
প্রকাশ: ৫ এপ্রিল ২০২০, ১৭:৩৬

বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে। বিশ্বব্যাপী এতে আক্রান্ত হয়েছে প্রায় ১২ লাখ ২ হাজার মানুষ। মৃত্যু হয়েছে সাড়ে ৬৪ হাজার মানুষ।প্রাণঘাতী এই ভাইরাস চীনে তাণ্ডব চালানোর পর ইতালিকে মৃত্যুপুরীতে পরিণত করে। ইউরোপের দেশটিতে এরই মধ্যে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।করোনাভাইরাস এর বিষাক্ত ছোবল বসিয়েছে বাংলাদেশেও। এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। সংখ্যায় কম হলেও আশঙ্কার কথা হচ্ছে মৃত্যুর হারে ইতালির পরেই বাংলাদেশের অবস্থান।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের খুটিনাটি নিয়ে নিয়মিত হালনাগাদ করে যাচ্ছে ‘ওয়ার্ল্ড ওর্মিটার’ নামের একটি ওয়েবসাইট। এটি সর্বশেষ যে পরিসংখ্যান দিয়েছে তাতে অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনায় আক্রান্তের স্বল্প সংখ্যা নিয়ে এখনও অনেক দায়িত্বশীল লোক (৭০ জন) স্বস্তি প্রকাশ করলেও মৃত্যুর হার কিন্তু অনেক দেশের চেয়ে বেশি (১১.৪৩%)।হিসাব করলে দেখা যায় বাংলাদেশে করোনায় মৃত্যুর হার এখনও বিশ্বের মধ্যে একেবারে প্রথম সারিতে! মাঝখানে খানিক বিরতি দিয়ে বাংলাদেশ এবার দ্বিতীয় স্থান লাভ করেছে, সেই সাথে মৃত্যুর শতকরা হার আরও বেড়েছে!
