করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। তাই ‘কাউকে চাকরি থেকে বিতাড়িত করা হবে না’ বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৫ এপ্রিল) সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মপরিকল্পনা ঘোষণা শেষে এ কথা বলেন তিনি। এ সময় দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার নতুন চারটিসহ মোট পাঁচটি প্যাকেজে আর্থিক
করোনার নতুন মৃত্যুপুরী হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। সেখানে ভয়ানক রূপ নিয়েছে করোনা মহামারী। দুরন্ত গতিতে ছড়াচ্ছে ভাইরাস। রাস্ত-ঘাটে যেখানে সেখানে মরে পড়ে থাকছে মানুষ। ছোঁয়া তো দূরে থাক, কেউ ফিরেও দেখছে না। লাশ কুড়াতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। তারাই রাস্তায় রাস্তায় পড়ে থাকা মৃতদেহ জড়ো করছে।দেশটির বন্দরনগরী গুয়ায়াকুইলের রাস্তা থেকে এখন পর্যন্ত ৪০০ জনের পচাগলা লাশ
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় নতুনটি ৪টিসহ মোট ৫টি প্যাকেজ ঘোষণা করেছেন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসব প্যাকেজের আওতায় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে সরকার, যা জিডিপি’র প্রায় ২.৫২ শতাংশ।রবিবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজগুলো নিম্নরূপ:- প্যাকেজ-১: ক্ষতিগ্রস্ত শিল্প ও
কভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণের শঙ্কায় যাত্রী পারাপার বন্ধ করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।রবিবার সকাল ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। হঠাৎ কোন ঘোষণা ছাড়াই ফেরি বন্ধ রাখার কারণে বিপাকে পড়েছে শতাধিক পণ্যবাহী পরিবহন ও জরুরি পণ্যবাহী পরিবহন।দৌলতদিয়া ফেরিঘাটের ট্রাফিক সার্জেন্ট মো. আনোয়ার হোসন বলেন, হঠাৎ করে ফেরি বন্ধ রাখার কারণে
দিন যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে ভারতে বাড়ছে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৫৮৮ জন হয়েছে। আর মৃত্যু হয়েছে ৯৯ জনের ।করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৬৪ হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ লাখ মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় আড়াই লাখ। বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ জন এবং মারা গেছেন ৮ জন।ওয়ার্ল্ডোমিটারের তথ্য
ত্রাণ দিতে গিয়ে জমায়েত না করার আহ্বান জানিয়ে সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর বলেছেন, আমাদের লক্ষ্য রাখতে হবে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে আমরা যেন অধিকতর জমায়েত না হই। বিপদজনক পথ বেছে না নেই।শনিবার (৪ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার শাহবাজপুর ও শাহজাদাপুর এই দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ত্রাণ সামগ্রী কর্মহীন দরিদ্র মানুষের কাছে পৌঁছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ (এম-৫২ ব্যাচের) ইন্টার্ন চিকিৎসকদের দেশের কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ প্রশিক্ষণের সুযোগ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।করোনাভাইরাসের কারণে সৃষ্ট এই দুর্যোগপূর্ণ মুহূর্তে ইন্টার্নশিপে যোগ না দেয়ায় তাদের ব্যাপারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমেদ। এই সিদ্ধান্ত জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি
বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে। বিশ্বব্যাপী এতে আক্রান্ত হয়েছে প্রায় ১২ লাখ ২ হাজার মানুষ। মৃত্যু হয়েছে সাড়ে ৬৪ হাজার মানুষ।প্রাণঘাতী এই ভাইরাস চীনে তাণ্ডব চালানোর পর ইতালিকে মৃত্যুপুরীতে পরিণত করে। ইউরোপের দেশটিতে এরই মধ্যে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।করোনাভাইরাস এর বিষাক্ত ছোবল বসিয়েছে বাংলাদেশেও। এখন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি চাই না সাংবাদিকরা ঘোরাঘুরি করে করোনাভাইরাসে সংক্রমিত হোক।রোববার (৫ এপ্রিল) গণভবনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে ভিন্ন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা থাকেন। এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন হচ্ছে।কারণ আমি চাই না সাংবাদিকরা ঘোরাঘুরি করে সংক্রমিত হোক।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস ঠেকাতে তার
করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৬৪ হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ লাখ মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় আড়াই লাখ।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ৩ লাখ ৮ হাজার ৬০৮ মানুষ এতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের। বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ জন এবং মারা গেছেন ৮ জন। ইনিউজ ৭১/ জি.হা
মহামারি করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা কাটিয়ে উটছে স্পেন।অবশ্য তাতে তৃপ্তির ঢেকুর তুলতে চাচ্ছে না দেশটি। তাইতো লকডাউন বাড়িয়েছে আরো তিন সপ্তাহ। ২৫ এপ্রিল পর্যন্ত যেটা বলবত থাকবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার এই ঘোষণা দেন।পেদ্রো বলেছেন, ‘আক্রান্ত ও মৃতের হার কমিয়ে আনা ছিল আমাদের প্রথম লক্ষ্য। আমরা সেটার খুব কাছে। কিন্তু আমি সকলকে অনুরোধ করতে চাই আপনারা আর একটু স্যাক্রিফাইস করুন। আর একটু
মৃত্যুপুরী ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার তিনশ ৬২ জনে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার আটশ পাঁচ জন। আর মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ছয়শ ৩২ জনে। তবে চিকিৎসা নিয়ে ২০ হাজার নয়শ ৯৬ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইনিউজ
দিন যতই যাচ্ছে ততই ভয়াল রূপ নিচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর এই ভাইরাস। বিশ্বব্যাপী আক্রান্ত করেছে প্রায় ১২ লাখ ২ হাজার মানুষকে। প্রাণ কেড়ে নিয়েছে সাড়ে ৬৪ হাজারের।চীনের উহান উৎপত্তি থেকে এই ভাইরাস সেখানে তাণ্ডব চালানোর মৃত্যুপুরীতে পরিণত করেছে ইউরোপকে। ইতালি-স্পেনের পর এই ভাইরাসের ভয়াল থাবায় মৃত্যুকূপে পরিণত হয়ে ফ্রান্সও। দিন যতই যাচ্ছে ক্রমেই
নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এক হোসিয়ারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷ শনিবার সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম আবু সাইদ মাতবর। তার বয়স ৫৫ বছর। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুচিন্তানগর এলাকার বাসিন্দা। এদিকে করোনায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় কাশিপুর আট নম্বর ওয়ার্ডের সুচিন্তাপুর ও আমবাগান এলাকায় প্রায় ৩শ বাড়ি লকডাউন করে দিয়েছে
একদিনে সর্বোচ্চ মৃত্যুতে নিজেদের রেকর্ডই আবার ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। করোনা আক্রান্ত হয়ে শনিবার দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২২৪ জন। এটি যুক্তরাষ্ট্র তো বটেই, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত যেকোনও দেশের জন্যই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।এর আগে, গত শুক্রবার ১ হাজার ৯৪ জনের মৃত্যুর রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র। জন হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৮ হাজার ৪৯৬ জনের মৃত্যু
ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবাখাতের জন্য ৩০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই ঋণে সুদের হার হবে ৯ শতাংশ এবং এর ৫০ ভাগ ভর্তুকি দেবে সরকার।রবিবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ এ ঋণ সুবিধার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ইনিউজ ৭১/ জি.হা
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় নতুনটি ৪টিসহ মোট ৫ টি প্যাকেজে প্রায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৫ এপ্রিল) সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।আর্থিক সহায়তার প্যাকেজ, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি করা ও মুদ্রা সরবরাহ বৃদ্ধি এ চারটি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় আমরা সময় মতো ব্যবস্থা গ্রহণ করায় সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েনি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ রবিবার সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। ইনিউজ ৭১/ জি.হা
সময়মত ও যথাযথ ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশে এখানে ব্যাপক সংক্রমণ ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৫ এপ্রিল) সকালে গণভবনে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে সময়মত ও যথাযথ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে এখনও আমাদের এখানে ব্যাপক সংক্রমণ
আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পালিত হবে পবিত্র শবে বরাত। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবারের শবে বরাতের নামাজ ও দোয়া মসজিদে আদায়ের পরিবর্তে ঘরে পড়ার বিষয়ে উৎসাহিত করছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।শনিবার ইফার মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসের বিস্তৃতি রোধকল্পে সরকার সব সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া
রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে কলাপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৪ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে আগুনের সূ্ত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তেজগাও থানা ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, কারওয়ান বাজার হাফেজ খান মার্কেটের নিচ তলায় কলার আড়ৎ। ওই মার্কেটের তৃতীয় তলায় ম্যাস করে অনেকেই থাকেন। সেখানে রান্না করার
মহামারি করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যেই নতুন সংকটে পড়েছে স্পেন। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতিতে দেশের পূর্ব অংশ ডুবে গেছে।স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ৪ মাসের বৃষ্টি হয়েছে মাত্র ২৪ ঘণ্টায়। আর এর ফলে পূর্ব স্পেনের অধিকাংশ এলাকায় বন্যায় ভেসে গেছে। স্পেনের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, দেশের পূর্ব অংশে বন্যা পরিস্থিতি দেশটির প্রশাসনের টনক নড়িয়েছে। স্পেনে চারমাসে যত বৃষ্টি হয়, সেই পরিমাণ বৃষ্টি হয়েছে মাত্র
রহমতের মাস রমজান আসন্ন। বছরঘুরে আবারো এসে গেছে মুসলিম জাতির জন্য অত্যন্ত পবিত্র এ মাসটি। ইসলামী বর্ষপঞ্জি অনুসারে ৯ম মাসকে পবিত্র রমজানের মাস হিসেবে পালন করে থাকে গোটা মুসলিম বিশ্ব। ইসলামের ৫টি স্তম্ভের মাঝে সাওম বা রোজা পালন ৩য়। মহিমান্বিত এ মাসে নাযিল হয়েছে মুসলিমদের ধর্মগ্রন্থ ‘কুরআন’। ১৪৪১ হিজরি মাসের অর্থাৎ ইংরেজি ২০২০ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। বন্ধ রয়েছে হোটেল-রেস্তোরাঁগুলোও। এতে বিপাকে পড়েছে ঘুরে বেড়ানো হাজারো কুকুর। তাই এসব কুকুরদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘ঝালকাঠি সময়’ পরিবার। একইসঙ্গে মানসিক ভারসাম্যহীনদেরও খাবার দেয়া হয়েছে । শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝালকাঠির বেশ কিছু সড়ক ঘুরে ঘুরে এসব কুকুরকে খাবার দেন ‘ঝালকাঠি সময়’