হাসান রবিন। তখনই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। নিহত টুম্পার গ্রামের বাড়ি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তি পরীক্ষায় অনুপস্থিত থেকেও সাজ্জাতুল ইসলাম নামে এক ছাত্র 'বি' ইউনিটের ফলাফলে মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় 'বি' ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) মেধাতালিকায় ১১তম হয়েছেন এক শিক্ষার্থী। কুবি ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. সাজ্জাতুল ইসলাম 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েই ১২তম হয়েছেন।
‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’-এই স্লোগানে দেশে উদযাপিত হচ্ছে জাতীয় আয়কর দিবস -২০১৯। আয়কর বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর আজ শনিবার (৩০ নভেম্বর) সারা দেশে দিবসটি উদযাপন করছে। ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ প্রতিপাদ্যে ১২তম আয়কর দিবসে প্রতিষ্ঠানটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়কর দিবস উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলে রাজস্ব ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালির আয়োজন