সৌদি আরবের মদিনা শহরে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার সকালে দেশটির মদিনা-জেদ্দা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ভূঁইয়া বাড়ির আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ ও একই এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে ফাহিম। আহতরা হলেন- মতিউর, হানিফা ও সেলিম। তাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত ফাহিমের ছোট ভাই ফারাবি।
টেকনাফে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সড়ক ও ফুটপাত দখল করে ফলজ ও মুদির দোকানের মালামাল রাখার দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা ও ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। ২১ ডিসেম্বর (শনিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে টেকনাফ পৌরসভার বাসষ্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময়
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে গঠিত দলটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে সব সময় সহযোগিতা করার চেষ্টা করি ও স্বাগত জানাই। আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে স্বাগত জানাই। আশা করি দলটির নতুন নেতৃত্ব জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে।’ শনিবার (২১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক
থার্টি ফার্স্ট নাইট ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিনে উন্মুক্ত স্থানের পাশাপাশি বাড়ির ছাদেও গান-বাজনা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকাল ১১টায় ডিএমপি সদর দপ্তরে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বড় দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি।
ভারতের নাগরিকত্ব আইনের তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সম্প্রতি এই আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। এই আইনের কারণে মুসলিমদের প্রতি বৈষম্য আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর আল জাজিরার। শুক্রবার কুয়ালালামপুর সামিট ২০১৯ উপলক্ষে দেয়া এক ভাষণে নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলেছেন মাহাথির। তার মতে, যেখানে প্রায় ৭০ বছর ধরে ভারতীয়রা মিলেমিশে বসবাস করছেন সেখানে এই
সভাপতি ও সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। তাদের আশা দল নয়, দেশের জন্য কাজ করবে নতুন কমিটি। এদিকে দুই-একদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা জানিয়ে মন্ত্রিসভায় রদবদলেরও ইঙ্গিত দিয়েছেন ওবায়দুল কাদের। শনিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের ২১তম সম্মেলনে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। বলেন, গণতন্ত্র সুসংহত করতে
দেশের মাটিতে নামলো জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৯ সিরিজের নতুন ড্রিমলাইনার 'সোনার তরী'। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্লেনটি। বাংলাদেশ বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) তাসনিম আকতার বলেন, বিমানবন্দরে নতুন ড্রিমলাইনারকে স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিয়াটলের বোয়িং এভারেট ডেলিভারি সেন্টার থেকে
বিয়েতে পাত্রীর গহনা কিনতে ৩০ হাজার করে টাকা দেবে সরকার। সম্প্রতি আসাম সরকার এ ঘোষণা দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বাল্যবিবাহের রাশ টানতে 'অরুন্ধতী' প্রকল্পে বছরে ৮০০ কোটি টাকা ব্যয় করবে রাজ্য। এই প্রকল্পের আওতায় কনের হাতের সোনা কিনতে ৩০ হাজার টাকা দেবে আসাম সরকার। শুধু বাল্যবিবাহ বন্ধ করা নয়, সেইসঙ্গে
প্রচন্ড শীতের প্রকোপে কেউ কেউ গড়ম কাপড় ও আগুনের তাপ দিয়ে নিজেদেরকে রক্ষা করছেন। আবার কেউ কেউ বাসা বাড়ি থেকেও বের হচ্ছে না। এমন কি গরমের উষ্ণতা পেতে গোসল করা থেকে নিজেকে দুরে রাখছে অথচ এই প্রচন্ড শীতের মাঝেও প্রকৃত ঈমানদারের কাছে বরাবরের মত এবারও হেরে যাচ্ছে বরফজমানো শীত। গতকাল থেকে স্যোসাল মিডিয়া গুলোতে একটি স্থির চিত্র ভাইরাল হতে দেখা গেছে,
ঠাকুরগাঁওয়ে হরিপুর সীমান্তের কাছে ভারতীয় এক নাগরিককে পিটিয়ে হত্যা করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হরিপুর সীমান্তের দিনাজপুর ৪২ বিজিবির আওতাভুক্ত মিনাপুর বিওপি এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে বাংলাদেশ পুলিশ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফের বরাত দিয়ে জানায়, নিহত ব্যক্তি ভারতীয়। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। জানা গেছে, মিনাপুর বিওপি এবং ১৪৬ বিএসএফের সোনগাঁও ক্যাম্পের মেইন
বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া স্কুলের সামনে দীর্ঘদিন ধরে খাল দখল করে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম। ২১ ডিসেম্বর শনিবার দুপুর ১টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান। এসময়ে নির্বাহী অফিসার এবং হিজলা থানার পুলিশের উপস্থিতিতে ৩০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। উল্লেখ, ১৮ ডিসেম্বর বুধবার উচ্ছেদের প্রথম দিনে সবাইকে
কিছুদিন হল বিয়ে করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশ অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পর জামাই শ্বশুরবাড়িতে যাবেন না তাও যেমন হয় না, তেমনি জামাই আদরও হবে না সেটাও হয়না। শ্বশুরবাড়িতে জামাই সৃজিত মুখোপাধ্যায়ের আপ্যায়ন কিছু কম হল না। হল জমিয়ে খাওয়া-দাওয়াও। শ্বশুরবাড়িতে সৃজিত মুখোপাধ্যায়ের পাতে কী না ছিল না! খাওয়া দাওয়ার মেনুতে ছিল লম্বা তালিকা। সাদা ভাত, আলু ভাজা,
শরীয়তপুর সদর উপজেলার বালার বাজার শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বাস চাপায় অশোক চন্দ্র দে (৫৫) নামের এক পথচারি নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত- অশোক চন্দ্র দে উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র দের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গোসাইরহাটের নাগেরপাড়া থেকে ছেড়ে আসা (আয়শা এন্টারপ্রাইজ) নামে একটি বাস শরীয়তপুর সদরে দিকে
পৌষের প্রথম সপ্তাহে হঠাৎ করেই এবার শীতের দাপট বেড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর সরাইল উপজেলায় কাঁচের মতন স্বচ্ছ শিশিরবিন্দুগুলো ভর করেছে সবুজ প্রকৃতিতে। শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ টানা তিন-দিন। শনিবার (২১ ডিসেম্বর) শীত কিছুটা বেড়েছে। কিন্তু শীতের প্রকোপ কমেনি। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সরাইল। ভোরে সূর্যোদয় হলেও তার কিরণ বিকোশিত হতে পারেনি শীতল এই প্রকৃতিতে। তাই বেলা যখন একটা তখনও
ভোলার বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর ত্রান তহলি হতে প্রাপ্ত কম্বল ৩ শত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বিতরণ করেছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন। শনিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কম্বল বিতরণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ, আসমত আলী প্রমূখ সহ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। এ সময়
খুলনা টাইগার্সকে জয়রথ থামিয়ে দিলো সিলেট থান্ডার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮১ রানের বড় হারের স্বাদ পেলো খুলনা। অপরদিকে চার ম্যাচ পরে প্রথম জয়ের স্বাদ পেলো সিলেট। টস হেরে আগে ব্যাট করতে নেমে আন্দ্রে ফ্লেচারের সেঞ্চুরি এবং জনসন চার্লসের ৯০ রানে ভর করে ২৩২ রানের পাহাড় গড়ে সিলেট। জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার রহমতুল্লাহ গুরবাজকে ০ রানে রানে হরিয়ে চাপে
হাজার চেষ্টা করেও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মুখ খোলাতে পারেননি কেউ। সোশ্যাল মিডিয়ায় মেয়ে সানা গাঙ্গুলির একটি পোস্ট প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল তাকে। কারণ, ওই পোস্টে সাহিত্যিকের উদ্ধৃতি থাকলেও তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিপন্থী। যদিও চটজলদি মেয়েকে নিরাপদ বেঞ্চে রেখে সৌরভ অনুরোধ জানিয়েছিলেন, রাজনীতিতে সানাকে না জড়ানোই ভালো। কারণ, মেয়ে মাত্র ১৮ বছরের। এখনো রাজনীতি
বঙ্গবন্ধু বিপিএলে সেঞ্চুরির দেখা মিলেও যেন মিলছিলো না। এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান হতে পারতেন মুশফিকুর রহিম। কাছেও গিয়েই শেষ পর্যন্ত ৯৬ রানে আউট হয়ে বিসর্জন দিয়েছিলেন বঙ্গবন্ধু বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ানের তকমা। সুযোগ তৈরি করেছিলেন জনসন চার্লসও। কিন্তু শহিদুলের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সুযোগ হাতছাড়া হয় তারও। তবে শতকের সুযোগ পেয়ে হাতছাড়া করেননি আরেক উইন্ডিজ ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। সিলেট থান্ডারের হয়ে খুলনা টাইগার্সের
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের চির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১.৩০ মিনিটের দিকে ফজলে হাসান আবেদ স্মরণে পোস্টটি দেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। পাঠকদের জন্য ড. মুহাম্মদ ইউনুসের সেই পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো। 'তুমি আমাদের চিরসাথী' আবেদ চলে গেলো। কিন্তু তাকে বিদায় জানানো সম্ভব হবে না।
আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটিতে বিভিন্ন পদে তেমন রদবদল তেমন না হলেও পদোন্নতি পেয়েছেন কয়েকজন। সদ্য বিদায়ী কমিটি সভাপতিমণ্ডলীর পদ থেকে বাদ পড়েনি কেউ। ১৭ সদস্যের সভাপতিমণ্ডলীতে আগের ১৪ জনই বহাল রয়েছেন। কমিটিতে নতুন মুখ হিসেবে এসেছেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আর যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে সভাপতিমণ্ডলীতে পদোন্নতি পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সদ্য বিদায়ী
ঘোষণা করা হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যের নাম। এতে নতুন মুখ হিসেবে এসেছে তিনজনের নাম। তারা হলেন- দলের বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান এবং সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়েছে। ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীতে এছাড়াও রয়েছেন- সৈয়দা সাজেদা চৌধুরী,
আওয়ামী লীগের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমের। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। এর আগে, কাউন্সিলে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়েছে। ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীতে রয়েছেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মাদ নাসিম, কাজী জাফর উল্ল্যাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, পীযুষ কান্তি ভট্টাচার্য, আবদুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন,
পিরোজপুরের ইন্দুরকানীতে তীব্র শীতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ও তীব্র শীতে ১০ দিন বয়ষের এক নব জাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল কনকনে হাওয়ায় তীব্র ঠান্ডার দাপট আরও কিছুটা বেড়েছে বরিশাল বিভাগের পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়। কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে কর্মমুখী সর্বস্তরের মানুষের কষ্ট ও ভোগান্তি বেড়ে গেছে। অসুস্থ মানুষদের দুর্ভোগও চরমে। সবথেকে বেশি অসুবিধা হচ্ছে