সেল্ফ কোয়ারেন্টাইন শেষে পরিবারের মাঝে ফিরে খুশির সংবাদ দিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আলাইনার আদরে ভাগ বসাতে সাকিব-শিশির দম্পতির কোলে আসল নতুন কণ্যা সন্তান। সাকিব নিজেই বিষয়টি নিশ্চিত করেন পরিবারের সঙ্গে দেখা করার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। তবে স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করতে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। এবার সুসংবাদ জানালেন তিনি। দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন, তার স্ত্রী ও
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি আবদুল মাজেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার রাতে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া ও গণমাধ্যম) মাসুদুর রহমান আজ মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।বঙ্গবন্ধু হত্যা মামলায় আবদুল মাজেদসহ ১২ আসামিকে ২০০৯ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান,
সরকারি ছুটি হওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন গ্রামে ফিরে এসেছে মানুষ। উপজেলার প্রতিটি অঞ্চল লকডাউন করা হলেও তেমন মানছে না গ্রামের মানুষ। একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দিপুর ,রশিদ পুর, ইউনিয়নের প্রতিটি গ্রামের অবস্তা যেন হাট বাজার লেগে আছে। আটাবহ ইউনিয়নের মহরাবহ, বেনুপুর ও চান্দাবহ, জালশুকা বাজার এলাকায় সকালে ও বিকেলে ব্যপকমাত্রায় লোক সমাগম দেখা যায়।দোকানপাটও যথারীতি
জীবনের ঝুঁকি নিয়ে যারা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন সেই সব চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের সরকার বিশেষভাবে পুরস্কৃত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘তাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। যাদেরকে পুরস্কৃত করবো তাদের তালিকাটা আমার দরকার। তাদের উৎসাহ দেওয়া আমাদের প্রয়োজন। তবে যারা ভয়ে পালিয়ে ছিলেন তারা প্রণোদনা পাবেন না।’ মঙ্গলবার গণভবন থেকে চট্টগ্রাম ও
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামের আবদুল ওহাব দেওয়ান (৬২) ঢাকার ওয়ারির র্যাংকিং স্ট্রিটের বাসিন্দা।গত শুক্রবার গ্রামের বাড়িতে করোনাভাইরাসের কারণে ১০/১৫ জন দুঃস্থের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।পরে ঢাকায় ফিরে হঠাৎ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। করোনার উপসর্গ দেখা দিলেও তিনি এটি খুব একটা পাত্তা দেননি, যাননি হাসপাতালে। কিন্তু সোমবার সকাল ৭টার দিকে মারা যান ওহাব দেওয়ান। মরদেহের নমুনা সংগ্রহ করে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের অবস্থার মতো ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। তাই আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা উৎপাদন বাড়ালে বিদেশের কাছে হাত বাড়াতে হবে না, এমনকি উদ্বৃত্ত থাকলে আমরা তাদের সাহায্য করতে পারব।তিনি বলেন, যেকোনো পরিস্থিতি যেন আমরা মোকাবিলা করতে পারি সে জন্য খাদ্য উৎপাদন করতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। মঙ্গলবার গণভবন থেকে চট্টগ্রাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা খুব দুঃখজনক মানুষ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছে, চিকিৎসা পায়নি। চিকিৎসকরা কেন চিকিৎসা দেবে না, এটা খুব দুঃখজনক। চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানটি পরিচালনা করেন। এদিন প্রধানমন্ত্রী
করোনায় মৃত্যু মিছিল যেন থামছেই না। স্পেনে গত কয়েকদিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। শেষ খবর পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে এ ভাইরাসে নতুন করে ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ২৭৩ জন। সোমবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। এর আগের দিন ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় মৃত্যু হয় ৬৭৪ জনের। চত্যুর্থ দিনের মতো দেশটিতে মৃতের হার
করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্স। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৩৩ জনের মৃত্যু হয়েছে।সোমবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী ওলিভার ভেরান বিষয়টি জানান। তিনি জানান, নার্সিংহোমে মারা যাওয়া মানুষের সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত ৮ হাজার ৯১১ জনের মৃত্যু হয়েছে। ইনিউজ ৭১/ জি.হা
করোনা ভাইরাসে (কোভিড-১৯) ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।সোমবার (৬ এপ্রিল) আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।জানা যায়, একদিনের ব্যবধানে ১০০ বেশি মানুষ মারা গেছে। রোববার (৫ এপ্রিল) ইতালিতে মৃতের সংখ্যা ছিলো ৫২৫ জন, যা পরদিন সোমবার বেড়ে ৬৩৬ জনে দাঁড়িয়েছে। তবে নতুন আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে। এ পর্যন্ত ইতালিতে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫২৩ জনের।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আজ ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস ও ত্রাণ সরবরাহের বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে দুই বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন সরকারপ্রধান। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।এর
করোনাভাইরাসের মহামারি থামছেই না। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে গাছের পাতার মতো ঝরছে প্রাণ। একদিনে করোনায় মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজার। এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারেরও বেশি মানুষ।মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৯৭ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জন। অপরদিকে ২ লাখ ৭৮ হাজার ৬৯৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি
এখন চলছে শীতকাল। শীতকালে বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। শীতকাল শেষে তারা আবার নিজ নিজ দেশে চলেও যায়। কিন্তু বাংলাদেশের বিভিন্ন খাল-বিল ও হাওর অঞ্চলে বসবাসের সুযোগে এক শ্রেণীর অসাধু মনোভাবাপন্ন লোক অতিথি পাখি শিকার ও নিধনে ব্যস্ত হয়ে উঠে। এখন চলছে শীতকাল। শীতকালে বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। শীতকাল শেষে তারা আবার
করোনা ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছেন শত শত মানুষ। গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০০ জন। এনিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা ১০ হাজার (১০,৫১৬) ছাড়িয়ে গেলো। সর্বাধিক করোনা রোগী শনাক্ত হওয়া দেশও যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৯ হাজার ৯৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে ৩ লাখ ৬৫
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের এ সময়ে প্রতি মুহূর্তে অনলাইনে অসংখ্যবার সার্চ হচ্ছে করোনা নিয়ে। এই সুযোগটি নিয়েছেন অনেকে। করোনাভাইরাস নিয়ে মনগড়া অনেক তথ্যও দেখা যাচ্ছে ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউউবে। এ সংক্রান্ত ভিডিওর অধিকাংশই কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে নিয়ে করা হয়নি। উদ্দেশ্য কেবল ভিউ বাড়ানো। ফলে জনসচেতনতার বদলে জনআতংক তৈরি হচ্ছে। এ অবস্থায় ইউটিউবও ঘুরে দাঁড়িয়েছে। তারা করোনাভাইরাস সংক্রান্ত যে ভিডিও নীতি ছিল,
নরসিংদীতে প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তির বাড়ি পলাশ উপজেলার ডাঙ্গার ইসলামপুর গ্রামে। তিনি একটি মসজিদের ইমাম। প্রথম করোনা রোগী শনাক্তের পর প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রামটি লকডাউন করা হয়েছে। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে ওই ব্যক্তিকে আইসোলেশনে নেয়া হবে। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জের এক মসজিদে ইমামতি করতেন। অসুস্থ হয়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীতে যান তিনি। সোমবার (০৬ এপ্রিল) রাত ১০টার দিকে
যে কোনো মারাত্মক সংক্রামক মহামারিতে আক্রান্ত হলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে অবস্থান করা আবশ্যক। কোয়ারেন্টাইনে থাকার এ বাধ্যবাধকতাকে অমান্য করা হারাম বলে ফতোয়া দিয়েছেন মিসরের আল-আজহার। বর্তমান সময়ের প্রাণঘাতী সংক্রামক মহামারি করোনায় আক্রান্ত ব্যক্তির জন্য কোয়ারেন্টাইনে অবস্থান করা ধর্মীয় বিধানে বাধ্যতামূলক। তা অমান্য কিংবা অস্বীকার করা হারাম। এটিকে ইসলামের দৃষ্টিতে হারাম ঘোষণা করেছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইলেক্ট্রনিক ফতোয়া বিভাগ। ইসলামের দৃষ্টি হারাম কাজে অংশগ্রহণ
নারায়ণগঞ্জ সদরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসকসহ কয়েকজনের শরীরে করোনা পজিটিভ পাওয়ার পর হাসপাতালটির জরুরি বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন। সোমবার (৬ এপ্রিল) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আমরা জেনেছি করোনা পজিটিভ হওয়ায় জরুরি বিভাগের একজন চিকিৎসক আইসোলেশনে আছেন। তাই করোনা সংক্রমণ রোধ করতে পুরো
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের বি-ব্লকের একটি ভবন লকডাউন করেছে পুলিশ। পুলিশের দাবি, আইইডিসিআর’র নির্দেশনায় ভবনটি লকডাউন করা হয়েছে। সেখান থেকে কাউকে বের হতে দেয়া হচ্ছে না। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওখানকার একটি ভবনে একজন নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রাজধানীর ওয়ারী এলাকায় একটি
নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে শামীম নামে একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরপর প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকা লকডাউন করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেয়া হবে। তিনি নারায়নগঞ্জ জেলার কোনো এক মসজিদে ইমামতি করতেন। সোমবার রাত ১০টার দিকে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত
নতুন এই করোনাভাইরাসটি একটি মৌসুমি ফ্লু প্রকৃতি ধারণ করার ভালো সম্ভাবনা রয়েছে। কারণ বিশ্বব্যাপী এটি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন মার্কিন চিকিৎসক অ্যান্থনি স্টিফেন ফাউসি। ফাউসি বলেন, এই বছর করোনাভাইরাস পৃথিবী থেকে সম্পূর্ণভাবে নির্মূল হওয়ার সম্ভাবনা নেই। মানে মার্কিন যুক্তরাষ্ট্রে পরের ফ্লুর মৌসুমে এই ভাইরাস আবার নতুন করে দেখা দিতে পারে। এটি আরো একটি ‘সাইকেল’ তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের
মহামারি করোনাভাইরাস থেকে দূরে থাকতে সাধারণ মানুষ একের পর এক উপায় খোঁজে বের করছেন। কখনো মাস্ক ,কখনো আবার গ্লাভসের সহায়তা নিয়েছেন। এদিকে করোনা থেকে মানবজাতিকে রক্ষা করতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন দেশের প্রশাসনগুলো। এমন পরিস্থিতিতে হংকংয়ের বিজ্ঞানীদের একটি গবেষণায় উঠে এলো। টাকার নোটে এক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। এমনকি ব্যাংক থেকে আসা নতুন টাকাতেও একদিন পর্যন্ত করোনাভাইরাসের
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বা কোভিড-১৯ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। ভাইরাসটি এখন পর্যন্ত ২০৮টি দেশে পা রেখেছে। সংক্রমিত মানুষের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে। মারা গেছে প্রায় ৭০ হাজার মানুষ। এদিকে এ ভাইরাসের এখনো কোনো প্রতিষেধক তৈরি হয়নি। ফলে হোম কায়ারেন্টাইন আর লকডাউনে সমাধান খোঁজা হচ্ছে। এভাবে চলতে থাকলে অর্থনীতিতে ভয়াবহ ধস হওয়ার শঙ্কায় গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে ভাইরাসটি প্রতিষেধক তৈরির
চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, করোনাভাইরাস ও ত্রাণ সরবরাহের বিষয়গুলোসহ সার্বিক পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। ইনিউজ ৭১/টি.টি. রাকিব