ম্যানচেস্টার ডার্বিতে ম্যানইউর কাছে হেরে আরও চাপে ম্যানসিটি। বর্তমান চ্যাম্পিয়নদের সেই চাপে থাকার সুযোগটা ভালোভাবেই নিচ্ছে সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটি। অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে স্বাগতিকদের ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান নিরঙ্কুশ করলো তারা। সে সঙ্গে নিজেদের একটি রেকর্ডও গড়ে ফেললো লেস্টার। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা আটটি ম্যাচ জিতে নতুন ক্লাব রেকর্ড স্থাপন করলো
দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে জ্ঞানপাপী আখ্যায়িত করে তার মুখোশ উন্মোচনের হুমকি দিয়েছেন সাবেক মন্ত্রী শাজাহান খান। শাজাহান খানের দেওয়া এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠান ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাজাহান খানকে প্রমাণ দিতেও বলা হয়েছে। রোববার রাতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের যুগ্ম মহাসচিব লিটন এরশাদ
পিরোজপুরের কাউখালীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে র্যলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। [https://enews71.com/content/post/5dedfae9887dc.jpg] অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তন শুরু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ থেকে সমাবর্তনের শোভাযাত্রা শুরু হয়। এরপর দুপুর ১২টায় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা। সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন, সমাবর্তন বক্তা জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক
বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত হয়েছে গণহত্যা। বিশ্ববাসী এসব গণহত্যা প্রত্যক্ষ করেছে বিভিন্নভাবে। আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস। জাতিসংঘে ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর প্রথমবারের মতো গণহত্যা প্রতিরোধ ও এ সংক্রান্ত শাস্তিবিষয়ক একটি প্রথা গ্রহণ করে। তবে জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণা করে। জাতিসংঘ দিবসটি ঘোষণার পর থেকেই মুক্তিযুদ্ধ জাদুঘর
জনগণের অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনকারীদের সুখে থাকতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। এর সমাধানে কোনো প্রতিষ্ঠান, সরকার বা গোষ্ঠীর পক্ষে একা সম্ভব নয়। এর প্রতিরোধে সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সবাই যদি পূর্ণ আন্তরিক হয়, তাহলে দুর্নীতি প্রতিরোধ ও দমন সম্ভব। [https://enews71.com/content/post/5dedf62b304b4.jpg] সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নারীর অর্থনৈতিক স্বাধীনতা গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া নারীর উন্নতি সম্ভব নয়। অন্ধকার জগত থেকে নারীদের আলোর পথ দেখিয়েছিলেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন।’ আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া পদক-২০১৯’ প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আজ আমরা নারীরা যেসব স্থানে এসেছি তাতে বেগম রোকেয়ার অবদান রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
মিস ইউনিভার্স ২০১৯ এর মুকুট উঠলো দক্ষিণ আফ্রিকা জোজিবিনি তুনজির মাথায়। জর্জিয়ার আটলান্টা শহরে স্থানীয় সময় রোববার (০৮ ডিসেম্বর) রাতে তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ২০১৮ বিজয়ী ক্যাটরিওনা গ্রে। Image result for মিস ইউনিভার্স ২০১৯ বিজয়ী দক্ষিণ আফ্রিকার তুনজি [https://cdn.risingbd.com/media/imgAll/2019December/bg/miss_universe20191209124152.jpg] এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানারআপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন। ২৬ বছর বয়সী
কক্সবাজারেরর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হল মোহাম্মদ আবদুল্লাহ(২০)। সে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সি -২ব্লকের বাসিন্দা নুরুল আলমের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। রবিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।কুতুপালং ক্যাম্পের ইলিয়াস মাঝি জানান, তুচ্ছ ঘটনার জের ধরে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরো বলেন ক্যাম্প পুলিশ ও সেনাবাহিনীকে খবর
বুড়িগঙ্গা প্রথম সেতুর উপর থেকে কানিজ ফাতেমা সাম্মু (৩৭) নামে এক গৃহবধুকে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রিপন এর উপর। শনিবার রাত ১১টার দিকে বুড়িগঙ্গা প্রথম সেতুর উপর থেকে এক গৃহবধুকে নদীতে ফেলে হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা ওই গৃহবধুর স্বামী রিপনকে আটক করে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে। নিহত কানিজ ফাতেমার বাড়ি রাজধানীর গেণ্ডারিয়া থানার ৬০/৬১
মুহাম্মদ আরিফুল। তিনি দৈনিক আমার সংবাদের অনলাইন বিভাগের একজন সাব এডিটর। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত এই কর্মকর্তা। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, থাকেন ঢাকার রায়ের বাগে। আরিফুল সাংবাদিকতায় নাম লেখিয়েছেন ২০১৪ সালে। এরপর থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাংবাদিকতায় পার করেছেন দীর্ঘ ৫ বছর। ২০১৫ সালে আরিফুলের জীবনে আসে প্রেমিকা আফিফা (ছদ্মনাম)। কখনো ভাবেননি মেয়েটি তার জীবনকে এভাবে বদলে দিতে পারে। ঘটনা হল, আরিফুল যখন
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। আজ সোমবার ঢাকায় সূর্যোদয়
রাজধানীর ধোলাইখালের একটি বাসা থেকে সায়েম হাসান শান্ত (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বজনরা বলছেন, রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শান্ত। এর আগে প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে মামলা দিয়ে হয়রানির জন্য প্রেমিকার মা-বাবাকে দায়ী করে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানার ওসি
পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে চায় সরকার। দেশটির সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও উন্নয়ন প্রত্যাশা রয়েছে। এ উদ্দেশ্যে ইসলামাবাদে বড় আকারের এবং স্থায়ী একটি কনস্যুলেট জেনারেল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ মাসেই প্রকল্পটির সংশোধনী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিবেচনার জন্য উপস্থাপন করা হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সাত হাজার ৭৬৮ কোটি বর্গমিটারের এই জমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তন আজ (সোমবার)। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুর ১২টায় সমাবর্তন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের
বেগম রোকেয়া। যার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচবে। অন্তঃপুরে অবরোধবাসিনী হয়ে না থেকে নারী উচ্চশিক্ষায় শিক্ষিত হবে; নানা কর্মে নিযুক্ত হয়ে অর্থনৈতিক মুক্তির সহায়ক হবে। নারী হবে আদর্শ বোন, আদর্শ গৃহিণী কিংবা একজন আদর্শ মা। সমাজ-সংসারে নারী জেগে উঠবে সর্বোপরি একজন মানুষ হিসেবে। বেগম রোকেয়া নারী মুক্তির এই স্বপ্নের কথা বলে গেছেন তার গল্প, উপন্যাস, প্রবন্ধসহ
নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট)। সম্ভাব্য ১৮ ডিসেম্বের ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ই-পাসপোর্ট প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে চার হাজার ৫৬৯ কোটি টাকা। এ পাসপোর্ট চালুর জন্য জার্মানির সরকারি প্রতিষ্ঠান ভেরিডোজের সঙ্গে চুক্তি হয়েছে অনেক আগেই। তাদের কারিগরি সহযোগিতায় ই-পাসপোর্ট চালু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁও, যাত্রাবাড়ী, উত্তরা ও সেনানিবাস—এই চারটি অফিস
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পরিবহনমন্ত্রী সানা মেরিন। ৩৪ বছর বয়সী সানা গতকাল রোববার সোস্যাল ডেমোক্রেট দলের হয়ে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শুধু ফিনল্যান্ডেই নন, সানা বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি ফিনল্যান্ডের ৩য় নারী প্রধানমন্ত্রী। রোববার এক ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্তি রিনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এর আগে গত মঙ্গলবার আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন অ্যান্তি রিনে। আগামীকাল মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী
লক্ষ্মীপুরে আসমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ফেসবুকে স্বামী আবদুল মালেকের দ্বিতীয় স্ত্রীর ছবি দেখে আসমা সহ্য করতে পারেনি। এ কারণেই সে আত্মহত্যা করেছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কাফিলাতলি এলাকায় বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও পুলিশ জানায়, দুই বছর আগে আসমার সঙ্গে রায়পুর উপজেলার সাগরদী গ্রামের আবদুল মালেকের বিয়ে হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অ্যাসিডে প্রেমিকসহ চারজনের শরীর ঝলসে দিয়েছেন নিষ্ঠুর এক প্রেমিকা। শনিবার বিকেলে উপজেলার বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তার পাশে এই ঘটনা ঘটে। আহত প্রেমিক সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কান্দাপাড়া গ্রামের সুনীল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল। তার বয়স ৫০ বছর। অ্যাসিড নিক্ষেপকারী প্রেমিকা আলেয়া বেগম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর বটতলা গ্রামের মোজাম মিয়ার মেয়ে।
সন্তান আল্লাহ তাআলা দান। বাবা মা তথা সবার জন্য সন্তান দুনিয়ার সেরাদান। দুনিয়াতে সন্তান লাভ আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ। দুনিয়াতে চাইলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু চাইলে সন্তান পাওয়া সম্ভব নয়। আর সন্তানদের মধ্যে মা-বাবার জন্য কন্যা সন্তান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পুরস্কার। কন্যা সন্তান হলেই অনেক বাবা-মা মন খরাপ করে। অথচ কন্যাসন্তান তারা মা-বাবার জন্য জান্নাতের সুসংবাদ তথা দাওয়াতনামা নিয়ে
বিপিএলের ৭ম আসরের বর্ণিল উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও সুপারস্টার সালমান খান। মঞ্চে পারফর্মেন্সের পর সালমান ও ক্যাটরিনা স্টেজে কথা বলেন। এসময় ক্যাটরিনা সালাম দিয়েই বলেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ এরপর সালমান খান বাংলায় কথা বলেন। সালমান খান বাংলায় বলেন, তিনি বাংলাদেশকে ভালবাসেন। এছাড়া প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এছাড়া বঙ্গবন্ধুকেও সম্মান প্রদর্শন করেন। এর আগে, নীল পোশাকের রাত
জাকাত দিলে কোনো মুসলিম দেশে দরিদ্র থাকত না বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেন, দরিদ্রতমদের চেয়ে ধনী দেশগুলো ২০০ গুণ বেশি সমৃদ্ধ; কিন্তু মুসলিমরা যদি ধর্মীয় রীতি অনুসারে গরিবদের তাদের জাকাত দিত, তাহলে কোনো মুসলিম দেশ দরিদ্রতায় ভুগত না। রোববার ইস্তান্বুলে অনুষ্ঠিত ওআইসির উচ্চ পর্যায়ের পাবলিক ও ব্যক্তিগত বিনিয়োগ সংক্রান্ত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। লাখ লাখ দারিদ্র
নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আয়ের উৎস ও সম্পদের হিসাব খুঁজে বের করে তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান। রোববার (৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা জেলা মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন