পাকিস্তানের প্রধামন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব আইন ও বিতর্কিত কাশ্মীর উপত্যকায় দীর্ঘদিন ধরে কারফিউ জারি থাকার কারণে লাখ লাখ মুসলিম দেশটি ছেড়ে পালাতে পারে। ফলে নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর বিশাল সংখ্যক মানুষ গৃহহীন হয়ে পড়বে, যার মাধ্যমে মারাত্মক এক শরণার্থী সঙ্কট তৈরি হবে। জাতিসংঘের আয়োজনে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বিশ্ব শরণার্থী ফোরামের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইমরান খান এমন উদ্বেগের কথা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যুবরণ করেন তিনি। তার ভাগনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা নদভী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল পাঁচটায় মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ আনার বিষয়টি প্রধানমন্ত্রীর দফতর তদারকি করছে বলেও জানান তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়ে তার দুই আঙুল ভেঙে দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। হামলায় ভিপি নুর ছাড়াও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতারসহ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, বিকাল ৪টার দিকে ভারতের সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চকে ভারতের দালাল বলে অভিহিত করে বক্তব্য দেন
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় যৌতুকের টাকার জন্য রিতু বন্যা (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পৌর এলাকার ঘাঁগড়ার কামাড়টেক গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী রাকিব মিয়াসহ শশুর-শাশুরী পলাতক রয়েছে। নিহত রিতু বন্যা ঘোড়াশাল খালিসকার টেক গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার মেয়ে। অপরদিকে রাকিব মিয়া পাশ্ববর্তী কামাড়টেক গ্রামের আব্দুল
লটারিতে অনেকেই টাকা জিতেন। তবে লটারিতে টাকা জিতে প্রাণের ভয়ে বিজেতার থানায় রাত কাটানোর ঘটনা কমই ঘটে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পূর্ব বর্ধমানে। জানা গেছে, জেলার পূর্বস্থলীর কাষ্ঠশালি গ্রামের বাসিন্দা নবম শ্রেনীর ছাত্র সুদেব দাস শনিবার ৩০ টাকা দিয়ে একটি লটারির টিকেট কেনে। ওইদিন রাতেই লটারির ড্র ছিল। ড্রয়ে প্রথম পুরস্কারের ঘোষণা সময় সুদেব দেখতে পান, সেটা তার কেনা
জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন রাইলি রুশো। এর উপর দাঁড়িয়ে ম্যাজিক্যাল ইনিংস খেললেন মুশফিকুর রহিম। মাঝখানে তাকে দারুণ সঙ্গ দিলেন শামসুর রহমান। তাতে রাজশাহী রয়্যালসের জয়রথ থামালো খুলনা টাইগার্স। উত্তরবঙ্গের দলটিকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এই নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের প্রথম দুটি ম্যাচেই জয় পেল দক্ষিণের দলটি। ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায়
ভোররাতে ট্যাক্সি আটকে দুই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। গোলাম সাকলাইন এবং মহম্মদ মোশারফ নামে বাংলাদেশের ওই নাগরিকদের অভিযোগ, ঘটনাটি ঘটেছে মৌলালির মোড়ে। ট্রেন ধরার জন্য শিয়ালদহ স্টেশনে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় এক পুলিশকর্মী ট্যাক্সি আটকে ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে ওই টাকা কেড়ে নেন বলে অভিযোগ করেছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, নভেম্বর
মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, দেশজুড়ে চলমান বিভক্তি ও সহিংসতার জনক মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজন মিলে এর চিত্রনাট্য রচনা করেছেন। এর মধ্য দিয়ে ভারতের মানুষের বিরুদ্ধে ঘোষণা দিয়ে যুদ্ধে নেমেছে বিজেপি। খবর এনডিটিভির। সোমবার গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসব কথা বলেন সোনিয়া গান্ধী। এতে তিনি বলেন, স্পষ্টতই
জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের পূর্নাঙ্গ ক্যাম্পাসের দাবিতে মেডিকেলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল ১০ টায় জামালপুর জেনারেল হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাসের অধ্যাক্ষের কার্যালয়ের সামনে ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি বাস্তবাস্তবায়নে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো.রায়হান উদ্দিন, মাহমুদ হাসান, জেসমিন সুলতানা, চতুর্থ বর্ষের শিক্ষার্থী জহুরা খাতুন,আহসানুল হাসান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লিটারেচার, হিস্ট্রি, কালচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামী ২০ ডিসেম্বর। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কলা অনুষদের অধিকর্তা ও ইসলামের ইতহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল হক। লিখিত বক্তব্যে তিনি জানান, আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার প্রকাশিত রাজাকারের তালিকায় বরিশাল বিভাগে ৬ নারীর নাম পাওয়া গেছে। রাজাকারের তালিকায় বরিশাল বিভাগের নারী রাজাকারের নামগুলো হলো বরিশাল নগরীর ঊষা রানী চক্রবর্তী (সিরিয়াল-৪৫), নগরীর ঝাউতলা এলাকার কনক প্রভা মজুমদার (সিরিয়াল-৩৭), উজিরপুরের বিজয়া বালা দাস (সিরিয়াল-৩৫), আভা রানী দাস (সিরিয়াল-২৭), পারুল বালা কর্মকার (সিরিয়াল-৩৩) ও বাবুগঞ্জের দেহেরগতি এলাকার রাবিয়া বেগম (সিরিয়াল-১৫১)। এদের মধ্যে ঊষা রানী চক্রবর্তী গেজেটভুক্ত
রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার দেশটির বিশেষ আদালতের তিন সদস্যের বেঞ্চ এই রায় দেয়। দেশটির সংবাদ মাধ্যম ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পেশওয়ার হাই কোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শাহ’র নেতৃত্বাধীন সিন্ধ হাইকোর্টের বিচারপতি নাজার আকবার এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম এর বেঞ্চ এ আদেশ দেন। দেশটির ইতিহাসে এই প্রথম কোন
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মমিন উদ্দিন নামে দুবাই ফেরত এক যাত্রীর জুতার ভেতর থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক মমিন উদ্দিন গোয়াইনঘাট উপজেলার সিটিংবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দুবাইয়ে রংয়ের কারখানায় কাজ করেন। কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায়
নানা আয়োজনে দেশব্যাপী যখন মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছিল তখন সিলেটের বিশ্বনাথ উপজেলার ইছহাক একাডেমিতে চলছিল শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটিতে বিজয় দিবসের কোনো অনুষ্ঠানের আয়োজন না করে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ‘আইসিটি’ বিষয়ে পরীক্ষা নেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলে, প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকরা যদি বিজয় দিবসের দিন অনুষ্ঠান পালনের বদলে পরীক্ষা নেন
শরীয়তপুরের নড়িয়ার মধ্য পালন এলাকার স্থানীয় একটি বাজারে আগুন লেগে ৬টি দোকান ভস্মিভূত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় এ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এক ঘটনায় ডেকোরেটর দোকান, মিষ্টির দোকান ও মুদি দোকানসহ ছয়টি দোকান একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা মতে আগুনে
রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সকালে শিল্পকলা একাডেমীর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। যারা এই ভুল তালিকা করেছিল তাদের খুঁজে বের করতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, লিখিতভাবে অভিযোগ পেলেই যাচাই-বাছাই করে ভুল সংশোধন করা হবে অথবা ভুলের পরিমাণ বেশি হলে
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে হাবিবুর রহমান নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাবিবুর রহমান সিরাজগঞ্জের উল্লাপাড়ার আইল গ্রামের আহসান মন্ডল। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে
নোয়াখালীর সদর উপজেলার অস্ত্রও গুলিসহ ২ যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি, ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে। গ্রেফতারকৃতরা হলেন- দাদ পুর ইউনিয়নের সহিদ উল্যার ছেলে সুজন ( ২৬), ও একই এলাকার মৃত কিরন মাষ্টারের ছেলে শাকিল ( ২৯)। এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যার মূলে রয়েছেন ক্ষমতা আঁকড়ে রাখা বয়স্ক শাসকরা। আপনি যদি পুরো বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন, বয়স্ক মানুষরাই বেশির ভাগ সমস্যার মূলে। বয়স্ক ব্যক্তিরা ক্ষমতা না ছাড়লে এমন সমস্যা হবেই। তিনি বলেন, রাজনৈতিক নেতাদের সঠিক সময়ে সরে দাঁড়ানোই ভালো। রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিত, তারা একটি নির্দিষ্ট কাজ করতে এসেছেন, আজীবন ক্ষমতায়
নানা অঘটনের মধ্য দিয়ে বকশীগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এসবের মধ্যে রয়েছে শিক্ষক তালাবদ্ধ, বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল না দেওয়া, বঙ্গবন্ধুর ম্যুরাল পরিস্কার না করা, মুক্তিযোদ্ধাকে চেয়ারে বসার সুযোগ না দেওয়া। বিজয় দিবসে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের শিক্ষকের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ছাত্রলীগ নেতার বক্তব্যকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে। ঘটনার জের ধরে কলেজের একটি কক্ষে কলেজ শিক্ষক
সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। মধুচন্দ্রিমায় বর্তমানে সুইজারল্যান্ডে আছেন সৃজিলা-মিথিলা।মা মিথিলার বিয়েতে দেখা গিয়েছিল তার কন্যা আইরাকে। তবে এখন বাবার কাছেই রয়েছেন আইরা। আইরার কণ্ঠ শোনা গেল বাবা তাহসানের সাথে খুনসুটিতে। সোমবার (১৬ ডিসেম্বর)তাহসান সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের শৈশবের একটি ছবি পোস্ট করেছেন।
মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন চেয়ে করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে বিচারিক আদালতের দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় জন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে
রাজধানীর সচিবালয়ের চতুর্দিকে নীরব এলাকা ঘোষণা করলো পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ের সামনে ‘সচিবালয়ের চারপাশের এলাক হর্নমুক্ত’ ঘোষণা সংক্রান্ত উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। এ সময় তিনি বলেছেন, সচিবালয়ের চারপাশ হর্নমুক্ত এলাকা ঘোষণার মাধ্যমে ঢাকার আরেকটি এলাকা পরিবেশবান্ধব এলাকায় পরিণত হতে যাচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার সব নীরব এলাকাকেই হর্নমুক্ত এলাকা হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছি আমরা। তিনি