
প্রকাশ: ৫ এপ্রিল ২০২০, ১৮:৩৮
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। তাই ‘কাউকে চাকরি থেকে বিতাড়িত করা হবে না’ বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৫ এপ্রিল) সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মপরিকল্পনা ঘোষণা শেষে এ কথা বলেন তিনি। এ সময় দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার নতুন চারটিসহ মোট পাঁচটি প্যাকেজে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়।
