করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমেদ কায়কাউসের কাছে অনুদানের এ চেক হস্তান্তর করেন পুলিশ প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক হস্তান্তর অনুষ্ঠানে সরাসরি যোগ দেন। সোমবার দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় আগামী ৩০ দিন খুবই সঙ্কটাপূর্ণ, সাবধানে থাকলে জাতি রক্ষা পাবে।আজ সোমবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) ভবনে সরকারি বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য মন্ত্রী এসব কথা বলেন।বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ জন এবং এ নিয়ে মোট সংক্রমিত হয়েছেন ১১৭ জন। দেশে করোনায় মোট মারা গেছে ১৩
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও শ্রমিক দলের সাবেক সভাপতি জাফরুল হাসান (৭৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হসপিটালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এই রাজনীতিক স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ক্যান্সারে আক্রান্ত জাফরুল হাসানের অবস্থার অবনতি হওয়ায় গত ১৩ মার্চ তাকে এভারকেয়ার হসপিটালে
সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন এ তথ্য জানিয়েছেন।তবে সচিবালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন, যদি করোনা পরিস্থিতি সামনে আরো অবনতি হয় তাহলে ছুটি বেড়ে ১৮ এপ্রিল পর্যন্ত যাবে।গত ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত টানা সাধারণ ছুটি চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যার মধ্যে ছুটি বাড়ানোর
মাদারীপুরে পুলিশের পিএসআই অনিমা বাড়ৈকে কুপিয়ে হত্যারচেষ্টার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের লেকেরপাড়ের পৌর শিশুপার্কের পাশে এ ঘটনা ঘটে। আহত অনিমা সদর মডেল থানার প্রশিক্ষনকালীন উপ-পরিদর্শক (পিএসআই)। ঘাতক রনবীরের বাড়ি বগুড়া জেলায়, সে ঢাকা থাকে বলে জানায় পুলিশ। আহত অনিমার বাড়ি গোপালগঞ্জের জেলার কোটালীপাড়ায়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, সদর মডেল থানায় ডিউটি শেষে সন্ধ্যার পর
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এদের মধ্যে আরও চারজন মারা গেছেন।বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়া পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ইনিউজ ৭১/ জি.হা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। এদের মধ্যে আরও চারজন মারা গেছেন।বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়া পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ইনিউজ ৭১/ জি.হা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা আবু সেক (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। আবু সেক জেলার মধুখালী উপজেলার চর মুরাদিয়া গ্রামের বাসিন্দা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ সাইফুর রহমান জানান, গত ৪ এপ্রিল শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি কিডনী সমস্যায়ও ভুগছিলেন। অবস্থা সংকটাপন্ন
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্ন কর্মী (আয়া) এবং সদর উপজেলার এক গৃহবধূ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে এ তথ্য জানান শেরপুরের সিভিল সার্জন ডা. আবুল কাশেম মো. আনোয়ারুর রউফ। তিনি জানান, ওই দুই নারী কয়েকদিন ধরে জ্বর-সর্দি-গলাব্যথায় ভুগছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হলে রোববার রাতে রিপোর্টে করোনা পজেটিভ আসে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রীবরদী পৌর শহরের
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক এমপি সিরাজুল ইসলাম (৭৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ এপ্রিল শনিবার নিউইয়র্ক সিটির কুইন্সের হাসপাতালে ইন্তেকাল করেছেন। বেশ কদিন এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের প্রবীণ এই নেতা। এ নিয়ে নিউইয়র্ক অঞ্চলে কমপক্ষে ৭৮ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল গত ১৪ মার্চ থেকে। হাসপাতাল সূত্রে জানানো হয়, একইদিন সন্ধ্যায় কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন তাহমিনা ইসলাম খান তমা
চীনের মূল ভূখন্ডে আবার করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। রোববার দেশটিতে নতুন করে আরও ৩১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়। এছাড়া উপসর্গ ছাড়াই সংক্রমিত হওয়ার সংখ্যাও বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ সোমবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এছাড়া গতকাল রোববার একদিনে নতুন করে কোনো ধরনের উপসর্গ ছাড়াই ৭৮ জনের দেহে
ভারতে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮ জনে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার পেরিয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী মোট করোনা আক্রান্ত হয়েছেন চার হাজার ২৯৮ জন।ভারতের অন্তত ২১টি রাজ্যে এক হাজার ৯৫ জন তাবলিগ জামাতের মুসল্লির আক্রান্ত হওয়ার খবর
যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার একদিনে আরও ১ হাজার ১৩৭ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দেওয়া হিসাব অনুযায়ী দেশটিতে করোনায় মোট মৃত্যু সংখ্যা এখন ৯ হাজার ৬৩৩। খবর বিবিসি।বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের ঘটনা এখন যুক্তরাষ্ট্রে; ৩ লাখ ৩৭ হাজার ২৭৪ জন। রোববার সহস্রাধিক মৃত্যুর আগে দেশটিতে গত শুক্রবার ১ হাজার ১৬৯ এবং শনিবার ১
করোনা ভাইরাসে আক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন।সোমবার (০৬ এপ্রিল) ভোরে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান বলেন, দুদক কর্মকর্তা সাইফুর রহমান করোনা আক্রান্ত হয়ে ২৭ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত চারদিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।ভোরে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মাদবপুর গ্রামের আজিজুল হকের ছেলে মান্নান মিয়া এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মো. মানিক। মান্নান জেদ্দা এবং মানিক মক্কায় মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা। এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৭ জন। এদিকে, মক্কায় লক্ষীপুরের মো. ইউসুফ এবং রিয়াদে ভোলার মোহাম্মদ হোসেন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারকে কেউ যেন নাজেহাল করতে না পারে সে জন্য পুলিশকে নির্দেশনা দেয়া আছে। যদি কেউ করে তা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ তিনি সংবাদমাধ্যমকে এ কথা জানান।তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে ভুল বুঝাবুঝি হচ্ছে। এ অবস্থায় সবাইকে সাবার প্রতি মানবতা দেখাতে হবে।’তিনি আরও জানান, এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ দাফনের ক্ষেত্রে
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) রাত একটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী চিংড়ি প্রজেক্ট বাঁধ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পড়ার সুলতান আহমেদের ছেলে মাহমুদ উল্লাহ (২৬)
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লিবিয়ার বিদ্রোহী সরকারের সাবেক প্রধান মাহমুদ জিবরিল মারা গেছেন।গত দুই সপ্তাহ ধরে তিনি মিশরের রাজধানী কায়রোর একটি হাসাপতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত করে মাহমুদ জিবরিলের বিদ্রোহী সরকার। এরপর ২০১২ সালে তিনি গঠন করেন ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স। এই সংগঠনের সেক্রেটারি খালেদ-আল মিরিমি রবিবার জিবরিলের মৃত্যুর
মহান আল্লাহ তায়ালা নিজ বান্দাদের ওপর দয়া ও ক্ষমার কেবল অসিলা তালাশ করেন, যেকোনো পথেই হোক ক্ষমা করার বাহানা খোঁজেন। তাই দয়াময় আল্লাহ তায়ালা তাঁর গুনাহগার বান্দাদের ক্ষমা করার জন্য বিভিন্ন স্থান ও সময়-সুযোগ বাতলে দিয়েছেন, যাতে বান্দা নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আর আল্লাহ তায়ালা ক্ষমা করে দেবেন।সেসব সময়ের একটি হলো শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, যাকে
নেছারাবাদে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় বিদ্যুত সুতার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রবিবার বেলা স্বরূপকাঠি স্বরূপকাঠি পিরোজপুর সড়কের সেহাংগল বাজারের সন্নিকটে ওই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ওই যুবক উপজেলার লক্ষনকাঠি গ্রামের বিজন সুতারের ছেলে । নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ আউয়াল কবির জানান, ওইদিন দুপুরে বিদ্যুত কাজের সাইডে যাওয়ার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে গুরুতর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন "তারুণ্য"এর উদ্যোগে করোনায় ঘরেবন্দী নিন্ম আয়ের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ৮নং রামনাথপুর ইউনিয়ন ও ৯নং দামোদরপুর ইউনিয়নের প্রায় ৪৫ টি পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। জানা যায়, সংগঠনটির উপদেষ্টাবৃন্দ এবং স্বেচ্ছাসেবীদের সহায়তায় এ ত্রাণ বিতরণ করেন। এ ছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও চাহিদার তুলনায় সীমিত
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি এবং গার্ডিয়ান।গার্ডিয়ানে প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সারাদিন এমন গুজবের পর রবিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডাউনিং
করোনাভাইরাসের সংক্রমণে মারাত্মকভাবে বিপর্যস্ত স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭৪ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। দেশটিতে এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে এখন ১২ হাজার ৪১৮ জন। খবর আলজাজিরা।তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে যত মানুষ মারা গেছে গতকালের মৃত্যুর সংখ্যাটা তার চেয়ে কিছুটা কম। একদিন আগে স্পেনে ২৪ ঘণ্টায় ৮০৯ জন করোনা আক্রান্ত রোগী প্রাণ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও প্রায় ছয়শ জনের মৃত্যু হয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো রোববার করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।গভর্নরের বরাতে মার্কিন সংবাদমাদ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে করোনায় আক্রান্ত ৫৯৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে নিউইয়র্কে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ১৫৯। গতকালও একদিনে সেখানে ৬৩০